T20 World Cup 2024: টি২০ বিশ্বকাপে এবার ২০টি দেশ, ২০০৭ থেকে আজ অবধি চ্যাম্পিয়ন কোন ৬?
T20 World Cup 2024: মার্কিন যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠেয় টি২০ বিশ্বকাপে অংশ নিচ্ছে ২০টি দেশ। শুরু হয়ে গিয়েছে প্রস্তুতি পর্বের ম্যাচগুলি।
ডালাসে বৃষ্টিতে বাতিল হয়েছে বাংলাদেশ বনাম মার্কিন যুক্তরাষ্ট্র ম্যাচ। ২০০৭ সাল থেকে আজ অবধি টি২০ বিশ্বকাপ জিতেছে মাত্র ৬টি দেশ।

২০০৭ সালের বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের ওয়ান্ডারার্সে মহেন্দ্র সিং ধোনির ভারত ৫ রানে হারিয়েছিল পাকিস্তানকে। ২০০৯ সালের টি২০ বিশ্বকাপ ফাইনালে লন্ডনের লর্ডসে ইউনিস খানের পাকিস্তান ৮ উইকেটে শ্রীলঙ্কাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। এরপর তারা আর খেতাব জেতেনি।
২০১০ সালে ওয়েস্ট ইন্ডিজের ব্রিজটাউনের কেনসিংটন ওভালে পল কলিংউডের নেতৃত্বাধীন ইংল্যান্ড ৭ উইকেটে অস্ট্রেলিয়াকে হারিয়ে টি২০ বিশ্বকাপ জেতে। ২০২২ সালে অস্ট্রেলিয়ার মেলবোর্নের এমসিজিতে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে দ্বিতীয়বার টি২০ বিশ্বকাপ জেতে জস বাটলারের নেতৃত্বাধীন ইংল্যান্ড।
প্রথম দেশ হিসেবে অবশ্য দুটি টি২০ বিশ্বকাপ জেতে ওয়েস্ট ইন্ডিজ। ২০১২ সালে শ্রীলঙ্কার কলম্বোয় আর প্রেমদাসা স্টেডিয়ামে ড্যারেন স্যামির নেতৃত্বাধীন ওয়েস্ট ইন্ডিজ ফাইনালে শ্রীলঙ্কাকে হারিয়েছিল ৩৬ রানে। এরপর ২০১৬ সালে সামির নেতৃত্বেই কলকাতার ইডেনে ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে ৪ উইকেটে রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নিয়েছিল ক্যারিবিয়ান ব্রিগেড।
২০১৪ সালে বাংলাদেশের ঢাকায় শের-এ-বাংলা স্টেডিয়ামে টি২০ বিশ্বকাপের ফাইনালে লাসিথ মালিঙ্গার নেতৃত্বাধীন শ্রীলঙ্কা ৬ উইকেটে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল। দীর্ঘ বিরতির পর টি২০ বিশ্বকাপ ফের হয় ২০২১ সালে। সেবার দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে অ্যারন ফিঞ্চের অস্ট্রেলিয়া ৮ উইকেটে ফাইনালে হারিয়েছিল নিউজিল্যান্ডকে।
ফলে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ যেমন তৃতীয়বার টি২০ বিশ্বকাপ খেতাব জিততে মুখিয়ে থাকবে, তেমনই তাদের মতো ২ বার করে টি২০ বিশ্বকাপ জয়ের হাতছানি ভারত, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা ও পাকিস্তানের সামনে।
একনজরে দেখে নেওয়া যাক ফাইনালে সেরার পুরস্কার পাওয়া ক্রিকেটারদের তালিকা: ইরফান পাঠান (২০০৭), শাহিদ আফ্রিদি (২০০৯), ক্রেগ কিজওয়েটার (২০১০), মারলন স্যামুয়েলস (২০১২), কুমার সঙ্গকারা (২০১৪), মারলন স্যামুয়েলস (২০১৬), মিচেল মার্শ (২০২১), স্যাম কারান (২০২২)। মারলন স্যামুয়েলসই একমাত্র ক্রিকেটার যিনি দু-বার ফাইনালে সেরা নির্বাচিত হন।
টি২০ বিশ্বকাপে প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট হন: শাহিদ আফ্রিদি (২০০৭), তিলকরত্নে দিলশান (২০০৯), কেভিন পিটারসেন (২০১০), শেন ওয়াটসন (২০১২), বিরাট কোহলি (২০১৪ ও ২০১৬), ডেভিড ওয়ার্নার (২০২১), স্যাম কারান (২০২২)।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications