Syed Mushtaq Ali Trophy: কেকেআরের তারকাদের কামাল! রাহানে ও বেঙ্কটেশ বিধ্বংসী কোয়ার্টার ফাইনালে

Syed Mushtaq Ali Trophy: সৈয়দ মুস্তাক আলি ট্রফির পারফরম্যান্সে কলকাতা নাইট রাইডার্সকে স্বস্তি দিচ্ছেন তারকারা। কোয়ার্টার ফাইনালে সাফল্য পেলেন অধিনায়কের দৌড়ে থাকা ২ জন।

অজিঙ্ক রাহানে টানা দ্বিতীয় অর্ধশতরান হাঁকিয়ে মুম্বইকে তুললেন সেমিফাইনালে। বেঙ্কটেশ আইয়ারের অলরাউন্ড পারফরম্যান্স শেষ চারে নিয়ে গেল মধ্যপ্রদেশকেও।

Syed Mushtaq Ali Trophy

বেঙ্কটেশ আইয়ারকে ২৩.৭৫ কোটি টাকায় কিনেছে কেকেআর। ভারতীয়দের মধ্যে আইপিএলের ইতিহাসে তিনি তৃতীয় সর্বাধিক দর পেয়েছেন।

আজ আলুরে সৌরাষ্ট্রের বিরুদ্ধে টস জিতে ফিল্ডিং নিয়েছিল মধ্যপ্রদেশ। জয়দেব উনাদকাটের নেতৃত্বাধীন সৌরাষ্ট্র ৭ উইকেটে ১৭৩ রান তোলে। চিরাগ জনি ৪৫ বলে ৮০ রানে অপরাজিত থাকেন। বেঙ্কটেশ আইয়ার ৩ ওভারে ২৩ রান দিয়ে ২ উইকেট নেন। আবেশ খান ২ উইকেট পেলেও ৪ ওভারে ৫১ রান দেন।

জবাবে খেলতে নেমে চার বল বাকি থাকতেই মধ্যপ্রদেশ ৬ উইকেটে ম্যাচ জিতে নেয়। চারে ব্যাট করতে নেমেছিলেন বেঙ্কটেশ আইয়ার। তিনি ২টি করে চার ও ছয়ের সাহায্যে ৩৩ বলে ৩৮ রানে অপরাজিত থাকেন। ম্যাচের সেরাও হন। অধিনায়ক রজত পাটীদার ১৮ বলে ২৮ রান করেন।

আলুরেই অপর কোয়ার্টার ফাইনালে বিদর্ভকে ৪ বল বাকি থাকতে ৬ উইকেটেই হারিয়েছে মুম্বই। টস জিতে মুম্বই রান তাড়া করার সিদ্ধান্ত নিয়েছিল। বিদর্ভ ৬ উইকেট হারিয়ে ২২১ রান তোলে। অথর্ব তাইড়ে ৬৬, অপূর্ব ওয়াংখেড়ে ৫১ রান করেন। অধিনায়ক জিতেশ শর্মা ১১ রান করেন।

অথর্ব আঙ্কোলেকর ৪ ওভারে ৩২ ও শ্রেয়াংশ শেড়গে ৩ ওভারে ৩৬ রান দিয়ে ২টি করে উইকেট নেন। শার্দুল ঠাকুর ৩ ওভারে ৪১ রান দিয়ে উইকেট পাননি। জবাবে খেলতে নেমে মুম্বই ১৯.২ ওভারে ৪ উইকেট হারিয়ে ২২৪ রান তুলে ফেলে।

অজিঙ্ক রাহানে চলতি সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে চতুর্থ অর্ধশতরান পেলেন। সবগুলিই আইপিএলের নিলামে দল পাওয়ার পর। ২৭ নভেম্বর মহারাষ্ট্রের বিরুদ্ধে ৩৪ বলে ৫২, কেরলের বিরুদ্ধে ৩৫ বলে ৬৮ রান করেছিলেন চার নম্বরে ব্যাট করতে নেমে।

অন্ধ্রের বিরুদ্ধে আগের ম্যাচে পৃথ্বী শ-র সঙ্গে ওপেন করতে নেমে রাহানে ৫৪ বলে ৯৫ রানের ইনিংস খেলেছিলেন। ৯টি চার ও চারটি ছয়ের সাহায্যে। আজ ১০টি চার ও তিনটি ছয়ের সাহায্যে রাহানে করলেন ৪৫ বলে ৮৪। পৃথ্বী এদিন করেন ২৬ বলে ৪৯। শ্রেয়স আইয়ার তিনে নেমে ৫ বলে ৫ রান করেন।

সূর্যকুমার যাদব ৭ বলে ৯ রান করে আউট হন। শিবম দুবে ২২ বলে ৩৭ ও শ্রেয়াংশ শেড়গে ১২ বলে ৩৬ রানে অপারিজত থাকেন। শুক্রবার বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে প্রথম সেমিফাইনালে বরোদার বিরুদ্ধে খেলবে মুম্বই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+