Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Syed Mushtaq Ali Trophy: দাপুটে পারফরম্যান্স শামির, সায়নের দুরন্ত বোলিং, চণ্ডীগড়কে হারিয়ে কোয়ার্টারে বাংলা

চিন্নাস্বামীতে জয় বাংলা। প্রি কোয়ার্টার ফাইনালের ম্যাচে চণ্ডীগড়কে তিন রানে হারিয়ে দিল বাংলা। টান টান উত্তেজনার ম্যাচ শেষে জয় হাসিল করল বাংলা দল। কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করল বঙ্গ ব্রিগেড।

সোমবার চিন্নাস্বামী স্টেডিয়ামে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় চণ্ডীগড়। কিন্তু প্রি-কোয়ার্টার ফাইনালের ম্যাচে ফ্লপ বাংলার ওপেনিং জুটি। এই টুর্নামেন্টে ভালো খেলা অভিষেক পোড়েল এই ম্যাচে রান পেলেন না। ৯ বলে ৮ রান করে আউট হলেন। অধিনায়ক সুদীপ কুমার ঘরামি ০ রান করেই সাজঘরে ফিরলেন। শাকির গান্ধী ১০ বলে ১০ রান করে আউট হলেন।

তবে চণ্ডীগড়ের বিরুদ্ধে মারকুটে ইনিংস খেলতে থাকেন করণ লাল এবং ঋত্বিক চট্টোপাধ্যায়। করণ ২৫ বলে ৩৩ রান করেন। তাঁর ইনিংসে ছিল একটি চার এবং দুটি ছক্কা। অন্যদিকে ১২ বলে ২৮ রান করেন ঋত্বিক। শাহবাজ আহমেদ বা অগ্নিভ পান কেউ রান পেলেন না। তবে শেষ দিকে জ্বলে উঠলেন প্রদীপ্ত প্রামাণিক এবং মহম্মদ শামি।

বল হাতে আগেই নিজেকে প্রমাণ করেছেন এবার ব্যাট হাতে জ্বলে উঠলেন শামি। চণ্ডীগড়ের বিরুদ্ধে ১৭ বলে ৩২ রান করলেন। মারলেন তিনটি চার এবং দুটি ছক্কা। প্রদীপ্ত ২৪ বলে ৩০ রান করলেন। তাঁর ইনিংসে ছিল তিনটি চার এবং একটি ছক্কা। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৫৯ রান তোলে বাংলা। চণ্ডীগড়ের হয়ে আগুনে বোলিং করলেন জগজিত সিং। ৪ ওভারে ২১ রানে ৪ উইকেট নিলেন। রাজ বাওয়া নিলেন ২ উইকেট।

বাংলার বিরুদ্ধে ১৬০ রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করেত নেমে শুরুতেই আসলান খানের উইকেট হারায় চণ্ডীগড়। ০ রানে তাঁকে আউট করলেন মহম্দদ শামি। ১০ বলে ১৪ রান করার পর শিবম আউট হলেন সায়ন ঘোষের বলে। অমৃত লুবানাও ১৬ বলে ১৪ করে সায়ন ঘোষের বলেই সাজঘরে ফিরলেন। ২৪ বলে ২৩ রান করে শাহবাজের বলে আউট হলেন মনন ভোরা।

এরপর বাংলাকে চাপে ফেলেন রাজ এবং পারদীপ জুটি। এই জুটি দলের রানকে এগিয়ে নিয়ে য়াওয়ার চেষ্টা করেন। কিন্ত পারদীরকে আউট করে জুটি ভাঙলেন কনিষ্ক শেঠ। ১৯ বলে ২৭ রান করলেন পারদীপ। রাজ ২০ বলে ৩২ রান করে সায়ন ঘোষের বলে আউট হলেন।

ম্যাচ যত এগোতে থাকল ততই টান টান হতে থাকল। শেষ ওভারে চণ্ডীগড়ের প্রয়োজন ছিল ১১ রানের। কিন্তু সায়ন ঘোষ বল হাতে বাংলাকে জেতালেন। ২০ ওভারে ৯ উইকেটে ১৫৬ রানেই আটকে গেল চণ্ডীগড়। ৪ উইকেট নিলেন সায়ন, ২ উইকটে পেলেন কনিষ্ক, ১ উইকেটে পেলেন শামি। তিন রানে জিতে গেল বাংলা। সেই সঙ্গে কোয়ার্টার ফাইনালে চলে গেল বাংলা। শেষ আটে বরোদার মুখোমুখি হবে বাংলা।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+