টি ২০ বিশ্বকাপ থেকে আয়ারল্যান্ডের বিদায়, জয় ছিনিয়ে সেমিফাইনালের দৌড়ে রইল অস্ট্রেলিয়া
টি ২০ বিশ্বকাপে সুপার টুয়েলভে গ্রুপ ১-এর গুরুত্বপূর্ণ ম্যাচে আয়ারল্যান্ডকে ৪২ রানে হারিয়ে দিল অস্ট্রেলিয়া। এই জয়ের সুবাদে অ্যারন ফিঞ্চের দল ভালোভাবেই রইল সেমিফাইনালে ওঠার দৌড়ে। যদিও বিশ্বচ্যাম্পিয়নরা শেষ চারে যেতে পারবেন কিনা তা নির্ভর করবে লাস্ট ল্যাপের উপরেই। পয়েন্ট তালিকায় আপাতত দুই নম্বরে উঠে এসেছে অস্ট্রেলিয়া।
ফর্মে ফিরলেন ফিঞ্চ
এদিন গাব্বায় টস জিতে অস্ট্রেলিয়াকে ব্যাট করতে পাঠান আয়ারল্যান্ড অধিনায়ক অ্যান্ডি বালবির্নি। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭৯ রান তোলে অস্ট্রেলিয়া। পাঁচটি চার ও তিনটি ছয়ের সাহায্যে ৪৪ বলে সর্বাধিক ৬৩ রান করেন অধিনায়ক অ্যারন ফিঞ্চ। তিনি ম্যাচের সেরার পুরস্কারটিও পেয়েছেন। মার্কাস স্টইনিস ২৫ বলে ৩৫, মিচেল মার্শ ২২ বলে ২৮, গ্লেন ম্যাক্সওয়েল ৯ বলে ১৩ রান করেন। তিন রানের বেশি করতে পারেননি ডেভিড ওয়ার্নার। চলতি টি ২০ বিশ্বকাপে নিউজিল্যান্ড ম্যাচে ৫, শ্রীলঙ্কার বিরুদ্ধে ১১ রানে আউট হয়েছিলেন তিনি। এদিনও রান পেলেন না। টিম ডেভিড ১০ বলে ১৫ ও ম্যাথু ওয়েড ৩ বলে ৭ রানে অপরাজিত থাকেন। ব্যারি ম্যাককার্থি ৪ ওভারে ২৯ রান দিয়ে তিনটি এবং জশ লিটল ৪ ওভারে ২১ রানের বিনিময়ে দুটি উইকেট দখল করেন।
শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে অস্ট্রেলিয়া
জয়ের জন্য ১৮০ রানের টার্গেট তাড়া করতে নেমে ৪ ওভারে ২৫ রানে ৫ উইকেট হারাল আয়ারল্যান্ড। দ্বিতীয় ওভারের শেষ বলে ১৮ রানের মাথায় প্রথম উইকেটের পতন হয়। সেখান থেকে চার ওভারের শেষে স্কোর দাঁড়ায় ৫ উইকেটে ২৫। অর্থাৎ পাঁচটি উইকেট পড়ে ১২ বলের মধ্যে, ৭ রানের ব্যবধানে। শেষ অবধি ১৮.১ ওভারে ১৩৭ রানে অল আউট হয়ে যায় আয়ারল্যান্ড।
লড়লেন লোরকান
উইকেটকিপার লোরকান টাকার ৪৮ বলে ৭১ রানে অপরাজিত থাকেন। তিনি ৯টি চার ও ১টি ছয় মেরেছেন। পল স্টার্লিং ৭ বলে ১১, গ্য়ারেথ ডেলানি ১০ বলে ১৪ এবং মার্ক অ্যাডায়ার ১১ বলে ১১ রান করেন। দুটি করে উইকেট দখল করেন প্যাট কামিন্স, গ্লেন ম্যাক্সওয়েল, মিচেল স্টার্ক ও অ্যাডাম জাম্পা। মার্কাস স্টইনিস পেয়েছেন একটি উইকেট।

কে কোথায় দাঁড়িয়ে?
৪ ম্য়াচে ৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে অজিরা। নিউজিল্যান্ড রয়েছে এই গ্রুপের শীর্ষে। তিন ম্যাচে কেন উইলিয়ামসনের দলের রয়েছে ৫ পয়েন্ট, নেট রান রেট ৩.৮৫০। অস্ট্রেলিয়ার নেট রান রেট মাইনাস (-) ০.৩০৪। তিন ম্যাচে তিন পয়েন্ট নিয়ে ইংল্যান্ড রয়েছে তিনে। জস বাটলারের দলের নেট রান রেট ০.২৩৯। এমতাবস্থায় কাল শ্রীলঙ্কা আফগানিস্তানকে হারালে দাসুন শনাকার দলের পয়েন্ট হবে ৪। ইংল্যান্ড যদি নিউজিল্যান্ডকে হারিয়ে দেয় তাহলে বাটলাররা অস্ট্রেলিয়াকে তিনে নামিয়ে দুইয়ে উঠে আসবেন। নিউজিল্যান্ডের শেষ ম্যাচ রয়েছে শুক্রবার আয়ারল্যান্ডের বিরুদ্ধে। আয়ারল্যান্ডের ৪ ম্যাচে রয়েছে ৩ পয়েন্ট, তবে নেট রান রেট মাইনাস (-) ১.৫৪৪। অস্ট্রেলিয়ার শেষ ম্য়াচ ওইদিনই আফগানিস্তানের বিরুদ্ধে। শনিবার ইংল্যান্ড তাদের শেষ ম্যাচ খেলবে শ্রীলঙ্কার বিরুদ্ধে। শ্রীলঙ্কা বাকি দুটি ম্যাচ জিতলে সর্বাধিক ৬ পয়েন্টে পৌঁছাতে পারবে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications