T20 World Cup 2024: টি২০ বিশ্বকাপ ফাইনালে ভারতের কেটলবরো অভিশাপ ঘুচবে? মহারাজের ভবিষ্যদ্বাণী ভাইরাল

T20 World Cup 2024: টি২০ বিশ্বকাপ ফাইনালের জন্য ম্যাচ অফিসিয়ালদের তালিকা ঘোষণা করল আইসিসি। ভারতের কাছে স্বস্তির খবর, মাঠে থাকছেন না রিচার্ড কেটলবরো।

আইসিসি ইভেন্টের নক আউটে কেটলবরোর উপস্থিতি দুশ্চিন্তা বাড়ায় সমর্থকদের। সোশ্যাল মিডিয়ায় তা নিয়ে চর্চাও চলে। তাঁকে 'অপয়া' বলার পিছনে যুক্তিও নেহাত কম নয়।

T20 World Cup 2024

২০১৫ সালে ৫০ ওভারের বিশ্বকাপ সেমিফাইনালে ভারত হেরেছিল অস্ট্রেলিয়ার কাছে, তাতে অন-ফিল্ড আম্পায়ার ছিলেন কেটলবরো। ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত ফাইনালে হেরেছিল পাকিস্তানের কাছে। সেই ম্যাচে অন-ফিল্ড আম্পায়ার ছিলেন মারাইস এরাসমাস ও রিচার্ড কেটলবরো।

২০১৯ সালে বিশ্বকাপ সেমিফাইনালে ভারত হেরেছিল নিউজিল্যান্ডের কাছে। সেই ম্যাচে টিভি আম্পায়ার ছিলেন কেটবলবরো। ২০২১ সালের আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। ভারত হেরে গিয়েছিল নিউজিল্যান্ডের কাছে। সেই ম্যাচে অন-ফিল্ড আম্পায়ার ছিলেন রিচার্ড ইলিংওয়ার্থ ও রিচার্ড কেটলবরো। ২০২৩ সালের আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ভারত হারে অস্ট্রেলিয়ার কাছে। সেই ম্যাচে কেটলবরো ছিলেন টিভি আম্পায়ারের ভূমিকায়।

২০২৩ সালের বিশ্বকাপ ফাইনালে ভারত ফাইনালে পরাস্ত হয়েছিল অস্ট্রেলিয়ার কাছে। সেই ম্যাচে মাঠে আম্পায়ার হিসেবে ছিলেন রিচার্ড ইলিংওয়ার্থ ও কেটলবরো। ফলে মাঠেই হোক বা টিভি আম্পায়ার হিসেবে কেটলবরোর উপস্থিতি ভারতের আইসিসি খেতাব জয়ের পথে বড় বাধা।

সেটাই কেটে যেতে পারে কাল। কেন না, কালও থাকছেন কেটলবরো। অন-ফিল্ড আম্পায়ার হিসেবে নয়, তিনি থাকবেন টিভি আম্পায়ার হিসেবে। ২০২৩ সালের আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল পরিচালনা করা ক্রিস্টোফার গ্যাফানি ও রিচার্ড ইলিংওয়ার্থ কাল থাকবেন অন-ফিল্ড আম্পায়ারের ভূমিকায়। টিভি আম্পায়ার কেটলবরো। চতুর্থ আম্পায়ার রডনি টাকার। ম্যাচ রেফারি রিচি রিচার্ডসন।

১৯৯২ সালে আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তনের ৩২ বছর পর কোনও বিশ্বকাপ ফাইনালে নামছে দক্ষিণ আফ্রিকা। রাজস্থান রয়্য়ালস শেয়ার করেছে কেশব মহারাজের একটি ভিডিও। টি২০ বিশ্বকাপের ফাইনালিস্টদের নিয়ে মহারাজের ভবিষ্যদ্বাণী হুবহু মিলে গিয়েছে।

ওই ভিডিওটিতে মহারাজ গত মে মাসে বলেছিলেন, ভারত ও দক্ষিণ আফ্রিকা ফাইনাল খেলবে বলে তাঁর ধারণা। ২০২৩ সালে ৫০ ওভারের বিশ্বকাপেও তেমনই চেয়েছিলেন। কিন্তু সেমিফাইনালের বাধা টপকাতে পারেনি দক্ষিণ আফ্রিকা। এবার টি২০ বিশ্বকাপ ফাইনাল প্রোটিয়ারা খেলবে বলে জানিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার স্পিনার।

তাঁর মতে, বিশ্বে ভারতীয়রা সবচেয়ে বেশি ক্রিকেটই ফলো করেন, দলকে ভালোবাসেন। দক্ষিণ আফ্রিকা দলও বিশ্বের নানা প্রান্তে ভালোবাসা পায়, প্রচুর মানুষ সমর্থন করেন, ভালোবাসা উজাড় করে দেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+