T20 World Cup 2024: বিশ্বজয়ের পর রাতভর সেলিব্রেশন ভারতীয় দলের, পিচের মাটি খাওয়ার কারণ ব্যাখ্যা রোহিতের

T20 World Cup 2024: টি২০ বিশ্বকাপ জেতা ভারতীয় দলকে নিয়ে বার্বাডোজের স্থানীয় সময় সন্ধ্যা ৬টা নাগাদ রওনা দেবে চার্টার বিমান। হারিকেনের দাপটে সেখানে আটকে থাকতে হয়েছিল রোহিত শর্মাদের।

অবশ্য কাপ জয়ের পরদিন বিচের ধারে গিয়ে প্রথামাফিক ফোটোসেশনে হাজির হতে হয়েছিল রোহিত শর্মাকে। তখনই কাপ জয়ের অনুভূতি বিশদে ব্যাখ্যা করেন হিটম্যান।

T20 World Cup 2024

রোহিতের কথায়, বিশ্বকাপ জয়ের অনুভূতি পরাবাস্তব। এখনই পুরোপুরিভাবে ধাতস্থ হতে পারিনি। ম্যাচ শেষ হওয়ার পর থেকে প্রতিটি মুহূর্তেই দারুণ অনুভূতি হচ্ছে। স্বপ্নের মতো মনে হচ্ছে সব কিছু। বিশ্বকাপ জয় নিশ্চিত হয়ে গেলেও মনে হচ্ছে এখনও বোধ হয় কাপ জেতা বাকি! এমন আবেগ, আনুভূতিতেই আচ্ছন্ন ভারত অধিনায়ক।

রোহিত বিসিসিআইকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, দীর্ঘ সময় ধরে এই বিশ্বকাপ জেতার স্বপ্ন দেখেছি। দীর্ঘ সময় ধরে সকলে মিলে ইউনিট হিসেবে কাপ জেতার জন্য কঠোর পরিশ্রম করেছি। এখন কাপ হাতে নিয়ে প্রশান্তি, তৃপ্তি অনুভব করছি।

রোহিতও বিশ্বাস করেন, কঠোর পরিশ্রম করলে একটা সময় গিয়ে কাঙ্ক্ষিত ফল মিলবেই। স্বাভাবিকভাবেই টি২০ বিশ্বকাপ জিততে পেরে ভালোই লাগছে রোহিতের। তিনি জানান, বিশ্বকাপ জয়ের রাতেও দারুণ আনন্দে মেতেছি। সব সতীর্থরা মিলে ভোর অবধি সেলিব্রেশন চলেছে। ফলে ঠিকঠাক ঘুম হয়নি, যদিও তাতে কোনও সমস্যা নেই। এমন দিনের পর এক রাত না ঘুমোলেও অসুবিধা হয় না। পুরোপুরিভাবে ঠিক আছি। বাড়িতে গিয়ে ঘুমানোর অনেক সময় পাব।

রোহিত বলেছেন, কাপ জয়ের পর থেকে যাবতীয় মুহূর্ত আমাদের সকলের কাছে খুব স্পেশ্যাল। এটা আজীবন মনে থাকবে। প্রতিটি মুহূর্ত, প্রতিটি সেকেন্ড, প্রতিটি মিনিট পুরোপুরিভাবে উপভোগ করতে চাই। ভারত ম্যাচ জেতার পর রোহিত পিচে গিয়ে মাটি তুলে মুখে দিয়েছিলেন তার কারণও জানিয়েছেন।

উইম্বলডন জেতার পর নোভাক জকোভিচ একইভাবে গ্রাস কোর্টের ঘাস মুখে দিয়েছিলেন। ফলে রোহিত ও জকোভিচের একই ধরনের আচরণের ছবি ফেসবুকে শেয়ার করা হয় উইম্বলডনের তরফে। তবে রোহিতের দাবি, সে সব ভেবে কিছু করেননি।

রোহিতের কথায়, আগে থেকে কিছুই ঠিক ছিল না। পিচের কাছে গিয়েছিলাম কারণ সেটিই আমাদের বিশ্বকাপ জিতিয়েছে। যে পিচে আমরা জিতেছি, যে মাঠে জিতেছি, তা আজীবন হৃদয়ে গেঁথে থাকবে। পিচের কাছে গিয়েই মনে হয়েছিল, এর কিছুটা অংশ নিজের মধ্যে রাখি। ওই মুহূর্ত ছিল খুব, খুব স্পেশ্যাল। এই মাঠেই আমাদের স্বপ্নপূরণ হয়েছে। তার ফলে এর কিছু আত্মস্থ করার ইচ্ছা থেকেই পিচের মাটি তুলে মুখে দিয়েছি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+