T20 World Cup 2024: কেনিয়া ও বাংলাদেশের কীর্তি স্পর্শ আফগানিস্তানের, রেকর্ড বুকে নাম লেখালেন রশিদ-গুরবাজ
T20 World Cup 2024: টি২০ বিশ্বকাপে চমক দেখাল আফগানিস্তান। এই প্রথমবার তারা কোনও বিশ্বকাপের সেমিফাইনাল খেলবে।
বৃহস্পতিবার ভারতীয় সময় ভোর ৬টা থেকে দক্ষিণ আফ্রিকা বনাম আফগানিস্তান সেমিফাইনাল। রাত ৮টা থেকে ভারত-ইংল্যান্ড সেমিফাইনাল।

এই প্রথম বাংলাদেশকে কোনও বিশ্বকাপের ম্যাচে হারাল আফগানিস্তান। এর আগে ২০১৪ সালের টি২০ বিশ্বকাপে এবং ২০১৫, ২০১৯ ও ২০২৩ সালে ৫০ ওভারের বিশ্বকাপে আফগানিস্তানকে হারিয়েছিল টাইগাররা। কিন্তু আফগানিস্তান আজ জয় ছিনিয়ে ইতিহাস রচনা করল।
প্রথম ৮টি পূর্ণ সদস্যের দেশের বাইরে বিশ্বকাপ সেমিফাইনাল খেলার নজির এর আগে রয়েছে ২টি। ২০০৩ সালের বিশ্বকাপে কেনিয়া সেমিফাইনাল খেলেছিল। ২০১৭ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির শেষ চারে পৌঁছেছিল বাংলাদেশ।
টি২০ আন্তর্জাতিকে দ্বিতীয় বোলার হিসেবে ১৫০ উইকেট দখলের নজির গড়লেন রশিদ খান। তিনি বাংলাদেশ ম্যাচে চার উইকেট নেওয়ায় টি২০ আন্তর্জাতিকে মোট শিকারের সংখ্যা হলো ১৫২। এই নিয়ে ৯ বার টি২০ আন্তর্জাতিকে চার উইকেট নিলেন রশিদ, সেটিও রেকর্ড।
শাকিব আল হাসান ৮ বার ইনিংসে চার উইকেট নিয়েছেন টি২০ আন্তর্জাতিকে। রশিদ পিছনে ফেললেন শাকিবকে। অজন্তা মেন্ডিস, সঈদ আজমল ও আনরিখ নরকিয়ার সঙ্গেও রশিদ এক আসনে বসলেন। টি২০ বিশ্বকাপে তৃতীয়বার ইনিংসে চার উইকেট দখল করে।
টি২০ বিশ্বকাপের কোনও সংস্করণে ওপেনিং জুটিতে সর্বাধিক রানের রেকর্ড এখন রহমানুল্লাহ গুরবাজ-ইব্রাহিম জাদরান জুটির দখলে। তাঁরা এবারের টি২০ বিশ্বকাপে মোট ৪৪২ রান যোগ করেছেন। তার মধ্যে চারবার ওপেনিং জুটিতে ৫০-এর বেশি রান উঠেছে, যা সর্বকালীন রেকর্ড। ২০২১ সালে বাবর আজম ও মহম্মদ রিজওয়ানের জুটিতে উঠেছিল ৪১১ রান।
সেন্ট ভিনসেন্টের কিংসটাউনের আর্নস ভেল গ্রাউন্ডে এবারের টি২০ বিশ্বকাপে প্রথমে ব্যাট করা দল পাঁচটি ম্যাচের পাঁচটিতেই জিতল। এমনটাও আগে কখনও হয়নি।












Click it and Unblock the Notifications