T20 World Cup 2024: বিশ্বকাপ জিতে ভিলেন থেকে নায়ক! ওয়াংখেড়েতে হার্দিকের নামে উঠল স্লোগান, দেখুন ভিডিও
একটা ট্রফি সেটাই হার্দিক পাণ্ডিয়াকে ভিলেন থেকে নায়ক বানিয়ে দিল। বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে মুম্বাই শহরে অন্যতম ভিলেন ছিলেন হার্দিক পান্ডিয়া। রোহিত শর্মা দলে থাকলেও আইপিএলে তাঁকে মুম্বই ইন্ডিয়ান দলের অধিনায়ক করা হয়। যা নিয়ে প্রথম থেকেই বিতর্ক দানা বাঁধে।
আইপিএলে শুরুর দিকে মুম্বই ইন্ডিয়ান্স দল খেলতে না পারলেই হার্দিকের বিরুদ্ধে স্লোগান উঠত স্টেডিয়ামে। কটাক্ষ উড়ে আসত গ্যালারির বিভিন্ন প্রান্ত থেকে। দল খারাপ খেললে তাঁকে সমালোচনায় জেরবার করে ফেলা হত। কিন্তু সেই হার্দিক পান্ডিয়াই এক মাসের ব্যবধানে আবারও ফিরলেন মুম্বইতে। তবে এবার ভিলেন থেকে নায়ক হয়ে।

বৃহস্পতিবার বিকেল থেকেই ওয়াংখেড়ে স্টেডিয়ামে আসতে শুরু করেন ক্রিকেটপ্রেমীরা, টিম ইন্ডিয়ার বিশ্বকাপজয় সাক্ষী থাকতে আগেই গ্যালারিতে এসে জায়গা নিয়ে নেন মুম্বইয়ের সাধারণ ক্রিকেট জনতা। দল যখন বিমানবন্দর থেকে আসার পথে ভিকট্রি প্যারেডে তখনই ওয়াংখেড়ের গ্যালারিতে শোনা গেল হার্দিক পাণ্ডিয়ার নামে স্লোগান।
এমনকি মুম্বইয়ের সাধারণ ক্রিকেট ভক্তরাও হার্দিক পাণ্ডিয়ার কাছে কাছে ক্ষমা চেয়ে নিয়েছেন তাদের ব্যবহারের জন্য। একটি বেসরকারি টিভি শো-তে লাইভ চলাকালীন এক তরুণী ক্যামেরার সামনেই নিজের ব্যবহারের জম্য পাণ্ডিয়ার কাছে ক্ষমা প্রার্থনা করেন।
2 months after he was massively booed by the fans, HARDIK HARDIK chants take over Wankhede 🔥🔥🔥
— Vinesh Prabhu (@vlp1994) July 4, 2024
GREATEST REDEMPTION IN THE HISTORY OF CRICKET!!!!#T20WorldCup pic.twitter.com/BMDQgWTyfT
শেষ ছয় মাস ধরে তাঁর জীবনে চলছিল একটা ঝড়। ব্যক্তিগত হোক বা পেশাদার, একেবারেই কোণঠাসা হয়ে পড়েছিলেন, কিন্তু টি২০ বিশ্বকাপ জিতেই চাপের প্রেসার কুকার থেকে বেরিয়ে এলেন পাণ্ডিয়া।
টি ২০ বিশ্বকাপ জয়ের পরে ভেঙে পড়তে দেখা যায় হার্দিককে। মাঠের মধ্যে হাঁটু গেড়ে বসে তিনি কান্নায় ভিজলেন। জড়িয়ে ধরলেন সেই রোহিতকেই, চোখের জল মুছিয়ে দিলেন রোহিত। ম্যাচ শেষে সম্প্রচারকারী চ্যানেলে কথা বলার শেষ দিকে হার্দিকের কাছে চলে আসেন রোহিত। জড়িয়ে ধরে তাঁর গালে চুমু খান।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications