বিরাট, পন্থ, চাহালের কামব্যাক, টি২০ বিশ্বকাপে রোহিতের দলে দুবে! নেই গিল-রাহুল-রিঙ্কু, হার্দিক কোন ভূমিকায়?

T20 World Cup 2024: টি২০ বিশ্বকাপের ভারতীয় দল ঘোষণা করা হলো আজ। রোহিত শর্মাই নেতৃত্বে। সহ অধিনায়ক হার্দিক পাণ্ডিয়াই। দলে প্রত্যাবর্তন বিরাট কোহলি, ঋষভ পন্থ, যুজবেন্দ্র চাহালের।

শিবম দুবেও জায়গা করে নিলেন বিশ্বকাপের দলে। ফলে রিঙ্কু সিং ট্রাভেলিং রিজার্ভ হিসেবে যাবেন। যশস্বী জয়সওয়াল, সঞ্জু স্যামসন সুযোগ পেলেন। লোকেশ রাহুলের ঠাঁই হলো না।

T20 World Cup 2024

আইপিএল অধিনায়কদের মধ্যে টি২০ বিশ্বকাপের দলে সুযোগ পেলেন না লোকেশ রাহুল, শুভমান গিল, শ্রেয়স আইয়ার, ঋতুরাজ গায়কোয়াড়। যশস্বী জয়সওয়াল টেক্কা দিলেন শুভমানকে। প্রথম পছন্দের উইকেটকিপার ঋষভ পন্থই। তাঁর সঙ্গে উইকেটকিপার হিসেবে ঢুকে পড়লেন সঞ্জু স্যামসন।

সঞ্জু স্যামসন, শিবম দুবে আফগানিস্তানের বিরুদ্ধে টি২০ আন্তর্জাতিক সিরিজেও খেলেছেন। রিঙ্কু সিং ১৫ সদস্যের দলে সুযোগ পেলেন না। গত বছর অগাস্টে শেষবার দেশের হয়ে টি২০ খেলা যুজবেন্দ্র চাহাল আইপিএলের সর্বাধিক উইকেটশিকারী। তাঁকে এবার বিশ্বকাপ দলে রাখলেন নির্বাচকরা।

রবীন্দ্র জাদেজা রয়েছেন অলরাউন্ডার হিসেবে। জাদেজা ও চাহালের সঙ্গে ভারতীয় দলে রয়েছেন আরও দুই স্পিনার অক্ষর প্যাটেল ও কুলদীপ যাদব। দুজনেই ব্যাট হাতেও ভরসা দিচ্ছেন সাম্প্রতিককালের বিভিন্ন ম্যাচে। টি২০ বিশ্বকাপে ভারতের চেনা পরিচিত অস্ত্র কুল-চা জুটিও দেখা যেতে পারে।

চাহাল দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তান সিরিজের দলে ছিলেন না। ফলে তাঁর ফেরাটা তাৎপর্যপূর্ণ। ভারতের স্পিন বিভাগ বৈচিত্রপূর্ণ, জাদেজা ও অক্ষর বাঁহাতি, কুলদীপ রিস্টস্পিনার। জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ ও অর্শদীপ সিং বিশেষজ্ঞ পেসার। সিমার শিবম দুবেও থাকছেন তাঁদের সঙ্গে। যশস্বী জয়সওয়াল রোহিতের ওপেনিং পার্টনার হবেন বলে মনে করা হচ্ছে। রোহিতের সঙ্গে তাঁর ওপেন করতে নামার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

ভারতীয় দলে বাংলার কোনও প্রতিনিধি নেই। মহম্মদ শামি চোটের কারণে আগেই ছিটকে যান দৌড় থেকে। মুকেশ কুমারও সুযোগ পেলেন না। এমনকী ট্রাভেলিং রিজার্ভে খলিল আহমেদ ও আবেশ খান জোরে বোলার হিসেবে রয়েছেন। শুভমান গিলের সঙ্গে রিজার্ভে রয়েছেন রিঙ্কু।

ভারতের টি২০ বিশ্বকাপ দল- রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পন্থ (উইকেটকিপার), সঞ্জু স্যামসন (উইকেটকিপার), হার্দিক পাণ্ডিয়া (সহ অধিনায়ক), শিবম দুবে, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, অর্শদীপ সিং, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ। ট্রাভেলিং রিজার্ভ- শুভমান গিল, রিঙ্কু সিং, খলিল আহমেদ, আবেশ খান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+