T20 : নেহরা-বুমরার ম্যাজিক স্পেল, কেএল রাহুলের দুরন্ত ইনিংসে ভর করে ইংল্যান্ডকে ৫ রানে হারাল ভারত
টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিল ইংল্যান্ড। প্রথমে ব্যাট করতে এসে ভারতের ইনিংস শেষ হল ১৪৪ রানে।
নাগপুর, ২৯ জানুয়ারি : লোকেশ রাহুলের অনবদ্য ৭১ রান এবং আশিস নেহরা এবং জসপ্রীত বুমরার ম্যাজিক স্পেলে ৫ রানে ইংল্যান্ডকে হারিয়ে ৩ ম্যাচের সিরিজে সমতা আনল ভারত। শেষ ওভারের রুদ্ধশ্বাস জয় ভারতের। শেষ ওভারে জয়ের জন্য পাকিস্তানের প্রয়োজন ছিল ৮ রান। অথচ বুমরার অভাবনীয় বোলিংয়ে মাত্র ৩ রান তুলতে সমর্থ হল ইংলিশ দল।
টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেল ইংল্যান্ড। প্রথমে ব্যাট করতে এসে ভারতের ইনিংস শেষ হয় ১৪৪ রানে ৮ উইকেট খুইয়ে। এদিন ৪৭ বলে ৭১ রানের অনবদ্য খেলা খেললেন কে এল রাহুল। যোগ্য সঙ্গত দিয়েছেন মণীশ পাণ্ডে। ৩০ করে আউট হন রাহুল। বাকি কাজটা ছিল বোলারদের হাতে। প্রথম থেকেই দুরন্ত লেনথ ও লাইনে বল করছিলেন নেহরা।

তবে রানরেট ঠিক ধরে রেখে খেলে যাচ্ছিল ইংল্যান্ডের ব্যাটসম্যানরা। শেষ কয়েক ওভারে এমন একটা সময় এসেছিল যখন মনে হতে শুরু করে যে ম্যাচ ইংল্যান্ড জিতে যাবে। কিন্তু সেই পরিস্থিতিতে অস্বাভাবিক চাপ নিয়ে শেষ ওভারে যেভাবে সঠিং বল করলেন বুমরা তাতে অবশ্যই সমালোচকদের প্রশংসা পাবেন তিনি। এদিনের ম্যাচে জয়ে তাঁর অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ঘরের মাঠে প্রথম টি-২০ ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে হেরে ১-০ তে পিছিয়ে ছিল ভারত। এদিনের ম্যাচ ভারতের কাছে "ডু অর ডাই" পরিস্থিতির ছিল। এই ম্যাচে ইংল্যান্ডকে হারিয়ে সিরিজে সমতা ফেরানোই লক্ষ্য ছিল ভারতের। আর তাতে সফল কোহলি বাহিনী।
নাগপুরের পিচ ধীর গতির উইকেট। ব্যাট করতে গিয়ে বেশ সমস্যায় পড়তে হয় ভারতীয় ক্রিকেটারদেরও। কিন্তু ইংল্যান্ড শুরুটা ভালই করেছিল। শুধু বুমরার শেষ ওভারই হারিয়ে দিল ইংল্যান্ডকে।
এই পিচে গত ১০টি খেলায় ৭ বারই প্রথমে ব্যাট করা দল জিতেছে। এদিনও তার অন্যথা হল না। প্রথমে ব্যাট করে ১৪৪ রান করেছিল ভারত। জবাবে ৬ উইকেট খুইয়ে ১৩৯ রানে শেষ হয়ে যায় ইংল্যান্ডের ইনিংস।
ভারতীয় দলে খেলছেন : লোকেশ রাহুল, বিরাট কোহলি, সুরেশ রায়না, যুবরাজ সিং, এম এস ধোনি, মনীশ পাণ্ডে, হার্দিক পাণ্ডিয়া, অমিত মিশ্র, জসপ্রীত বুমরা, ওয়াই চহল, আশিস নেহরা












Click it and Unblock the Notifications