Syed Mushtaq Ali Trophy: আন্তর্জাতিক থেকে ঘরোয়া, টানা তিনটি টি২০ ম্যাচে শতরান, নয়া রেকর্ড তিলকের
ব্যাট হাতে নামলেই শতরান করা যেন অভ্যাসে পরিণত করেছেন তিলক ভর্মা। কয়েকদিন আগেই দক্ষিণ আফ্রিকার মাটিতে টি২০ সিরিজ জিতেছে ভারতীয় দল। সেই সিরিজে পর পর দুই ম্যাচে পর পর দুই ম্যাচে শতরান করেছিলেন তিলক। এবার সৈয়দ মুস্তাক আলি ট্রফির প্রথম ম্যাচে হায়দরাবাদের হয়ে শতরান করলেন তরুণ এই ব্যাটার। ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেট মিলিয়ে পরপর ৩টি টি-২০ সেঞ্চুরি করে তিলক দুর্দান্ত বিশ্বরেকর্ড গড়েন।
সৈয়দ মুস্তাক আলি ট্রফির মেঘালয়ের বিরুদ্ধে খেলতে নেমেছিল হায়দরাবাদ। এই ম্যাচে ১৪টি চার ও ১০টি ছক্কার সাহায্যে ৬৭ বলে ১৫১ রান করে আউট হন তিলক। পর পর তিনটি আন্তর্জাতিক ম্যাচে শতরান করে নয়া নজির তৈরি করলেন হায়দরাবাদী ব্যাটার। তিলই হলেন বিশ্বের প্রথম ক্রিকেটার, যিনি টানা তিনটি টি২০ ম্যাচে শতরান করার কৃতিত্ব অর্জন করলেন।

অবাক করার মতো উন্নতি করেছেন তিলক। আইসিসি টি২০ -র ব্যাটারদের তালিকায় ৬৯ ধাপ উপরে উঠে তিন নম্বর স্থান দখল করে নিয়েছেন তিলক। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি২০ সিরিজে দুটি শতরান সহ চার ম্যাচে ২৮০ রান করেন তিলক। সিরিজের সেরা ক্রিকেটারও হন তিলক। ক্রম তালিকা প্রকাশের পর দেখা গেল এক ধাক্কায় অনেকটা উন্নতি করেছেন তিলক। তিনি এখন ভারতীয়দের মধ্যে সবার উপরে আছেন টি২০ ক্রিকেটে ব্যাটারদের তালিকায়।
নিলামের আগেই মুম্বই দল কেন তাঁকে রিটেন করে নিয়েছে তা বুঝিয়ে দিচ্ছেন তিলক।












Click it and Unblock the Notifications