T20 World Cup 2024: টি ২০ বিশ্বকাপের ম্যাচ আয়োজন করবে না ডমিনিকা! কোন ২০ দল অংশ নিচ্ছে?
T20 World Cup 2024: আগামী জুনে শুরু টি ২০ বিশ্বকাপ। তার আগে স্টেডিয়াম নিয়ে হোঁচট খেল আইসিসি। ক্রিকইনফোর দাবি, ডমিনিকার তরফে জানিয়ে দেওয়া হয়েছে বিশ্বকাপের ম্যাচ আয়োজনে তারা অপারগ।
এই প্রথম টি ২০ বিশ্বকাপে অংশ নিচ্ছে ২০টি দল। ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্রে হবে টি ২০ বিশ্বকাপের ম্য়াচগুলি। আজই উগান্ডা ২০তম দল হিসেবে টি ২০ বিশ্বকাপ খেলার ছাড়পত্র আদায় করেছে। তারা এই প্রথম টি ২০ বিশ্বকাপ খেলবে।

২০টি দলকে নিয়ে চারটি গ্রুপ করা হবে। প্রতি গ্রুপে থাকবে পাঁচটি করে দল। প্রতিটি গ্রপের শীর্ষে থাকা ২টি করে দল যাবে সুপার এইটে। সুপার এইটে থাকবে দুটি গ্রুপ, প্রতিটি গ্রুপে চারটি করে দলকে রাখা হবে। এই গ্রুপ দুটির প্রথম দুইয়ে থাকা দলগুলি যাবে সেমিফাইনালে। তারপর হবে ফাইনাল।
আফগানিস্তান, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, কানাডা, ইংল্যান্ড, ভারত, আয়ারল্যান্ড, নামিবিয়া, নেপাল, নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড, ওমান, পাকিস্তান, পাপুয়া নিউ গিনি, স্কটল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, উগান্ডা, মার্কিন যুক্ত রাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজকে নিয়ে হবে আগামী টি ২০ বিশ্বকাপ। যদিও বিশ্বকাপ আয়োজন নিয়ে হোঁচট খেল আইসিসি।
ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের যে সাতটি দেশে টি ২০ বিশ্বকাপের ম্যাচগুলি রাখা হয়েছিল তার মধ্যে অন্যতম ডমিনিকা। কিন্তু বিশ্বকাপের আগে স্টেডিয়ামের সংস্কারের কাজ শেষ হবে না বলে ডমিনিকা জানিয়ে দিয়েছে টি ২০ বিশ্বকাপের ম্য়াচ আয়োজন সম্ভব নয়। এমনটাই দাবি করা হয়েছে ইএসপিএনক্রিকইনফোর প্রতিবেদনে।
জামাইকা, গ্রেনাডা এবং সেন্ট কিটস ও নেভিস বাদে ওয়েস্ট ইন্ডিজের সব স্টেডিয়ামেই টি ২০ বিশ্বকাপের ম্যাচগুলি দেওয়া হয়েছিল। জুনের ৪ তারিখ থেকে ৩০ তারিখ অবধি টি ২০ বিশ্বকাপ চলার কথা। ডমিনিকা সরকারের বিবৃতি অনুযায়ী, উইন্ডসর পার্কে একটি গ্রুপ ম্যাচ, ২টি সুপার এইটের ম্যাচ দেওয়া হয়েছিল।
উইন্ডসর পার্কের পাশাপাশি বেঞ্জামিন্স পার্কে যাতে দলগুলি প্র্যাকটিস সারতে পারে এবং ম্য়াচ খেলতে পারে সে কারণে সংস্কার কাজে হাত দেওয়া হয়। পিচের সংখ্যাও বাড়ানো হতে থাকে। তবে যে কনট্রাক্টররা এই কাজগুলি করছেন তাঁদের সঙ্গে কথা বলে ডমিনিকা সফর বুঝতে পেরেছে আইসিসি নির্ধারিত সময়সীমার মধ্যে কাজ শেষ করা সম্ভব নয়। আন্তর্জাতিক ম্যাচ আয়োজনে নিজেদের সুনাম নষ্ট না করার কথা ভেবেই সময় থাকতে অপারগতার কথা জানাল ডমিনিকা সরকার। আইসিসি এখনও কিছু জানায়নি। ম্যাচগুলি সরে কোথায় যাবে সেটাই দেখার।












Click it and Unblock the Notifications