Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

SMAT: বাংলাকে খেলতে হবে প্রি কোয়ার্টার ফাইনাল, রাহানের ঝোড়ো ইনিংসে শেষ আটে মুম্বই, তৈরি সূচি

SMAT: সৈয়দ মুস্তাক আলি ট্রফির নক-আউট পর্ব নিশ্চিত করে ফেললেও বাংলা সরাসরি কোয়ার্টার ফাইনালে খেলতে পারবে না। প্রি কোয়ার্টার ফাইনাল খেলতে হবে।

আজ বিহারকে মধ্যপ্রদেশ হারাতেই বাংলার সমস্যা হয়ে যায়। নেট রান রেটে এগিয়ে থাকলেও পারস্পরিক দ্বৈরথে পরাজয়ের কারণেই।

SMAT

বাংলা ও মধ্যপ্রদেশ গ্রুপ এ থেকে ৭ ম্যাচে ২৪ পয়েন্ট করে সংগ্রহ করেছে। বাংলার নেট রান রেট ১.৬০৭, মধ্যপ্রদেশের ১.৫৩৬। বাংলা একমাত্র মধ্যপ্রদেশের কাছেই হেরেছিল গ্রুপ পর্বে। ফলে মধ্যপ্রদেশ সরাসরি কোয়ার্টার ফাইনালে চলে গেল।

সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে যে দলগুলি ২৪ পয়েন্ট করে পেয়েছে তাদের মধ্যে একমাত্র বাংলাকেই খেলতে হবে প্রি কোয়ার্টার ফাইনাল। বাংলা ও মধ্যপ্রদেশ ছাড়াও বরোদা, সৌরাষ্ট্র, গুজরাত, দিল্লি ও মুম্বইয়ের রয়েছে ২৪ পয়েন্ট করে। সরাসরি কোয়ার্টার ফাইনালে গেল ৬টি দল।

বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে বাংলা ৯ ডিসেম্বর প্রি কোয়ার্টার ফাইনাল খেলবে চণ্ডীগড়ের বিরুদ্ধে। চণ্ডীগড় আজ ওডিশাকে ১ বল বাকি থাকতে ২ উইকেটে হারানোয় ২০ পয়েন্ট নিয়ে অভিযান শেষ করল। বাংলা বনাম চণ্ডীগড় প্রি কোয়ার্টার ফাইনাল সকাল ১১টা থেকে।

ওই ম্যাচের পরই বিকেল সাড়ে চারটে থেকে দ্বিতীয় প্রি কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে অন্ধ্র ও উত্তরপ্রদেশ। দুই দলের ঝুলিতেই রয়েছে ২০ পয়েন্ট। কোয়ার্টার ফাইনালে ১১ ডিসেম্বর সকাল ৯টা থেকে মধ্যপ্রদেশের সামনে সৌরাষ্ট্র।

১১ ডিসেম্বর সকাল ১১টা থেকে অপর কোয়ার্টার ফাইনালে বরোদার সামনে প্রি কোয়ার্টার ফাইনালের একটি জয়ী দল। ওইদিনই রয়েছে আরও দুটি কোয়ার্টার ফাইনাল। বেলা দেড়টা থেকে মুম্বইয়ের সামনে বিদর্ভ। বিকেল সাড়ে চারটে থেকে দিল্লির বিরুদ্ধে প্রি কোয়ার্টারের জয়ী দল। জানা যাচ্ছে,, বাংলা বনাম চণ্ডীগড় ম্যাচের জয়ী দলই খেলবে দিল্লির বিরুদ্ধে।

১৩ ডিসেম্বর হবে দুটি সেমিফাইনাল। প্রথম কোয়ার্টার ফাইনালে বিজয়ীর সঙ্গে চতুর্থ কোয়ার্টার ফাইনালের বিজয়ী। এ ছাড়া হবে ২ বনাম তিন নম্বর কোয়ার্টার ফাইনালের বিজয়ীর দ্বৈরথ। ফাইনাল ১৫ ডিসেম্বর।

আজ অন্ধ্রের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে জয় ছিনিয়ে নিয়েছে মুম্বই। অজিঙ্ক রাহানে আইপিএল নিলামে কলকাতা নাইট রাইডার্সে সুযোগ পাওয়ার পর এই প্রথম ব্যাট হাতে জ্বলে উঠলেন। কেকেআরের সম্ভাব্য অধিনায়কের দৌড়েও রয়েছেন রাহানে।

এদিন ওপেন করতে নেমে ৫৪ বলে ৯৫ করলেন রাহানে। ৯টি চার ও চারটি ছয় মেরেছেন। শ্রেয়স আইয়ার করেন ১১ বলে ২৫। সূর্যকুমার যাদব ৪ রানে আউট হন। শিবম দুবে ১৮ বলে ৩৪ রান করেন। সূর্যাংশ শেড়গে ৮ বলে ৩০ রানে অপরাজিত থাকেন। ২টি চার ও তিনটি ছয় মেরেছেন। কেএস ভরতের ৫৩ বলে অপরাজিত ৯৩ রানে ভর করে অন্ধ্র তোলে ৪ উইকেটে ২২৯। মুম্বই ৩ বল বাকি থাকতে জেতে ৪ উইকেটে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+