T20 World Cup 2024: কোহলির হাফ সেঞ্চুরি, বিরাটের দোষেই রান আউট অক্ষর! টি২০ বিশ্বকাপ জিততে ভারতের পুঁজি ১৭৬

T20 World Cup 2024: টি২০ বিশ্বকাপ ফাইনালে এবারের টুর্নামেন্টের ব্যক্তিগত সর্বাধিক রান করলেন বিরাট কোহলি। যদিও তাঁর দোষেই রান আউট হতে হলো আগ্রাসী মেজাজে থাকা অক্ষর প্যাটেলকে।

বার্বাডোজের ব্রিজটাউনে কেনসিংটন ওভালের ব্যাটিং সহায়ক পিচে ভারত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে তুলল ১৭৬ রান। ওপেনার বিরাট কোহলি করলেন সর্বাধিক ৭৬ রান।

T20 World Cup 2024

টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। এর আগে শুধু, ২০০৭ সালে ভারত ও ২০১২ সালে ওয়েস্ট ইন্ডিজ টি২০ বিশ্বকাপ ফাইনালে টস জিতে ব্যাটিং নিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল। ভারত ঝোড়ো গতিতেই ইনিংসের সূচনা করে।

মার্কো জানসেন প্রথম ওভারে দেন ১৫ রান, দ্বিতীয় ওভারে কেশব মহারাজের প্রথম ২টি বলে ২টি চার মারেন রোহিত শর্মা। এই ওভারেই চতুর্থ বলে রোহিত (৫ বলে ৯) ও ষষ্ঠ বলে ঋষভ পন্থ (২ বলে ০) -কে ফিরিয়ে জোড়া ধাক্কা দেন মহারাজ। ২৩ রানেই পড়ে ২ উইকেট।

কাগিসো রাবাডার বলে বড় শট নিতে গিয়ে সাজঘরে ফেরেন সূর্যকুমার যাদব (৪ বলে ৩)। ৪.৩ ওভারে ৩৪ রানে পড়ে তৃতীয় উইকেট। এরপর দলকে এগিয়ে নিয়ে যেতে থাকেন বিরাট কোহলি ও অক্ষর প্যাটেল। পাওয়ারপ্লে-র ৬ ওভারে স্কোর ছিল ৩ উইকেটে ৪৫।

ভারত ৭.১ ওভারে ৫০ রান পূর্ণ করে। ১০ ওভারে জলপানের বিরতিতে স্কোর ছিল ৩ উইকেটে ৭৫। অক্ষর প্যাটেলের চতুর্থ ছক্কায় ১৪তম ওভারের প্রথম বলে ভারতের স্কোর একশো টপকায়। ১৩.৩ ওভারে কুইন্টন ডি কক সরাসরি থ্রো করে নন স্ট্রাইকিং এন্ডের উইকেট ভেঙে দিলে রান আউট হন অক্ষর।

অক্ষর এক রান নিতে চেয়েছিলেন। বিরাট কোহলি প্রথমে রান নিতে সামান্য দৌড়েও মত বদলান। ফলে অনেকটা এগিয়ে যাওয়া অক্ষর যথাসময়ে নিজের প্রান্তে ফিরতে পারেননি। ১টি চার ও চারটি ছয়ের সাহায্যে তিনি করেন ৩১ বলে ৪৭। ভারতের চতুর্থ উইকেট পড়ে ১০৬ রানে।

বিরাট অর্ধশতরান পূর্ণ করেন ৪৮ বলে, তখন তাঁর নামের পাশে চারটি চার যার প্রথম তিনটিই মেরেছিলেন প্রথম ওভারে। বাকি একটি মারেন ৩.৪ ওভারে। এরপর ১৮তম ওভারে কাগিসো রাবাডার প্রথম বলে প্রথম ছক্কাটি আসে কোহলির ব্যাট থেকে। পরের বলে ২, তার পরের বলে মারেন চার। ভারত ১৮ ওভারে দেড়শো রানে পৌঁছয়।

১৮.৫ ওভারে ১৬৩ রানে ভারতের পঞ্চম উইকেটটি পড়ে। মার্কো জানসেনের শিকার বিরাট কোহলি। ৬টি চার ও ২টি ছয়ের সৌজন্যে করলেন ৫৯ বলে ৭৬, স্ট্রাইক রেট ১২৮.৮১। ১৯.৩ ওভারে দলের ১৭৪ রানের মাথায় আনরিখ নরকিয়ার শিকার শিবম দুবে। তিনি ১৬ বলে ২৭ করেন, মেরেছেন তিনটি চার ও একটি ছয়। শেষ বলে রবীন্দ্র জাদেজা (২ বলে ২)-কেও ফেরান নরকিয়া।

ভারত শেষ পাঁচ ওভারে ৫৮ রান তুলল, তিন উইকেট খুইয়ে। হার্দিক পাণ্ডিয়া ২ বল ৫ রানে অপরাজিত থাকেন। কেশব মহারাজ ৩ ওভারে ২৩ ও আনরিখ নরকিয়া ৪ ওভারে ২৬ রান দিয়ে ২টি করে উইকেট নেন। মার্কো জানসেন ৪ ওভারে ৪৯ ও রাবাডা ৪ ওভারে ৩৬ রান দিয়ে ১টি করে উইকেট দখল করেন। মার্করাম ২ ওভারে ১৬ ও তাবরেজ শামসি ৩ ওভারে ২৬ রান দিয়ে কোনও উইকেট ঝুলিতে পুরতে পারেননি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+