Syed Mushtaq Ali Trophy: অভিজ্ঞদের নিয়ে বাড়তি প্রশংসা, তারকা ক্রিকেটারদের অংশগ্রহণ নিয়ে কী বললেন জয় শাহ?
জাতীয় দলে ক্রিকেটারদের ঘরোয়া ক্রিকেটে খেলার উপরে আগে থেকে জোর দিয়েছে বিসিসিআই। চলতি বছরে দলীপ ট্রফির ম্যাচ গুলিতে একাধিক ভারতীয় দলে ক্রিকেটার অংশ নিয়েছিলেন। এবার সৈয়দ মুস্তাক আলি ট্রফির টুর্নামেন্টেও দেখা যাচ্ছে একাধিক রাজ্য দলে রয়েছেন জাতীয় দলের ক্রিকেটাররা।
ঈশান কিষাণ থেকে শ্রেয়স আইয়ার, বা মহম্মদ শামি খেলছেন তাদের রাজ্য দলের হয়ে। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে জাতীয় দলের ক্রিকেটের এই অংশগ্রহণ দেখে খুশি বিশেষ ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ। শনিবার টুইট করে ভারতীয় ক্রিকেটারদের ধন্যবাদ জানিয়েছেন সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে অংশগ্রহণ করার জন্য। একইসঙ্গে অভিজ্ঞ ক্রিকেটাররা যেভাবে এই টুর্নামেন্টে খেলছেন তার জন্য তাঁদের বাড়তি প্রশংসা করেন বোর্ড সচিব।

জয় শাহ সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, আমাদের প্রধান ঘরোয়া টি২০ প্রতিযোগিতা, সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে উচ্চ প্রতিযোগিতা এবং তীব্রতা দেখে দারুণ লাগছে, যেখানে ভারতীয় ক্রিকেট দলের সিনিয়র সদস্যরা অংশগ্রহণ করছেন এবং ভবিষ্যত প্রজন্মের তাঁদের সঙ্গে খেলার সুযোগ পাচ্ছেন, তাঁদের আন্তর্জাতিক কেরিয়ার থেকে প্রাপ্ত শিক্ষাগুলি ভাগ করে নিচ্ছেন জুনিয়রদের সঙ্গে।
জয় শাহ আরও লিখেছেন, ভারতীয় ঘরোয়া ক্রিকেট সার্কিটের এই দিকটি দেখতে খুবই সুন্দর লাগে। যেখানে জ্ঞান ভাগ করে নেওয়া এবং শেখা একটি প্রাথমিক ভূমিকা থাকে, আমাদের খেলোয়াড়দের মধ্যে অনেকেই আন্তর্জাতিক স্তরে অনেক অভিজ্ঞতা সম্পন্ন রয়েছেন, তাদের কাছে জুনিয়ররা শিখতে পারছেন।
Great to see high competition and intensity in our premier domestic T20 competition, the Syed Mushtaq Ali trophy with senior members of the Indian Cricket Team participating and playing along side the future generation, sharing insights and learnings from their international… pic.twitter.com/GXVG3xM3zU
— Jay Shah (@JayShah) November 30, 2024
শনিবারই বিসিসিআই সচিব হিসেবে মেয়াদ শেষ হওয়ার কথা জয় শাহের। ১ ডিসেম্বর তাঁর আনুষ্ঠানিকভাবে আইসিসি চেয়ারম্যান হিসেবে দায়িত্বভার গ্রহণ করার কথা।












Click it and Unblock the Notifications