টি ২০ বিশ্বকাপ ফাইনালে পাকিস্তানকে চেপে ধরলেন ইংল্যান্ডের বোলাররা, বিরানব্বইয়ের প্রতিশোধ নিতে চাই ১৩৮
টি ২০ বিশ্বকাপের ফাইনালেও দাপুটে পারফরম্যান্স উপহার দিলেন ইংল্যান্ডের বোলাররা। মেলবোর্নে ১৯৯২ সালের বিশ্বকাপ ফাইনালে পাকিস্তানের কাছে হারের বদলা নিতে আজ জস বাটলারের দলকে করতে হবে ১৩৮ রান। টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে উইকেট ৮ হারিয়ে ১৩৭ রান তুলেছে পাকিস্তান। ইংল্যান্ডের স্যাম কারান তিনটি, ক্রিস জর্ডন ও আদিল রশিদ দুটি করে উইকেট দখল করেছেন।
শুরু থেকেই চাপে পাকিস্তান
পাকিস্তানের ওপেনিং জুটিতে ওঠে ২৯ রান। ৪.২ ওভারে প্রথম উইকেটটি হারায় পাকিস্তান। ১৪ বলে ১৫ রান করে স্যাম কারানের বলে বোল্ড হয়ে যান মহম্মদ রিজওয়ান। পাওয়ারপ্লে-র ৬ ওভারের শেষে পাকিস্তানের স্কোর ছিল ১ উইকেটে ৩৯। ৭.১ ওভারে ৪৫ রানে দ্বিতীয় উইকেট পড়ে পাকিস্তানের। ১২ বলে ৮ রান করে আদিল রশিদের শিকার হন মহম্মদ হ্যারিস। ৮ ওভারে ৫০ রান পূর্ণ হয় পাকিস্তানের। ১০ ওভারের শেষে স্কোর ছিল ২ উইকেটে ৬৮।
ব্যাটিং বিপর্যয়
১১.১ ওভারে ৮৪ রানে তৃতীয় উইকেটটি হারায় পাকিস্তান। ২৮ বলে ৩২ রান করে আদিল রশিদের বলে কট অ্যান্ড বোল্ড হন পাক অধিনায়ক বাবর আজম। ১২.২ ওভারে ৮৫ রানে পড়ে চতুর্থ উইকেট। ৬ বলে ০ রানে বেন স্টোকসের শিকার ইফতিখার আহমেদ। ১৪.৩ ওভারে ১০০ রান পূর্ণ হয় পাকিস্তানের। ১৬.৩ ওভারে শান মাসুদ ২টি চার ও একটি ছয়ের সাহায্যে ২৮ বলে ৩৮ রান করে স্যাম কারানের বলে কট বিহাইন্ড হন। ১২১ রানে পঞ্চম উইকেটটি পড়েছিল। ১৭.২ ওভারে ১২৩ রানে ষষ্ঠ উইকেট হারায় পাকিস্তান। ১৪ বলে ২০ রান করে ক্রিস জর্ডনের শিকার শাদাব খান।
বাবরের দল তুলল ৮ উইকেটে ১৩৭
১৯তম ওভারের তৃতীয় বলে পাকিস্তানের সপ্তম উইকেটটি তুলে নেন কারান। ৭ বলে ৫ রান করে মহম্মদ নওয়াজ আউট হন। শেষ ওভারের তৃতীয় বলে মহম্মদ ওয়াসিম আউট হন ক্রিস জর্ডনের বলে। তিনি ৮ বলে চার রান করেন, পাকিস্তানের অষ্টম উইকেটটি পড়ে ১৩১ রানে। ২০ ওভারে ৮ উইকেটে ১৩৭ রানে শেষ হয় পাকিস্তানের ইনিংস। শাহিন শাহ আফ্রিদি ৩ বলে ৫ ও হ্যারিস রউফ ১ বলে ১ রানে অপরাজিত থাকেন।
সফলতম কারান
পাকিস্তান প্রথম ৬ ওভারে তুলেছিল ১ উইকেটে ৩৯। ৭ থেকে ১৫ ওভারের মধ্যে ৩ উইকেট হারিয়ে তোলে ৬৭। শেষ পাঁচ ওভারে ওঠে মাত্র ৩১, এই সময়কালে ৪টি উইকেট হারায় পাকিস্তান। ইংল্যান্ডের সফলতম বোলার স্যাম কারান ৪ ওভারে ১২ রানের বিনিময়ে ৩ উইকেট পেয়েছেন। আদিল রশিদ একটি মেডেন-সহ ৪ ওভারে ২২ রান দিয়ে ২টি উইকেট পেয়েছেন। ক্রিস জর্ডন ৪ ওভারে ২৭ রান খরচ করে তুলে নিয়েছেন ২টি উইকেট। বেন স্টোকস ৪ ওভারে ৩২ রান দিয়ে পেয়েছেন একটি উইকেট। ক্রিস ওকস ৩ ওভারে ২৬ ও লিয়াম লিভিংস্টোন ১ ওভারে ১৬ রান দিয়ে কোনও উইকেট পাননি।
-
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা












Click it and Unblock the Notifications