বিরাট-হার্দিকের আবেগঘন বার্তা, টি ২০ বিশ্বকাপ থেকে বিদায়ের পর ধাপে ধাপে দেশে ফিরছেন ক্রিকেটাররা

টি ২০ বিশ্বকাপ জয়ের স্বপ্ন অধরাই থেকে গেল বিরাট কোহলির কাছে। রোহিত শর্মা ও দীনেশ কার্তিক ২০০৭ সালের টি ২০ বিশ্বকাপজয়ী দলের সদস্য থাকলেও অধিনায়ক হিসেবে দেশকে টি ২০ বিশ্বকাপ জেতাতে পারলেন না হিটম্যান। ৯ বছর ধরে ভারতের আইসিসি ট্রফি জয়ের খরাও অব্যাহত রইল। সেই অপেক্ষা এবার ১০ বছরে পা রাখতেও চলেছে। আগামী বছর আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ও ৫০ ওভারের বিশ্বকাপে সেই খরা কাটানোর সুযোগ পাবে টিম ইন্ডিয়া।

টি ২০ বিশ্বকাপ থেকে বিদায়ের পর বিরাট-হার্দিকের আবেগঘন বার্তা

বিরাট কোহলি ও হার্দিক পাণ্ডিয়ার জুটি গতকাল ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতকে লড়াইয়ে রেখেছিল। বিরাট নিজে জন্মদিন উদযাপনের সময় ইচ্ছাপ্রকাশ করেছিলেন ১৩ নভেম্বর মেলবোর্নে ফের একবার কেক কাটার। অধিনায়ক হিসেবে না হোক, অন্তত টি ২০ বিশ্বকাপজয়ী দলের সদস্য থাকতে মরিয়া ছিলেন কিং কোহলি। চলতি টি ২০ বিশ্বকাপে তিনিই সর্বাধিক রানের মালিক। ৬ ম্যাচে চারটি অর্ধশতরান-সহ ২৯৬ রান করেছেন বিরাট, গড় ৯৮.৬৬, স্ট্রাইক রেট ১৩৬.৪০। কিন্তু অধরাই থেকে গেল কাপ জয়। অ্যাডিলেড থেকে দেশে ফেরার বিমান ধরার আগে বিরাট কোহলি টুইট বার্তায় লিখেছেন, আমরা অস্ট্রেলিয়ায় আমাদের স্বপ্ন ছুঁতে পারলাম না। হতাশা নিয়েই ফিরতে হচ্ছে। কিন্তু দলগতভাবে অনেক স্মরণীয় মুহূর্তের সাক্ষী থাকলাম, যা আমাদের আরও উন্নতির পক্ষে সহায়ক হবে। বিপুল সংখ্যক ক্রিকেটপ্রেমী, যাঁরা স্টেডিয়াম ভরিয়ে সমর্থন করেছেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বিরাট লেখেন, দেশের জার্সি পরে ভারতের প্রতিনিধিত্ব করার মাধ্যমে গর্ব অনুভব করি।

হার্দিক পাণ্ডিয়া অবশ্য এরপর নিউজিল্যান্ডে টি ২০ সিরিজে ভারতকে নেতৃত্ব দেবেন। মনে করা হচ্ছে, টি ২০ আন্তর্জাতিকে তাঁকেই পাকাপাকি অধিনায়ক করবেন নির্বাচকরা। সব ঠিকঠাক চললে ২০২৪ সালের টি ২০ বিশ্বকাপে হার্দিকই ভারতের অধিনায়কত্ব করবেন। ভারতকে কাপ জেতাতে বদ্ধপরিকর ছিলেন গুজরাত টাইটান্সের অধিনায়ক। নিজে দুরন্ত ইনিংসও খেলেন। কিন্তু বোলিং ব্যর্থতায় শেষরক্ষা হয়নি। হার্দিক টুইটে জানিয়েছেন, তিনিও হতাশ, বিধ্বস্ত, বেদনাহত। তবে দলের মধ্যে যে পারস্পরিক বন্ধন রয়েছে তা উপভোগ করছেন। প্রতি পদে পারস্পরিক সহযোগিতার মাধ্যমেই সকলে লড়াই চালাচ্ছেন। সাপোর্ট স্টাফদের কঠোর পরিশ্রমের প্রশংসাও করেছেন হার্দিক। দর্শকদের প্রতি কৃতজ্ঞতা জানানোর ফাঁকে দেশের জন্য লড়াই জারি রাখার বার্তাও দেন হার্দিক।

আজই দেশে ফেরার কথা রয়েছে রোহিত শর্মা, বিরাট কোহলি, লোকেশ রাহুল, অক্ষর প্যাটেল ও দীনেশ কার্তিকের। ভারতীয় টিম ম্যানেজমেন্টের তরফে জানা গিয়েছে, আজ কয়েকজন ফিরছেন। বাকিরা ফিরবেন আগামীকাল। যাঁরা বিমানের টিকিট পেয়েছেন তাঁরা ইতিমধ্যেই দেশের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। নিউজিল্যান্ড সফরের দলে থাকা ক্রিকেটাররা অস্ট্রেলিয়া থেকে সোজা কেন উইলিয়ামসনদের দেশে চলে যাবেন। রাহুল দ্রাবিড়-সহ সাপোর্ট স্টাফরা সকলেই দেশে ফিরবেন। কেউ সিডনি থেকে, কেউ পারথ থেকে বিমান ধরবেন। সবার আগে রওনা হয়েছেন বিরাট কোহলি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+