টি ২০ বিশ্বকাপে ধোনির রেকর্ড ভাঙলেন রোহিত, বাবরকে গোল্ডেন ডাক উপহার অর্শদীপের

টি ২০ বিশ্বকাপে আজ মেলবোর্নে মুখোমুখি হয়েছে ভারত-পাকিস্তান। ১ লক্ষ দর্শকের উপস্থিতি এমসিজিতে। শুরু থেকেই পাকিস্তানকে চাপে রেখেছেন ভারতীয় বোলাররা। গোল্ডেন ডাক নিয়ে সাজঘরে ফিরেছেন পাক অধিনায়ক বাবর আজম। ভুবনেশ্বর কুমারও অস্বস্তিতেই রেখেছেন মহম্মদ রিজওয়ানদের। এদিকে, এই ম্যাচেই ধোনির রেকর্ড ভেঙে দিয়েছেন রোহিত শর্মা।

টি ২০ বিশ্বকাপে ধোনির রেকর্ড ভাঙলেন রোহিত

২০০৭ সালের প্রথম টি ২০ বিশ্বকাপের দলে থাকা দুই ক্রিকেটার আজকের ম্যাচে ভারতীয় দলে রয়েছেন। তাঁরা হলেন রোহিত শর্মা ও দীনেশ কার্তিক। যদিও টি ২০ বিশ্বকাপে প্রথমবার ভারতের বিরুদ্ধে খেলা কেউই নেই পাকিস্তানের আজকের একাদশে। রোহিত শর্মা আজ ভারতের হয়ে টি ২০ বিশ্বকাপে ৩৪তম ম্যাচটি খেলছেন। তিনি আজ মেলবোর্নে টপকে গেলেন মহেন্দ্র সিং ধোনিকে। ধোনি টি ২০ বিশ্বকাপে ৩৩টি ম্য়াচ খেলেছেন। যুবরাজ সিং ৩১টি, সুরেশ রায়না ২৬টি ও রবীন্দ্র জাদেজা ২২টি ম্যাচ খেলেছেন টি ২০ বিশ্বকাপে।

রোহিত শর্মা ৮টি টি ২০ বিশ্বকাপে খেলারও অনন্য নজির গড়ে ফেললেন এদিন। চলতি টি ২০ বিশ্বকাপেই রোহিত আরও একটি রেকর্ড গড়ে ফেলবেন। আপাতত তিনিই ভারতীয় হিসেবে সর্বাধিক টি ২০ বিশ্বকাপ ম্যাচ খেলেছেন। এদিন ৩৪তম ম্যাচটি খেলে স্পর্শ করলেন পাকিস্তানের শাহিদ আফ্রিদিকে। টি ২০ বিশ্বকাপে সবচেয়ে বেশি ৩৫টি ম্য়াচ খেলার নজির রয়েছে তিলকরত্নে দিলশানের। ফলে চলতি বিশ্বকাপেই দিলশানকে টপকে টি ২০ বিশ্বকাপে সর্বাধিক ম্য়াচ খেলার বিশ্বরেকর্ডটি নিজের দখলে নিয়ে নেবেন হিটম্যান।

এদিকে আজ এমসিজিতে টস জিতে পাকিস্তানকে ব্যাট করতে পাঠিয়েছেন রোহিত। পাকিস্তান দুই ওপেনারকে হারিয়ে পাওয়ারপ্লেতে বেকায়দায়। ম্যাচের দ্বিতীয় তথা নিজের প্রথম ওভারটি করতে এসেই বাবর আজমকে লেগ বিফোর করেন অর্শদীপ সিং। রিভিউ নিয়েও গোল্ডেন ডাকের হাত থেকে রেহাই পাননি পাক অধিনায়ক। ১.১ ওভারে ১ রানে প্রথম উইকেট হারানোর পর চতুর্থ ওভারের শেষ বলে ১৫ রানে দ্বিতীয় উইকেটটি হারায় পাকিস্তান। মহম্মদ রিজওয়ানও অর্শদীপ সিংয়ের শিকার। ১২ বলে ৪ রান করে তিনি ভুবনেশ্বর কুমারের হাতে ক্যাচ দিয়ে ফেরেন। ৫ ওভারের শেষে পাকিস্তানের স্কোর ২ উইকেটে ২৪। ক্রিজে রয়েছেন ইফতিখার আহমেদ ও শান মাসুদ। ষষ্ঠ ওভারে বল করতে মহম্মদ শামিকে ডেকেছেন রোহিত শর্মা। গত টি ২০ বিশ্বকাপের পর এই প্রথম কোনও টি ২০ আন্তর্জাতিক খেলছেন শামি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+