টি ২০ বিশ্বকাপে আফগানিস্তানকে হারাল ইংল্যান্ড, ৫ উইকেট নিয়ে স্যাম কারান গড়লেন অনন্য নজির

টি ২০ বিশ্বকাপে আফগানিস্তানের বিরুদ্ধে জিতলেও ব্যাটিং নিয়ে খুব একটা স্বস্তিতে থাকতে পারবে না ইংল্যান্ড। জস বাটলারের দলকে এবারের বিশ্বকাপে অন্যতম ফেভারিট ধরা হচ্ছে। আফগানিস্তানকে ১১২ রানে গুটিয়ে দিয়ে যে দাপট দেখিয়ে ম্যাচ জয় প্রত্যাশিত ছিল তা হলো না। ইংল্যান্ড ৫ উইকেটে জিতল, তবে নেট রান রেট ভালো জায়গায় নিয়ে যাওয়ার সুযোগ হাতছাড়া করে।

 টি ২০ বিশ্বকাপে আফগানিস্তানকে হারাল ইংল্যান্ড

টস জিতে আফগানিস্তানকে ব্যাট করতে পাঠান ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার। ১৯.৪ ওভারে ১১২ রানেই শেষ হয়ে যায় আফগানিস্তানের ইনিংস। ১৫.৩ ওভারে ৯১ রানে পড়েছিল পঞ্চম উইকেট। তারপরই ব্যাটিং লাইন আপে ধস নামে। তিনটি চার ও একটি ছয়ের সাহায্যে ৩২ বলে সর্বাথিক ৩২ রান করেন ইব্রাহিম জাদরান। উসমান গণি ৩০, নাজিবুল্লাহ জাদরান ১৩ ও উইকেটকিপার রহমানুল্লাহ গুরবাজ ১০ রান করেন। বাকিরা দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। ইংল্যান্ডের প্রথম বোলার হিসেবে টি ২০ আন্তর্জাতিকে ইনিংসে পাঁচ উইকেট নিলেন স্যাম কারান। তিনি ৩.৪ ওভারে ১০ রানের বিনিময়ে পাঁচ উইকেট পান। বেন স্টোকস ৪ ওভারে ১৯ ও মার্ক উড ৪ ওভারে ২৩ রান খরচ করে দুটি করে উইকেট দখল করেন। ক্রিস ওকস পেয়েছেন একটি উইকেট।

শুরুটা খারাপ না হলেও জয়ের লক্ষ্য পূরণ করতে ইংল্যান্ড হারায় পাঁচটি উইকেট। ওপেনিং জুটিতে ওঠে ৩৫, পঞ্চম ওভারের শেষ বলে জস বাটলার আউট হন ১৮ বলে ১৮ রান করে। আলেক্স হেলস ২০ বলে ১৯ রান করেন। ডেভিড মালানের সংগ্রহ ৩০ বলে ১৮। বেন স্টোকস ৪ বলে ২ এবং হ্যারি ব্রুক ৬ বলে ৭ রান করে আউট হন। এরপর লিয়াম লিভিংস্টোন ও মঈন আলির জুটিতে ভর করে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ইংল্যান্ড। তিনটি চারের সাহায্যে ২১ বলে ২৯ করে অপরাজিত থাকেন লিভিংস্টোন। ১০ বলে ৮ রানে অপরাজিত থাকেন মঈন।

রশিদ খান ৪ ওভারে ১৭ রানের বিনিময়ে এবং মুজিব উর রহমান ৪ ওভারে ২২ রান দিয়ে একটি করে উইকেট নেন। ফজলহক ফারুকি ৪ ওভারে ২৪ রান দিয়ে একটি উইকেট নেন। ফরিদ আহমেদ ও মহম্মদ নবিও একটি করে উইকেট তুলে নেন। ১১ বল বাকি থাকতে জয় ছিনিয়ে নিল ইংল্যান্ড। তবে গ্রুপে নেট রান রেটের নিরিখে রইল নিউজিল্যান্ডের পরেই। নিউজিল্যান্ডের নেট রান রেট ৪.৪৫০, ইংল্যান্ডের ০.৬২০। বুধবার ইংল্যান্ড মেলবোর্নে খেলবে আয়ারল্যান্ডের বিরুদ্ধে। ওইদিনই আফগানিস্তান এমসিজিতেই মুখোমুখি হবে নিউজিল্যান্ডের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+