Mohammed Shami: শামি উইকেট পেলেন না মেঘালয়ের বিরুদ্ধেও, অস্ট্রেলিয়া যাওয়ার সবুজ সঙ্কেত মিলবে?

Mohammed Shami: মহম্মদ শামি কি অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজে ভারতীয় দলের সঙ্গে যোগ দিতে পারবেন? এই প্রশ্নের সদুত্তর এখনও মিলছে না।

আজ রাজকোটে নিরঞ্জন শাহ স্টেডিয়ামে বাংলার ম্যাচ চলছে মেঘালয়ের বিরুদ্ধে। সেই ম্যাচে চার ওভার বল করার পরেও কোনও উইকেট পেলেন না শামি।

Mohammed Shami

মহম্মদ শামির অস্ট্রেলিয়া যাওয়া নির্ভর করছে বিসিসিআইয়ের স্পোর্টস সায়েন্স বিভাগের রিপোর্টের উপর। বেঙ্গালুরুতে ন্যাশনাল ক্রিকেট আকাদেমির সেন্টার অব এক্সেলেন্সে স্পোর্টস সায়েন্সের বিভাগীয় প্রধান নীতিন প্যাটেল ও ট্রেনার নিশান্ত বারদুলে রাজকোটে টানা শামির উপর নজর রাখেন।

তাঁদের সঙ্গে রয়েছেন নির্বাচক শিবসুন্দর দাস। ক্রিকবাজের প্রতিবেদনে উল্লেখ, শনিবার অবধি শামির সঙ্গে থেকে ট্রেনার নিশান্ত রাজকোট ছেড়েছেন। তবে নীতিন ও শিবসুন্দর থেকে গিয়েছেন। অস্ট্রেলিয়ায় থাকা প্রধান নির্বাচক অজিত আগরকরকে শামির ফিটনেস সংক্রান্ত নিয়মিত রিপোর্ট পাঠাতে হচ্ছে।

আজ মেঘালয়ের বিরুদ্ধে ম্যাচের পর ৩ ডিসেম্বর বিহার ও ৫ ডিসেম্বর রাজস্থান ম্যাচ রয়েছে বাংলার। সৈয়দ মুস্তাক আলি ট্রফির নক-আউট পর্বের খেলাগুলি হবে মুম্বইয়ে। মনে করা হচ্ছে, এই ম্যাচগুলিতেও শামিকে দেখে নিয়ে বেঙ্গালুরু থেকেই শামিকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

সৈয়দ মুস্তাক আলি ট্রফি হয় টি২০ ফরম্যাটে। জানুয়ারির আগে রঞ্জি ট্রফির ম্যাচ নেই। এই আবহে সকলেই বুঝে নেওয়ার চেষ্টা করছেন শামি আদৌ টেস্ট ক্রিকেটের ওয়ার্কলোড নিতে তৈরি কিনা। টি২০-র সঙ্গে টেস্টে ক্রিকেটারদের শারীরিক বিষয়ক সক্ষমতায় ফারাক অনেকটাই।

শামি রঞ্জি ট্রফিতে প্রত্যাবর্তনে মধ্যপ্রদেশের বিরুদ্ধে মোট ৭ উইকেট পেয়েছিলেন। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে পাঞ্জাবের বিরুদ্ধে ৪৬ রান দিয়ে ১ উইকেট পান। হায়দরাবাদ ম্যাচে ২১ রান খরচ করে নেন তিন উইকেট। তবে মিজোরাম ও মধ্যপ্রদেশ ম্যাচের পর আজও উইকেট পেলেন না তিনি।

আজ মেঘালয় টস জিতে ব্যাটিং নেয়। ৬ উইকেট হারিয়ে আকাশ কুমারের দল তুলেছে ১২৭ রান। লেরি ২১ বলে ৩৮ ও বনচাং সাংমা ৩৬ বলে ৩৭ রান করেন। শামি বোলিং ওপেন করেছিলেন। ডেথ ওভারেও হাত ঘোরালেন। ৪ ওভারে ১৬ রান দিলেও কোনও উইকেট তুলতে পারেননি।

প্রয়াস রায় বর্মণ ৩ ওভারে ২২ ও সায়ন ঘোষ ৩ ওভারে ২৫ রান খরচ করে ২টি করে উইকেট নেন। ২ ওভারে ৯ রান দিয়ে ১ উইকেট নেন ঋত্ত্বিক চট্টোপাধ্যায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+