Syed Mushtaq Ali Trophy: সৈয়দ মুস্তাক আলি ট্রফি থেকে বিদায় রিঙ্কুদের, সেমিফাইনালে কবে কাদের দ্বৈরথ?

Syed Mushtaq Ali Trophy: সৈয়দ মুস্তাক আলি ট্রফি থেকে বিদায় নিলেন রিঙ্কু সিংরা। আজ উত্তরপ্রদেশকে হারিয়ে দিল দিল্লি।

এই ম্যাচ চলাকালীন বাদানুবাদে জড়ান নীতীশ রানা ও আয়ুষ বাদোনি। পরিস্থিতি সামাল দেন আম্পায়াররা। এম চিন্নাস্বামী স্টেডিয়ামে দিল্লির জয় এলো ১৯ রানে। সেমিফাইনালে তাদের সামনে মধ্যপ্রদেশ।

Syed Mushtaq Ali Trophy

এদিন টস জিতে ফিল্ডিং নিয়েছিল উত্তরপ্রদেশ। দিল্লি প্রথমে ব্যাট করে তিন উইকেট হারিয়ে ১৯৩ রান তোলে। ওপেনার প্রিয়াংশ আর্য ও যশ ঢুল যথাক্রমে ৪৪ ও ৪২ রান করেন। অধিনায়ক আয়ুষ বাদোনি ১৮ বলে ২৫ রান করেন।

অনুজ রাওয়াত সাতটি চার ও পাঁচটি ছয়ের সাহায্যে ৩৩ বলে ৭৩ করে অপরাজিত থাকেন। অনুজকে ২০২২ সালের আইপিএলে ৩.৪০ কোটি টাকায় নিয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ২০২২ থেকে ২০২৪ অবধি তিনি আরসিবির হয়ে যথাক্রমে ৮ ম্যাচে ১২৯, ৯ ম্যাচে ৯১ ও ৫ ম্যাচে ৯৮ রান করেন।

এবারের আইপিএল নিলামের আগে অনুজকে ছেড়ে দিয়েছিল আরসিবি। তাঁকে ৩০ লক্ষ টাকায় কিনেছে গুজরাত টাইটান্স। চলতি সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে এদিনই প্রথম হাফ সেঞ্চুরি পেলেন অনুজ। ঝাড়খণ্ডের বিরুদ্ধে করেছিলেন ৪৯। আজ দিল্লির জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখে হলেন ম্যাচের সেরা।

উত্তরপ্রদেশের বোলারদের মধ্যে মহসীন খান ৩ ওভারে ২৭, বিনীত পানওয়ার ৪ ওভারে ৩৪ ও নীতীশ রানা ৩ ওভারে ২৩ রান দিয়ে ১টি করে উইকেট নেন। অধিনায়ক ভুবনেশ্বর কুমার ৪ ওভারে ৩৪ রান দিয়ে উইকেট পাননি।

এরপর ১৯৪ রানের টার্গেট তাড়া করতে নেমে উত্তরপ্রদেশ ২০ ওভারে ১৭৪ রানে অল-আউট হয়ে যায়। তিনে নামা প্রিয়ম গর্গ সর্বাধিক ৫৪ রান করেন। নীতীশ রানা ৩ বলে ২, রিঙ্কু সিং ৭ বলে ১০, সমীর রিজভি ১৬ বলে ২৬, ভুবনেশ্বর কুমার ১৩ বলে ২০ রান করেন।

প্রিন্স যাদব ৪ ওভারে ৩৬ রানের বিনিময়ে নেন ৩ উইকেট। সুযশ শর্মা ৪ ওভারে ৩৬ রান দিয়ে এবং আয়ুষ বাদোনি ৪ ওভারে ৩৭ রান দিয়ে ২টি করে উইকেট নেন। ইশান্ত শর্মা ৩ ওভারে ১১, হর্ষ ত্যাগী ২ ওভারে ১১ ও সিমরজিৎ সিং ৩ ওভারে ৩৫ রান খরচ করে ১টি করে উইকেট নেন।

শুক্রবার সৈয়দ মুস্তাক আলি ট্রফির প্রথম সেমিফাইনালে সকাল ১১টা থেকে বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে বরোদা খেলবে মুম্বইয়ের বিরুদ্ধে। এরপর বিকেল সাড়ে চারটে থেকে দিল্লি মুখোমুখি হবে মধ্যপ্রদেশের। রবিবার বিকেল সাড়ে চারটে থেকে ফাইনাল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+