Syed Mushtaq Ali Trophy: বঙ্গ শিবিরে উদ্বেগের অবসান, চোট পাওয়ার পর নিজের ফিটনেস আপডেট দিলেন শামি

শুক্রবার সৈয়দ মুস্তাক আলি ট্রফির ম্যাচে চোট পেয়েছিলেন মহম্মদ শামি। মধ্যপ্রদেশের বিরুদ্ধে ম্যাচের মধ্যেই তাঁর চোট নিয়ে বাংলা শিবিরে উদ্বেগ তৈরি হয়। কিন্ত শনিবারই যাবতীয় উদ্বেগের অবসান ঘটালেন মহম্মদ শামি নিজেই। শনিবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে নিজের চোট সংক্রান্ত বিষয়ে বিরাট আপডেট দিলেন ভারতীয় দলের তারকা পেসার।

শুক্রবার বাংলা বনাম মধ্যপ্রদেশ ম্যাচে শামির চোট নিয়ে নতুন করে আতঙ্ক তৈরি হয়েছিল। শুক্রবার মধ্যপ্রদেশের বিরুদ্ধে ম্যাচের মধ্যেই কোমরে হাত দিয়ে মাটিতে বসে যান শামি। মেডিকেল প্যানেলের প্রধান নীতিন প্যাটেল ছুটে যান মাঠে। প্রাথমিক পরিষেবও নিতে হয় শামিকে। যদিও এর পরে পুরো বোলিং করেন শামি। কিন্তু দীর্ঘ ১ বছর পর ক্রিকেট প্রত্যাবর্তন করে কয়েকটি ম্যাচ খেলার পর কেন শামিকে অস্বস্তির মধ্যে পরতে হল সেই প্রশ্ন উঠে।

তবে ম্যাচের পরের দিন শামি সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে বুঝিয়ে দিলেন তিনি সম্পূর্ণ ফিট আছেন। শনিবার দুপুরের দিকে নিজের পায়ের বেশ কয়েকটি ছবি পোস্ট করছেন শামি, সেইসঙ্গে ছবি ক্যাপশনে লিখেছেন, শক্তিশালী পা, শক্তিশালী মন, শক্তিশালী শরীর। অর্থ্যাত তাঁর পা থেকে শরীর সবই যে ফিট আছে তা বুঝিয়ে দিলেন শামি। ম্য়াচের পরের দিন জিমও করেন শামি।

কয়েকদিন আগেই চোট সারিয়ে ফিরেছেন। কিন্তু মধ্যপ্রদেশের বিরুদ্ধে টি২০ ম্যাচে তাঁকে নিয়ে ফের ভয়ের পরিস্থিতি তৈরি হয়েছিল। নীতীন প্যাটেলকে রাজকোটে পাঠানো হয়েছে শামির ফিটনেস পরীক্ষা করার জন্য। বোর্ডের পক্ষ থেকে এই বিষয়ে কোনও মুখ খোলা না হলেও শামি কিন্তু নিজেকে ফিট ঘোষণা করেছেন।


চোট কাটিয়ে বাংলার জার্সিতে দুরন্ত প্রত্যাবর্তন করেছেন, কিন্তু চোটের আতঙ্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না মহম্মদ শামির। সৈয়দ মুস্তাক আলি ট্রফির ম্যাচে শামির চোট তাঁর জাতীয় দলে প্রত্যাবর্তনের ক্ষেত্রে নতুন করে অন্তরায় হয়ে উঠতে পারে। এমনিতেই দ্বিতীয় টেস্টের আগে অস্ট্রেলিয়ায় শামিকে পাঠানোর কোনও পরিকল্পনা ছিল না। কিন্তু শুক্রবার সৈয়দ মুস্তাক আলি ট্রফির ম্যাচে শামির চোট পাওয়া নতুন করে সমস্যার সৃষ্টি করতে পারে বঙ্গ পেসারের কাছে।

শুক্রবারের পর পরিস্থিতি আরও জটিল হতে পারে শামির জন্য , চার ওভার বল করার ক্ষেত্রেই শামি সমস্যার মধ্যে পড়ছেন সেখানে ১০ থেকে ১৫ ওভার বোলিং কীভাবে করবে শামি, সেটা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। কারণ টেস্ট দলে প্রত্যাবর্তন করলে শামিকে অনেক বেশি বোলিং করতে হবে। এ বার প্রশ্ন হল, এই চোটের কারণে বঙ্গ পেসারের জাতীয় দলে ফেরার পথ কি আরও কঠিন হল?

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+