T20 World Cup 2024: ভারতের টি২০ বিশ্বকাপের জার্সি উন্মোচন বিক্রি শুরুর পর! হাসির খোরাক বিসিসিআই
T20 World Cup 2024: ভারতের টি২০ বিশ্বকাপের জার্সি প্রকাশ ঘিরে ল্যাজেগোবরে বিসিসিআই! দিন সাতেক আগেই জার্সির ভিডিও প্রকাশ করেছিল বহুজাতিক ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারী সংস্থা।
৭ জুন থেকে আডিডাসের তৈরি ওই জার্সি বাজারে বিক্রিও শুরু হয়ে গিয়েছে। অবশেষে আজ তা আনুষ্ঠানিক উন্মোচনের সময় পেল জয় শাহের বিসিসিআই।

আফগানিস্তানের বিরুদ্ধে টি২০ সিরিজে ভারত যে জার্সি পরে খেলেছিল তা ছিল পুরোপুরি নীল রংয়ের। কাঁধের কাছে তিনটি সাদা স্ট্রাইপ ছিল দু-দিকেই। টি২০ বিশ্বকাপের জার্সিতে সেই সাদা স্ট্রাইপগুলি থাকলেও তা রয়েছে কমলা রংয়ের উপর। অর্থাৎ নীলের সঙ্গে রয়েছে কমলা।
It is time to welcome our team in new colors.
— BCCI (@BCCI) May 13, 2024
Presenting the new T20I #TeamIndia Jersey with our Honorary Secretary @JayShah, Captain @ImRo45 and official Kit Partner @adidas. pic.twitter.com/LKw4sFtZeR
অনেকে অবশ্য কমলাকে গেরুয়া বলেও চিহ্নিত করছেন। দুই রংয়ের মধ্যে সামান্য ফারাক রয়েছে। ফলে ভারতীয় জার্সিতে গৈরিকীকরণের চেষ্টা ঘিরে অনেকে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন। কলারের জায়গায় রয়েছে ভারতের জাতীয় পতাকার তিন রং। টি২০ বিশ্বকাপের জার্সিতে নেই ড্রিম ইলেভেনের লোগো।
বিসিসিআইয়ের যে লোগো রয়েছে তার উপর রয়েছে একটি তারা। ২০০৭ সালে টি২০ বিশ্বকাপ জিতেছিল। সেই ঘটনাকে চিহ্নিত করতেই এই তারা বা স্টার রাখা হয়েছে। বিসিসিআইয়ের যে ভিডিও পোস্ট করা হয়েছে তাতে দেখা যাচ্ছে বিসিসিআই সচিব জয় শাহ ও অধিনায়ক রোহিত শর্মাকে।
It’s only a bat, a ball and you. #YouGotThis #T20Worldcup
— BCCI (@BCCI) May 8, 2024
The new #TeamIndia T20 jersey is now available in stores across India and on https://t.co/i7Dr8go9y9 pic.twitter.com/EEluATpcnl
তাঁদের সঙ্গে রয়েছেন আডিডাসের আধিকারিক। রোহিত ও জয় নরেন্দ্র মোদী স্টেডিয়ামে একসঙ্গেই প্রবেশ করেছেন। জার্সি আগে জনসমক্ষে এলেও এতে নতুন যা দেখা গেল তা হলো প্র্যাকটিস জার্সি ও ট্র্য়াকস্যুট। তা খুঁটিয়ে দেখতেও দেখা গিয়েছে জয় শাহকে।
বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়ামের মাঠে দাঁড়িয়ে এবং স্টেডিয়ামের ভিতরে দাঁড়িয়ে চলে ফোটোসেশন। রোহিতের নাম লেখা জার্সিতে অটোগ্রাফ দিতেও দেখা গিয়েছে ভারত অধিনায়ককে। টি ২০ বিশ্বকাপে ভারত রয়েছে গ্রুপ এ-তে। রোহিতদের প্রথম ম্যাচ জুনের ৫ তারিখ।
One jersey. One Nation.
— adidas (@adidas) May 6, 2024
Presenting the new Team India T20 jersey.
Available in stores and online from 7th may, at 10:00 AM. pic.twitter.com/PkQKweEv95
ভারতের প্রথম তিনটি ম্যাচ রয়েছে নিউ ইয়র্কে। ৫ জুন ভারত-আয়ারল্যান্ড ম্যাচ শুরু ভারতীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় (স্থানীয় সময় সকাল ১০টা)। বাকি ম্যাচগুলি রাত ৮টায়, স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায়। ৯ জুন ভারত-পাকিস্তান দ্বৈরথ। এরপর ১২ জুন রয়েছে ভারত বনাম মার্কিন যুক্তরাষ্ট্র ম্যাচ। জুনের ১৫ তারিখ লডারহিলে ভারত খেলবে কানাডার বিরুদ্ধে।
আইপিএল চলাকালীনই ভারতীয় দলের কয়েকজন ক্রিকেটার ও সাপোর্ট স্টাফকে নিউ ইয়র্কে পাঠানো হবে। আইপিএলের প্লে-অফ খেলা ক্রিকেটাররা যাবেন পরের ধাপে।












Click it and Unblock the Notifications