বিরাট কোহলির পাক সংহারের কেমন প্রভাব দিওয়ালির কেনাকাটায়? প্রকাশ্যে চমক দেওয়া তথ্য
বিরাট কোহলির দুরন্ত ইনিংস টি ২০ বিশ্বকাপে সুপার টুয়েলভের প্রথম ম্যাচে ভারতের জয় নিশ্চিত করেছে। বিশ্ব ক্রিকেট মেতে উঠেছে কোহলি-বন্দনায়। মাতামাতির ছবিটা দেখা যাচ্ছে অস্ট্রেলিয়ার মেলবোর্ন থেকে সিডনি- সর্বত্রই। ভারত-পাকিস্তান ম্যাচের বড় প্রভাব পড়েছে দিওয়ালির কেনাকাটাতেও।

বিরাট প্রভাব অনলাইন কেনাকাটায়
অনলাইন ভিউয়ারশিপেও নয়া নজির গড়েছে মেলবোর্নে ভারত-পাক দ্বৈরথ। বলিউড অভিনেতা আয়ুষ্মান খুরানা জানিয়েছিলেন বিমানে বসে ভারতের জয়ের সাক্ষী থাকার অভূতপূর্ব অভিজ্ঞতার কথা। বিমানে সকলের চোখ ছিল মোবাইলে। এমনকী পাইলটও ভারতের খেলা শেষের পর মিনিট পাঁচেক দেরিতে বিমান ছেড়েছিলেন। এতে কেউই কোনও আপত্তি করেননি। ম্যাক্স লাইফের চিফ ইনভেস্টমেন্ট অফিসার মিহির ভোরা তথ্য দিয়ে দেখিয়েছেন কীভাবে বিরাটের ইনিংস থমকে দিয়েছিল অনলাইনে দিওয়ালি শপিংকে।

সকালের দিকে ভালোই ছিল ট্রানজাকশন
অনলাইন কেনাকাটার পরিমাপ নির্ধারণে দেখা হয় ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস বা ইউপিআইয়ের তথ্য। ভারত-পাকিস্তান ম্য়াচ শুরু হয়েছিল ভারতীয় সময় বেলা দেড়টায়। সকালের দিকে অনলাইনে দিওয়ালির কেনাকাটার বাজার ছিল তুঙ্গে। ভারত পে ইউপিআইের যে গ্রাফ মিহির ভোরা শেয়ার করেছেন তাতে দেখা গিয়েছে ম্যাচ শুরুর আগে সকালের চেয়েও কেনাকাটার গতি ছিল বেড়েছিল অনেকটাই। সকাল ৯টায় যে পরিমাণ কেনাকাটা চলছিল সকাল সাড়ে ১০টা থেকে বেলা সাড়ে ১২টা অবধি তা প্রায় ১৫ শতাংশ বৃদ্ধি পেয়েছিল।

শপিং ছেড়ে ম্যাচে মনোযোগ
তবে ম্যাচের সময় এগিয়ে আসার সঙ্গে সঙ্গেই কমতে থাকে ইউপিআই ট্রানজাকশন। ম্যাচ দেখার জন্য তখন অনেকেই কেনাকাটা পরে চালুর পরিকল্পনা তখন সেরে ফেলেছেন। সকাল ৯টায় যে হারে ট্রানজাকশন হচ্ছিল, বেলা দেড়টায় ঠিক সেই জায়গায় নেমে আসে ট্রানজাকশন। ভারত টস জিতে ফিল্ডিং নেওয়ার পর থেকেই অনলাইনে কেনাকাটার পরিমাণ বেশি করে কমতে থাকে। কিছুক্ষণের মধ্যে দেখা যায় সকাল ৯টার চেয়েও ট্রানজাকশন ৬ শতাংশ কমে এসেছে। পাকিস্তান ১৫৯ রান তোলার পর ভারত পে ইউপিআই ট্রানজাকশন ফের বাড়তে থাকে, কিছুক্ষণের জন্য আগের চেয়ে ভালো জায়গায় পৌঁছে যায় কেনাকাটার পরিমাণ।

শেষ ওভারগুলিতে থমকে যায় কেনাকাটা
কিন্তু ভারতের ব্য়াটিং শুরু হতেই সাড়ে তিনটে থেকে ফের পড়তে শুরু করে ট্রানজাকশনের পরিমাণ। তাতেই ফের বোঝা যায় শপিং ছেড়ে ম্য়াচে মনোনিবেশ করেছেন ক্রেতারা। ভারতীয় ইনিংসের শেষ কয়েক ওভারে ট্রানজাকশনের রেকর্ড পতন হয়। বিকেল পৌনে পাঁচটা নাগাদ সকাল ৯টার হিসেবে ৬ শতাংশ এবং বিকেল সাড়ে ৫টা নাগাদ ২০ শতাংশ কমে যায় ট্রানজাকশনের পরিমাণ। সাড়ে ৫টা নাগাদই ভারত সেদিন ম্যাচটি জিতেছিল। ম্যাচ শেষের আধ ঘণ্টার মধ্যেই ট্রানজাকশনের পরিমাণ বেড়ে ফের প্রত্যাশিত জায়গায় পৌঁছে যায়। মিহির ভোরা তাঁর টুইটে সেই তথ্যই তুলে ধরেছেন।
#ViratKohli stopped #India shopping yesterday!!
— Mihir Vora (@theMihirV) October 24, 2022
UPI transactions from 9 a.m. yesterday till evening - as the match became interesting, online shopping stopped - and sharp rebound after the match! #HappyDiwali #indiavspak #ViratKohli𓃵 #Pakistan pic.twitter.com/5yTHLCLScM












Click it and Unblock the Notifications