T20 World Cup 2024: দক্ষিণ আফ্রিকার টি২০ বিশ্বকাপ দলে ফিরলেন নরকিয়া, মার্করাম-ব্রিগেডে নতুন মুখও

T20 World Cup 2024: জুনে টি২০ বিশ্বকাপের আসর বসছে মার্কিন যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে। কালকের মধ্যেই দল ঘোষণার সময়সীমা ধার্য করা হয়েছে।

আজ দক্ষিণ আফ্রিকা দল ঘোষিত হলো। এইডেন মার্করামই নেতৃত্ব দেবেন। ৯ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে কামব্যাক আনরিখ নরকিয়ার। দলে কয়েকজন নতুন মুখ রয়েছেন।

T20 World Cup 2024

দক্ষিণ আফ্রিকার টি২০ লিগ এসএ২০-তে নজরকাড়া পারফরম্যান্স উপহার দেওয়ার সুবাদে টি২০ বিশ্বকাপের ১৫ সদস্যের দলে জায়গা করে নিয়েছেন ওপেনিং ব্যাটার রায়ান রিকেলটন ও সিমার অটনিয়েল বার্টম্যান। তাঁরা দুজনেই এই প্রথম দক্ষিণ আফ্রিকার জাতীয় দলে ডাক পেলেন, টি২০ আন্তর্জাতিক অভিষেকের অপেক্ষায়।

রিকেলটন এসএ২০-তে সর্বাধিক রান সংগ্রহকারী হয়েছিলেন এবং সম্প্রতি সিএসএ টি২০ চ্যালেঞ্জে সবচেয়ে বেশি রান করা ব্যাটারদের তালিকায় ছিলেন দ্বিতীয় স্থানে। কুইন্টন ডি ককের সঙ্গে তিনিই ওপেন করতে পারেন বলে মনে করা হচ্ছে। টি২০ বিশ্বকাপ খেলেই আন্তর্জাতিক ক্রিকেটকে পাকাপাকিভাবে আলবিদা জানাবেন ডি কক।

এসএ২০-তে সর্বাধিক উইকেটশিকারীদের তালিকায় অনেকটা সময় পর্যন্ত শীর্ষে ছিলেন বার্টম্যান, পরে তাঁকে টপকে যান মার্কো জানসেন। নরকিয়া, বার্টম্যানের সঙ্গে পেসারদের মধ্যে রয়েছেন কাগিসো রাবাডা, জেরাল্ড কোয়েটজি। ট্রাভেলিং রিজার্ভ নান্দ্রে বার্গার ও লুঙ্গি এনগিডি। অলরাউন্ডার হিসেবে দলে রয়েছেন মার্কো জানসেন।

তিন স্পিনার রেখেই প্রোটিয়া-বাহিনী গড়া হয়েছে। বাঁহাতি স্পিনার কেশব মহারাজ ও বিয়র্ন ফরচুইন এবং রিস্টস্পিনার তাবরেজ শামসি। তবে আন্ডিল ফেহলাকওয়াইও ও উইয়ান মুল্ডারের ঠাঁই হয়নি বিশ্বকাপের দলে। দক্ষিণ আফ্রিকার ব্যাটিং বিভাগও বেশ শক্তিশালী ও সমীহযোগ্য।

মিডল অর্ডার সামলাবেন অধিনায়ক এইডেন মার্করাম। সেই সঙ্গে আছেন হেইনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, ট্রিস্টান স্টাবস। ফাফ দু প্লেসি আন্তর্জাতিক ক্রিকেটের অবসর ভেঙে দলে ফিরতে পারেন বলে জল্পনা ছিল, সেটা হয়নি। সিএসএ টি২০ চ্যালেঞ্জে সবচেয়ে বেশি রান করা রাসি ভ্যান ডার ডুসেন ও এসএ২০-তে তৃতীয় সর্বাধিক রান সংগ্রহকারী ম্যাথু ব্রিৎজকে দলে রয়েছেন।

টি২০ বিশ্বকাপের আগে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিনটি টি২০ আন্তর্জাতিক খেলতে দ্বিতীয় সারির দল পাঠাচ্ছে দক্ষিণ আফ্রিকা। সেখানেও ডুসেন ও ব্রিৎজকে রয়েছেন। আইপিএল খেলতে ব্যস্ত টি২০ বিশ্বকাপ দলের একাধিক তারকা। তাঁদের উপর নির্ভর করছে ক্যারিবিয়ান সফরের দলে পরবর্তী পরিবর্তন।

২০২২ সালের টি২০ বিশ্বকাপে নেতৃত্ব দেওয়া তেম্বা বাভুমা এবারের টি২০ বিশ্বকাপ দলে সুযোগ পাননি। আগের বিশ্বকাপের দলে থাকা আরও যাঁরা এবারের দলে নেই তাঁরা হলেন রাইলি রুসো ও ওয়েন পার্নেল।

দক্ষিণ আফ্রিকার টি২০ বিশ্বকাপ দল- এইডেন মার্করাম (অধিনায়ক), ওটনিয়েল বার্টম্যান, জেরাল্ড কোয়েটজি, কুইন্ট ডি কক, বিয়র্ন ফরচুইন, রিজা হেন্ডরিকস, মার্কো জানসেন, হেইনরিখ ক্লাসেন, কেশব মহারাজ, ডেভিড মিলার, আনরিখ নরকিয়া, কাগিসো রাবাডা, রায়ান রিকেলটন, তাবরেজ শামসি, ট্রিস্টান স্টাবস। ট্রাভেলিং রিজার্ভ নান্দ্রে বার্গার ও লুঙ্গি এনগিডি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+