টি ২০ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার নেতৃত্বে বাভুমা, চোটের কারণে ছিটকে গেলেন তারকা ব্যাটার

অস্ট্রেলিয়ায় আগামী মাসে শুরু টি ২০ বিশ্বকাপ। তার আগে আজ দক্ষিণ আফ্রিকা দল ঘোষণা করে দিল। দলে চমক নেই। তবে প্রোটিয়া শিবিরে ধাক্কা রাসি ভ্যান ডার ডুসেনের চোট। তারকা ব্যাটার চোটের কারণে এবারের টি ২০ বিশ্বকাপে খেলতে পারবেন না। দক্ষিণ আফ্রিকাকে নেতৃত্ব দেবেন তেম্বা বাভুমা। ইংল্যান্ড সফরে চোটের কারণে তিনি খেলতে না পারলেও ফিট হয়ে বিশ্বকাপে দলকে নেতৃত্ব দেবেন।

টি ২০ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা পাচ্ছে না তারকা ব্যাটারকে

গত জুনে ভারত সফরে টি ২০ সিরিজ চলাকালীন কনুইয়ে চোট পেয়েছিলেন বাভুমা। তারপর খেলতে পারেননি ইংল্যান্ড সফরে। অপারেশন না করিয়েও চোট সারানোর প্রক্রিয়া জারি রাখেন। এতে উল্লেখযোগ্য উন্নতিও হতে থাকে। তাতেই কাটে তাঁর বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে যাবতীয় সংশয়। ভারতের মাটিতেই আন্তর্জাতিক ক্রিকেটে কামব্যাক করতে চলেছেন বাভুমা। বিশ্বকাপ অভিযানে নামার আগে এ দেশে তিনটি করে টি ২০ আন্তর্জাতিক ও একদিনের আন্তর্জাতিক খেলবে দক্ষিণ আফ্রিকা। ভারতের বিশ্বকাপের দলের তারকাদের অবশ্য একদিনের সিরিজে সম্ভবত দেখা যাবে না। কিন্তু দক্ষিণ আফ্রিকার অধিনায়ক বাভুমা দুই ফরম্যাটের সিরিজেই খেলবেন। চলতি মাসেই ভারত সফরে আসছে দক্ষিণ আফ্রিকা। ২৮ সেপ্টেম্বর, ২ অক্টোবর ও ৪ অক্টোবর হবে তিনটি টি ২০ আন্তর্জাতিক। অক্টোবরের ৬, ৯ ও ১১ তারিখ রয়েছে তিনটি একদিনের আন্তর্জাতিক।

তবে আঙুল ভেঙে যাওয়ায় রাসি ভ্যান ডার ডুসেন ছিটকে গেলেন টি ২০ বিশ্বকাপ থেকে। ওল্ড ট্রাফোর্ডে দ্বিতীয় টেস্টে ফিল্ডিং করতে গিয়ে তাঁর আঙুল ভেঙেছিল। সেই অবস্থাতেই দ্বিতীয় ইনিংসে তিনি ব্য়াটিং করেন। এই টেস্টের পর তিনি বিশেষজ্ঞ চিকিৎসককে দেখাতে দেশে ফেরেন। এরপরই নিশ্চিত হয় ডুসেনকে অন্তত ছয় সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে। ডুসেনের পরিবর্তে দক্ষিণ আফ্রিকার টি ২০ বিশ্বকাপের দলে রাখা হয়েছে রিলি রসৌকে। রিজা হেন্ডরিকসও দলে রয়েছেন। কুইন্টন ডি কক, এইডেন মার্করামের মতো অভিজ্ঞ ক্রিকেটাররা থাকায় দক্ষিণ আফ্রিকার টপ অর্ডার বেশ শক্তিশালীই। এই প্রথম দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ দলে ডাক পেয়েছেন ট্রিস্টান স্টাবস।

দক্ষিণ আফ্রিকার টি ২০ বিশ্বকাপের দল- তেম্বা বাভুমা (অধিনায়ক), কুইন্টন ডি কক (উইকেটকিপার), রিজা হেন্ডরিকস, হেনরিক ক্লাসেন, কেশব মহারাজ, এইডেন মার্করাম, ডেভিড মিলার, লুঙ্গি এনগিডি, আনরিখ নরকিয়া, ডোয়েইন প্রিটোরিয়াস, কাগিসো রাবাডা, রিলি রসৌ, তাবরেজ শামসি, ট্রিস্টান স্টাবস।
রিজার্ভ- বিয়র্ন ফরচুইন, মার্কো জানসেন ও আন্ডিলে ফেহলাকওয়াইও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+