Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Sourav On Rohit-Virat: রোহিতের সঙ্গে বিরাটকে ওপেনিংয়ে চান সৌরভ, টি২০ বিশ্বকাপে পন্থকে রাখার সওয়াল

Sourav On Rohit-Virat: আইপিএলের মধ্যেই ঘোষিত হয়ে যাবে ভারতের টি২০ বিশ্বকাপের দল। চলতি মাসের শেষের দিকেই। সূত্রের খবর, ২৭ এপ্রিল দল নির্বাচনী বৈঠক হতে পারে।

ভারতীয় দল কেমন হবে তা নিয়ে চলছে চর্চা। আইপিএলের পারফরম্যান্সকে প্রাধান্য দেওয়া হবে, তেমন সম্ভাবনাও রয়েছে। সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়ে দিলেন, কয়েকটি পজিশনে তাঁর পছন্দের বিষয়টি।

Sourav On Rohit-Virat

রোহিত শর্মাকে টি২০ বিশ্বকাপের জন্য ভারত অধিনায়ক ঘোষণা করে দিয়েছেন জয় শাহ, গত ফেব্রুয়ারিতে। যশস্বী জয়সওয়াল ছন্দে নেই। এখনও অবধি ৭ ইনিংসে ১২১ রান করেছেন। সেখানে বিরাট কোহলি ওপেন করেই এখনও অবধি সবচেয়ে বেশি রান করেছেন এবারের আইপিএলে।

সৌরভ বলেন, আমরা ৫০ ওভারের বিশ্বকাপে রোহিতের ব্যাটিং দেখেছি। প্রথম বল থেকেই চালিয়ে খেলার লক্ষ্য নিয়ে তিনি নামতেন, যাতে প্রথম ৭-৮ ওভারে বোলারদের উপর চাপ তৈরি করা যায়। এতে লোয়ার অর্ডারের পক্ষেও পরিস্থিতি অনেক স্বস্তিদায়ক হয়।

আর এই কারণেই রোহিত ও বিরাটকে ওপেনিংয়ে চান মহারাজ। সৌরভের কথায়, বিরাট ও রোহিত শুরু থেকেই চালিয়ে খেলুক। তাঁরা দুজনেই গ্রেট প্লেয়ার। আগের টি২০ বিশ্বকাপের পর রাহুল দ্রাবিড়কেও বলেছিলাম, ভয়ডরহীন ক্রিকেট খেলা টি২০-তে অত্যন্ত গুরুত্বপূর্ণ। উইকেট পড়তে থাকলে সামাল দেওয়া যাবে। কিন্তু শুরু থেকেই তালিয়ে খেলা উচিত।

লোকেশ রাহুলের টি২০ স্ট্রাইক রেট নিয়ে অনেক প্রশ্ন ওঠে। কিন্তু তাঁর পাশেই দাঁড়াচ্ছেন সৌরভ। চলতি আইপিএলেই রাহুলের কয়েকটি ইনিংস ভালো লেগেছে সৌরভের। নির্ভীকভাবে স্বাভাবিক খেলা খেললেই রাহুল টি২০ খেলার পক্ষে উপযুক্ত কৌশল করায়ত্ত করতে পারবেন বলে আশা সৌরভের।

বিরাট, রোহিত,ঋষভ পন্থ, রাহুল, সূর্যকুমার যাদব, শিবম দুবের ছক্কা মারার পারদর্শিতার প্রশংসাও শোনা গিয়েছে সৌরভের বক্তব্যে। সৌরভের সঙ্গে দিল্লি ক্যাপিটালসের ডিরেক্টর রিকি পন্টিং টি২০ বিশ্বকাপের ভারতীয় দলে ঋষভ পন্থকে রাখার পক্ষেও জোরালো সওয়াল করেছেন।

সৌরভ বলেন, পন্থকে বিশ্বকাপের দলে রাখা প্রয়োজন। মিডল অর্ডারে ব্য়াট করতে পাঠানো উচিত। চলতি আইপিএলে পন্থ উইকেটকিপিংয়ের পাশাপাশি যেভাবে ব্যাট করছেন তার প্রশংসা করেছেন পন্টিং। প্রতি ম্যাচেই পন্থের ব্যাটিংয়ের উন্নতি ঘটছে বলে উপলব্ধি তাঁর। উল্লখ্য, পন্থ দেড়শোর উপর স্ট্রাইক রেট রেখে ৮ ইনিংসে ২৫৪ রান করেছেন এখনও পর্যন্ত।

ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়ম আসায় অলরাউন্ডারদের চিন্তার কারণ নেই বলেই মনে করেন সৌরভ। তিনি বলেন, ভালো মানের অলরাউন্ডাররা ঠিক দলে থাকবেন। হার্দিক পাণ্ডিয়া খেলছেন। রশিদ খান থাকছেন। সাময়িক বিরতি নিলেও গ্লেন ম্যাক্সওয়েল প্রথম দলেই থাকছিলেন। মিচেল মার্শ আমাদের দলে শুরু থেকেই খেলছিলেন। চেন্নাইয়ে রবীন্দ্র জাদেজা, সানরাইজার্স হায়দরাবাদে নীতীশ রেড্ডি থেকে কেকেআরের আন্দ্রে রাসেল, সুনীল নারিন যে নিয়মিত সুযোগ পাচ্ছেন নিজের বক্তব্যের সমর্থনে সে কথা তুলে ধরেন সৌরভ।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+