Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

বিরাট ঠিক, আম্পায়ার ভুল! ভারতের জয়ের পথে নো বল মানতে পারছেন না পাকিস্তানের প্রাক্তনরা

টি ২০ বিশ্বকাপে মেলবোর্নে পাকিস্তানকে ৪ উইকেটে হারিয়েছে ভারত। শেষ ওভারে নাটকীয় ও রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নিয়ে। যদিও পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটাররা এখনও মানতে মারছেন না মহম্মদ নওয়াজের শেষ ওভারে নো বলের সিদ্ধান্ত। যা শেষ করে দেয় পাকিস্তানের আশা। তা নিয়ে বিতর্কও চলছে।

নো বল বিতর্ক

হ্যারিস রউফের শেষ ২ বলে বিরাট কোহলি ছক্কা মারার ফলে শেষ ওভারে ভারতের দরকার ছিল ১৬ রান। প্রথম বলে হার্দিক পাণ্ডিয়া আউট হন। পরের দুই বলে আসে ৩ রান। এরপরই সেই চতুর্থ বল। ফুল টস বলটিতে ডিপ স্কোয়্যার লেগ অঞ্চল দিয়ে ছক্কা হাঁকান বিরাট কোহলি। এরপর তিনি বলটির উচ্চতার জন্য আম্পায়ারের দৃষ্টি আকর্ষণ করেন। আম্পায়ার রড টাকার নো বলের সিগন্যাল দেন। এই বলটিতে সাত রান এসে যায়। পরের বলটি ওয়াইড। তার পরের ডেলিভারিতে নওয়াজ বিরাটকে বোল্ড করলেও সেটি ছিল ফ্রি হিট। কোহলি ও কার্তিক ছুটে তিন রান নেন। এর পরের বলে দীনেশ কার্তিক আউট হন। শেষ বলটি করতে গিয়ে নওয়াজ ফের ওয়াইড দিয়ে বসেন, ভারত ছুঁয়ে ফেলে পাকিস্তানের স্কোর। শেষ বলে উইনিং শট মারেন রবিচন্দ্রন অশ্বিন।

আক্রম ধরলেন আম্পায়ারের ভুল

প্রযুক্তির সাহায্য না নিয়ে আম্পায়ারের নো বল ডেকে দেওয়াকে সমর্থন করছেন না ওয়াসিম আক্রম, ওয়াকার ইউনিস ও শোয়েব মালিক। তবে তাঁরা বিরাটের কোনও দোষ দেখছেন না, স্বাভাবিকভাবেই তিনি নো বলের দাবি জানিয়েছেন বলে মত পাকিস্তানের প্রাক্তন তারকাদের। ওয়াসিম আক্রম বলেছেন, বলটি নীচের দিকে নামছিল। খালি চোখে স্লো মোশন দেখে মনে হয়েছে এটা নো বল ছিল না। তবে যে কোনও ব্যাটারই এই ধরনের ডেলিভারিকে নো বল ডাকার দাবি জানাতেই পারেন। ফলে কোহলি দোষের কিছু করেননি। এই ধরনের বড় ম্যাচে অবশ্যই প্রযুক্তির ব্যবহার নেওয়া উচিত ছিল। সেটা করলেই অহেতুক বিতর্ক এড়ানো যেত বলে মত আক্রমের।

তৃতীয় আম্পায়ারের দ্বারস্থ হওয়া উচিত ছিল, মত ইউনিসের

ওয়াকার ইউনিসের কথায়, কোনও বল কোমরের উচ্চতায় মনে হলে স্কোয়্যার লেগ আম্পায়ারেরই প্রথম ডান হাত তুলে নো বল ডাকা প্রত্যাশিত। সেটাই স্বাভাবিক। কিন্তু এরাসমাস তা না করে ঘুরে দেখেন বলটি ছক্কা হলো কিনা। এপর বিরাট কোহলি নো বল ডাকার দাবি জানালে অপর আম্পায়ার নো বলের ইঙ্গিত করলেন। এটি নো বল ছিল, নাকি ছিল না তা নিয়ে আমি কিছু বলছি না। সেই বিতর্কে ঢুকছি না। বিরাট সঠিকভাবেই নো বল ডাকার দাবি জানিয়েছেন। তবে লেগ আম্পায়ারের অন্য আম্পায়ারের সঙ্গে কথা বলে তৃতীয় আম্পায়ারের দ্বারস্থ হওয়া উচিত ছিল। সে কারণেই তো তৃতীয় আম্পায়ারকে রাখা হয়েছে। নো বলের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ভার তাঁর উপরেই ছেড়ে দেওয়া উচিত ছিল।

বিতর্ক এড়ানোর উপায় বাতলালেন শোয়েব

প্রাক্তন পাক অধিনায়ক তথা সানিয়া মির্জার স্বামী শোয়েব মালিকও আক্রম, ইউনিসের সঙ্গে সহমত পোষণ করেছেন। তাঁর কথায়, যখন অপশন রয়েছে তখন তৃতীয় আম্পায়ারের সাহায্য নেওয়াই যায়। বিশেষ করে এমন বড় ম্যাচে গুরুত্বপূর্ণ মুহূর্তে। ভুল হতেই পারে, তবে তৃতীয় আম্পায়ারের মতামত নেওয়া উচিত ছিল। রিপ্লে দেখে সিদ্ধান্ত নেওয়া হলে সেটাই সঠিক হতো।

সরব হগ

শুধু পাকিস্তানের প্রাক্তনরাই নন, অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার ব্র্যাড হগ এ বিষয়ে টুইটে লেখেন, কেন এই নো বলটি সঠিক কিনা তা যাচাই করা হলো না? এমনকী ফ্রি হিটের ডেলিভারিতে বিরাট বোল্ড হওয়ার পর সেটি কেন ডেড বল হিসেবে চিহ্নিত হবে না সে প্রশ্নও তোলেন হগ। সবমিলিয়ে ভারত-পাকিস্তান দ্বৈরথ শেষ হলেও আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে দুই দেশের সমর্থকদের যুদ্ধে সরগরম সোশ্যাল মিডিয়া।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+