T20 World Cup 2024: ফাইনালের সকালে বার্বাডোজে কেমন আবহাওয়া? রোহিতের ব্যাটে ভাঙবে কোহলির একাধিক রেকর্ড?

T20 World Cup Final: টি২০ বিশ্বকাপ ফাইনালে আজ ভারত-দক্ষিণ আফ্রিকা মহারণ। ভারত চ্যাম্পিয়ন হলে ২ বার করে টি২০ বিশ্বকাপ জেতার নিরিখে নাম লেখাবে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে।

ইংল্যান্ড ২০১০ সালে ওয়েস্ট ইন্ডিজেই প্রথমবার বিশ্বকাপ জিতেছিল। এরপর জেতে ২০২২ সালে। ওয়েস্ট ইন্ডিজ টি২০ বিশ্বকাপ জেতে ২০১২ ও ২০১৬ সালে।

T20 World Cup Final

ভারত টি২০ বিশ্বকাপ জিতেছে শুধু ২০০৭ সালেই। ২০১৪ সালের ফাইনালে উঠেও হেরে গিয়েছিল শ্রীলঙ্কার কাছে। টি২০ বিশ্বকাপে এখনও অবধি সবচেয়ে বেশি ৫৪টি ম্যাচ খেলেছে শ্রীলঙ্কা। ভারত আজ ৫২তম ম্যাচ খেলে ইংল্যান্ডে সঙ্গে যুগ্মভাবে দ্বিতীয় স্থানে চলে আসবে। টি২০ বিশ্বকাপে সবচেয়ে বেশি ৩৪টি ম্যাচে জেতার নজির রয়েছে ভারতের দখলে।

রোহিত শর্মার নেতৃত্বে গত বছর ভারত আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল ও ৫০ ওভারের বিশ্বকাপ ফাইনাল খেলেছিল। ফলে ১২ মাসে টানা তিনটি আইসিসি ইভেন্টের ফাইনাল খেলবে ভারত। ২০১৩ সালে শেষবার ভারত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল। তারপর থেকে চলছে আইসিসি খেতাব জয়ের দীর্ঘ খরা, যা আজ কাটতে পারে বার্বাডোজে।

চলতি টি২০ বিশ্বকাপে এখনও অবধি সবচেয়ে বেশি রান রয়েছে আফগানিস্তানের রহমানুল্লাহ গুরবাজের। তিনি ৮ ম্যাচে করেছেন ২৮১। এই তালিকার দুইয়ে আছেন অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড, ৭ ম্যাচে অজি ওপেনারের রান ২৫৫। তিনে রয়েছেন রোহিত শর্মা, ৭ ম্যাচে ২৪৮ রান করে।

ফলে রোহিত যদি ৩৪ রান করেন তাহলে চলতি টি২০ বিশ্বকাপে সর্বাধিক রানের মালিক হয়ে যাবেন। টি২০ বিশ্বকাপের কোনও একটি সংস্করণে সর্বাধিক রানের রেকর্ড রয়েছে বিরাট কোহলির। ২০১৪ সালের টি২০ বিশ্বকাপে ৬ ম্যাচে ৩১৯ করেন কোহলি। সেই রেকর্ড ভাঙতে রোহিতের দরকার ৭২ রান।

এ ছাড়া বিরাট কোহলি ২০২২ সালের টি২০ বিশ্বকাপে ৬ ম্যাচে ২৯৬ ও ২০১৬ সালের টি২০ বিশ্বকাপে ৫ ম্যাচে ২৭৩ করেছিলেন। ফলে টি২০ বিশ্বকাপের কোনও সংস্করণে ভারতীয় ব্যাটারদের মধ্যে সর্বাধিক রান করার নিরিখে কোহলিই রয়েছেন তালিকার প্রথম তিনে। তাতে এদিন ঢুকে পড়তে পারেন রোহিত। দৌড়ে থাকবেন সূর্যকুমার যাদবও (৬ ম্যাচে ২৩৯)।

টি২০ বিশ্বকাপে সবচেয়ে বেশি রান করার রেকর্ডটি রয়েছে বিরাট কোহলির দখলেই। ৩৪ ম্যাচে ৩২ ইনিংসে ১২১৬ রান করেছেন কোহলি। ১৪টি অর্ধশতরান রয়েছে। রোহিত শর্মা ৪৬ ম্যাচে ৪৩ ইনিংসে ১২১১ রান করেছেন, ১২টি অর্ধশতরান-সহ। ফলে এই রেকর্ডটি কোহলির থেকে রোহিত নিজের দখলে নিতে পারেন কিনা সেদিকেও নজর থাকবে।

এদিকে, আজ টি২০ বিশ্বকাপ ফাইনালে বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকলেও বার্বাডোজে ভোরবেলায় কিন্তু মেঘমুক্ত আকাশেরই দেখা মিলেছে। গতকাল রাতে হাল্কা বৃষ্টি হয়েছিল। আজ স্থানীয় সময় সকাল সাড়ে ১০টা থেকে খেলা শুরু।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+