T20 World Cup 2024: ধোনির হৃদস্পন্দন বাড়ান রোহিতরা! সচিন-সৌরভ থেকে লক্ষ্মণ-গম্ভীরের বার্তায় কাদের কথা?
T20 World Cup 2024: ২০০৭ সালের পর ২০২৪। প্রথম টি২০ বিশ্বকাপ জেতার পরবর্তী খেতাবের জন্য ভারতকে অপেক্ষা করতে হলো ১৭ বছর। মহেন্দ্র সিং ধোনির পর ভারতের দ্বিতীয় অধিনায়ক হিসেবে টি২০ বিশ্বকাপ জিতলেন রোহিত শর্মা।
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু থেকে শুরু করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সকলেই অভিনন্দন জানিয়েছেন বিশ্বকাপজয়ীদের। প্রাক্তন ভারতীয় ক্রিকেটাররাও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অভিনন্দন-বার্তা দিচ্ছেন।

মহেন্দ্র সিং ধোনি ক্যাপ্টেন কুল নামে পরিচিত। তবে টি২০ বিশ্বকাপ ফাইনাল দেখার সময় ধোনির হৃদস্পন্দন বেড়ে গিয়েছিল! ইনস্টাগ্রাম স্টোরিতে ভারতীয় দলকে অভিনন্দন জানিয়ে ধোনি সে কথা জানিয়েছেন। শান্ত থেকে রোহিতরা টি২০ বিশ্বকাপ জেতায় আপ্লুত মাহি।
ধোনি লিখেছেন, নিজেদের প্রতি আত্নবিশ্বাস বজায় রেখেই এই কাপ জয় নিশ্চিত করেছে ভারত। দেশের প্রতিটি মানুষের হয়ে এবং বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা সকলের হয়ে টি২০ বিশ্বকাপ দেশে ফেরত আনার জন্য রোহিতদের প্রাণভরা অভিনন্দন জানিয়েছেন ধোনি।
Heartiest congratulations to Rohit sharma and his team .. what a game to win .. may be a World Cup in 11 yrs but the talent the country has ,they will win many more .. Bumrah is absolutely magic .. well done Virat,axar ,Hardik and every one .. rahul Dravid and the support staff…
— Sourav Ganguly (@SGanguly99) June 29, 2024
প্রাক্তন ভারত অধিনায়ক তথা বিসিসিআইয়ের প্রাক্তন সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় এক্স হ্যান্ডলে লেখেন, রোহিত শর্মা ও তাঁর নেতৃত্বাধীন ভারতীয় দলকে প্রাণভরা অভিনন্দন। অসাধারণ জয়। বিশ্বকাপ হয়তো ১১ বছর পর জেতা সম্ভব হলো। কিন্তু আমাদের দেশে যা প্রতিভা আছে তাতে ভারত আরও অনেক বিশ্বকাপ-সহ টুর্নামেন্ট জিতবে। বুমরাহ ম্যাজিকের কথা উল্লেখ করে বিরাট কোহলি, অক্ষর প্যাটেল, হার্দিক পাণ্ডিয়া-সহ সকলকে অভিনন্দিত করেন সৌরভ।
Great win for Team India with every player rising to the ocassion and not to forget Rahul and the support staff for the fabulous work they have done behind the scenes. A day of fulfillment when all the effort bears fruit. 🙏🏼 #T20IWorldCup pic.twitter.com/eaLYb0Ql8k
— VVS Laxman (@VVSLaxman281) June 29, 2024
রাহুল দ্রাবিড় ও সাপোর্ট স্টাফদেরও সৌরভ অভিনন্দন জানান এই গর্বের মুহূর্তে। আসন্ন জিম্বাবোয়ে সফরে ভারতীয় দলের হেড কোচ হয়ে যাওার কথা ভিভিএস লক্ষ্মণের। এনসিএ-র প্রধান লক্ষ্মণ অপরাজেয় থেকে চ্যাম্পিয়ন হওয়ার জন্য ভারতীয় দলকে অভিনন্দন জানিয়েছেন। শেষ পাঁচ ওভারে ভারত যেভাবে জয় ছিনিয়ে নিয়ে চারিত্রিক দৃঢ়তা দেখিয়েছে তাতে আপ্লুত লক্ষ্মণ। রাহুল দ্রাবিড় ও সাপোর্ট স্টাফরা নেপথ্যে থেকে যে ভূমিকা পালন করেছেন তাকেও কুর্নিশ জানান ভিভিএস।
CHAMPIONS! 🇮🇳🇮🇳
— Gautam Gambhir (@GautamGambhir) June 29, 2024
ভারতের পরবর্তী হেড কোচ হতে চলেছেন গৌতম গম্ভীর। এক্স হ্যান্ডলে তিনি ভারতীয় দলের সকলের ছবি দিয়ে লিখেছেন চ্যাম্পিয়নস। সচিন তেন্ডুলকর লিখেছেন, চক দে ইন্ডিয়া। অক্ষর প্যাটেল, বিরাট কোহলির ব্যাটিংয়ের প্রশংসা করেছেন খেলা চলাকালীন। মুগ্ধ জসপ্রীত বুমরাহ ও অর্শদীপ সিংয়ের বোলিং দেখেও।
সচিন বারবার বলেছেন, তিরাশির বিশ্বকাপ জয় দেখেই তিনি দেশের হয়ে ক্রিকেট খেলে বিশ্বকাপ জেতার স্বপ্ন দেখা শুরু করেন। এদিন সচিন লেখেন, ভারতের জার্সিতে একটি করে তারা যুক্ত হওয়া উঠতি ক্রিকেটারদের স্বপ্ন ধাওয়া করার দিকে এক ধাপ করে এগিয়ে দেয়। দ্বিতীয়বার টি২০ বিশ্বকাপ জেতায় সেই তারার সংখ্যা এখন চার।
Every star added to the Team India jersey inspires our nation’s starry-eyed children to move one step closer to their dreams. India gets the 4th star, our second in @T20WorldCup.
— Sachin Tendulkar (@sachin_rt) June 29, 2024
Life comes full circle for Indian cricket in the West Indies. From our lows in the 2007 ODI World… pic.twitter.com/HMievynpsE
সচিন লেখেন, ওয়েস্ট ইন্ডিজে বৃত্ত পূর্ণ হলো। ২০০৭ সালের বিশ্বকাপে ব্যর্থতার পর ক্রিকেটের শক্তিধর হয়ে উঠে টি২০ বিশ্বকাপ জয়। আমার বন্ধু রাহুল দ্রাবিড় ২০১১-র বিশ্বকাপ জিততে পারেননি। কিন্তু এই টি২০ বিশ্বকাপ জয়ে তাঁর প্রভূত অবদান। তাঁর জন্য খুব ভালো লাগছে।
সচিন উল্লেখ করেছেন, রোহিত শর্মার অসাধারণ নেতৃত্ব দেওয়ার কথাও। ২০২৩ সালের বিশ্বকাপে ফাইনালে পরাজয়ের পরেও যেভাবে সকলকে উদ্বুদ্ধ করে এই টি২০ বিশ্বকাপ জয় নিশ্চিত করেছেন অধিনায়ক রোহিত তা প্রশংসনীয়। বুমরাহ ও কোহলি যোগ্য হিসেবে যথাক্রমে টুর্নামেন্টের ও ফাইনালের সেরা হয়েছেন।
১৯৯৬ সালে রাহুলের সঙ্গে পরশ মামব্রে, বিক্রম রাঠোরের আন্তর্জাতিক অভিষেক কথা মনে করিয়ে সচিন লেখেন, সেই ছিয়ানব্বইয়ের ক্লাসের ক্রিকেটারদের গাইডেন্সে যেভাবে ভারতীয় দল বিকশিত হয়েছে তা দেখে ভালো লাগছে। ভারতীয় দলের ক্রিকেটার, সাপোর্ট স্টাফ, বিসিসিআইকে অভিনন্দন জানান মাস্টার ব্লাস্টার।












Click it and Unblock the Notifications