T20 World Cup 2024: ১ হাজার গুণ বেশি ভালো বোলার! কার সম্পর্কে বললেন কপিল? রোহিতের ভারতকে বড় পরামর্শ

T20 World Cup 2024: টি২০ বিশ্বকাপ জিততে ভারতকে ব্যক্তি নির্ভরতায় আস্থা না রেখে, দলগত সংহতিতেই বাজিমাতের পরামর্শ দিলেন কপিল দেব।

একই সঙ্গে তিনি জানিয়ে দিলেন, রোহিত শর্মার দলে এমন একজন বোলার আছেন যিনি তাঁর চেয়েও ১ হাজার গুণ ভালো!

T20 World Cup 2024

জসপ্রীত বুমরাহ চলতি টি২০ বিশ্বকাপে ১১টি উইকেট নিয়েছেন। তবে ইকনমি তাক লাগানোর মতো। ২৩ ওভার বল করেছেন, ইকনমি ৪.০৮। কপিলের কথায়, বুমরাহ আমার চেয়ে ১০০০ গুণ বেশি ভালো। এখনকার ক্রিকেটাররা আমাদের তুলনায় অনেক ভালো।

বুমরাহ ২৬টি টেস্টে ১৫৯ উইকেট নিয়েছেন। ৮৯টি একদিনের আন্তর্জাতিকে তাঁর রয়েছে ১৪৯টি শিকার। ৬৮টি টি২০ আন্তর্জাতিকে ৮৫ উইকেট রয়েছে। কপিলের টেস্ট ও ওডিআইয়ে যথাক্রমে ৪৩৪ও ২৫৩টি উইকেট রয়েছে।

ভারতীয় দলের ফিটনেস লেভেলেরও প্রশংসা করেছেন কপিল। তিনি বলেন, ফিটনেসের নিরিখেও ভারতীয় দল খুব ভালো, অসাধারণ। আগের তুলনায় এখনকার ক্রিকেটাররা অনেক বেশি ফিট। তাঁরা অনেক বেশি কঠোর পরিশ্রমী। অনবদ্য।

২০১৩ সালের পর ভারত কোনও আইসিসি ইভেন্টে চ্য়াম্পিয়ন হতে পারেনি। তিরাশির বিশ্বকাপজয়ী ভারত অধিনায়ক বলেন, কেন খালি রোহিত শর্মা, বিরাট কোহলি, জসপ্রীত বুমরাহ, হার্দিক পাণ্ডিয়া বা কুলদীপ যাদবের কথা বলা হয়? প্রত্যেককেই ভূমিকা পালন করতে হবে। তাঁদের কাজ হলো টুর্নামেন্টে জেতা। একজন একটা ম্যাচ জেতাতে পারেন। কিন্তু টুর্নামেন্টে খেতাব জিততে সকলকে একসঙ্গে মিলে কাজ করতে হবে।

কপিল আরও বলেন, যদি শুধু বুমরাহ বা অর্শদীপের উপর ভরসা করতে হয় তাহলে হেরে যাওয়ার আশঙ্কা থাকবে। দল নিয়ে কথা হোক। কোনও এতজন প্লেয়ারের চেয়ে দল বেশি গুরুত্বপূর্ণ। নিশ্চিতভাবেই মূল প্লেয়ার থাকবেন। কিন্তু তাঁর সঙ্গে সকলে মিলে এগিয়ে এলেই বিশ্বকাপ জেতা সম্ভব। এ প্রসঙ্গে তিরাশির বিশ্বকাপে রজার বিনি, মহিন্দর অমরনাথ, কীর্তি আজাদ, যশপাল শর্মাদের ম্যাচ জেতানো পারফরম্যান্সগুলির কথাও মনে করান কপিল।

ভারতীয় দলকে টি২০ বিশ্বকাপ জেতার শুভেচ্ছা জানান কপিল। যেভাবে ভারত খেলছে তাতে কাপ জয়ের বড় দাবিদার ভারত, এ কথা বলার অপেক্ষা রাখে না। তবে লাগাতার ভালো খেলার মধ্যেই দু-একটি খারাপ দিন আসতে পারে। ২০২৩ সালের ৫০ ওভারের বিশ্বকাপের মতোই। তবে তা যেন আপাতত বাকি ২ ম্যাচে না হয় সেজন্য আপামর দেশবাসীর সঙ্গে প্রার্থনা কপিলের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+