Syed Mushtaq Ali Trophy: সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে বড় বদল আনল বিসিসিআই, আইপিএলের সঙ্গে এবার থাকছে ফারাক

Syed Mushtaq Ali Trophy: সৈয়দ মুস্তাক আলি ট্রফির নিয়মে বড়সড় রদবদল আনল বিসিসিআই। আর তাতেই আইপিএলের সঙ্গে বোর্ডের ঘরোয়া টি২০-তে লক্ষ্য করা যাবে উল্লেখযোগ্য ফারাক।

জানা গিয়েছে, আজই বিভিন্ন রাজ্য ক্রিকেট সংস্থার কাছে পৌঁছে গিয়েছে এই নিয়মের রদবদল সংক্রান্ত ই-মেল। উল্লেখ্য, অগাস্টে ক্রিকেট সংস্থাগুলিকে যে নিয়মের কথা জানানো হয়েছিল তাতেই লেখা ছিল টি২০-র নিয়ম পরে জানানো হবে।

Syed Mushtaq Ali Trophy

আইপিএলের বিভিন্ন দলের কর্ণধারদের নিয়ে বিসিসিআই যে বৈঠক করেছিল তাতে ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়ম তুলে দেওয়ার পক্ষে সওয়াল করেছিলেন অনেকেই। যদিও শেষ অবধি আইপিএলে রেখে দেওয়া হয়েছে এই নিয়ম। যে নিয়মে অলরাউন্ডারদের গুরুত্ব অনেকটাই কমে গিয়েছে বলে অভিমত উঠে এসেছে।

তবে মজার ব্যাপার হলো, আইপিএলে রেখে দিলেও সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে আর থাকছে না ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়ম। নভেম্বরের ২৩ তারিখ শুরু হয়ে ডিসেম্বরের ১৫ তারিখ অবধি চলবে সৈয়দ মুস্তাক আলি ট্রফি। আজ বোর্ডের তরফে সরকারিভাবে বিভিন্ন রাজ্য সংস্থাকে জানানো হয়েছে, এবার থেকে এই টুর্নামেন্টে থাকছে না ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়ম।

আইপিএলে আনার আগে ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ম পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছিল সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে। আইপিএলে যে হাই স্কোরিং ম্যাচ হয়েছে তার অন্যতম কারণ এই ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ম। এই নিয়মে খেলা আরও আকর্ষক হওয়ায় সম্প্রচারকারী সংস্থাও বিষয়টিকে স্বাগত জানিয়েছে। যদিও এই নিয়ম নিয়ে আপত্তির কথাও জানিয়েছেন অনেক তারকাই।

ক্রিকেটারদের পাশাপাশি কয়েকজন কোচ অবশ্য মনে করেন এই নিয়মটি যথাযথ নয়। অলরাউন্ডারদের প্রতিভার বিকাশের ক্ষেত্রেও এই নিয়মটি অন্তরায় বলে মনে করেন অনেকে। তার কারণ, ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়মের ফায়দা তুলতে অলরাউন্ডারদের না খেলিয়ে বিভিন্ন দল বিশেষজ্ঞ ব্যাটার বা বিশেষজ্ঞ বোলারদেরই বেশি সুযোগ দেওয়া হয়ে থাকে।

তবে গত বছর থেকে সৈয়দ মুস্তাক আলি ট্রফি এবং পরবর্তীকালে আইপিএলে যে ওভারে দুটি বাউন্সার দেওয়ার নিয়ম বিসিসিআই চালু করেছিল তা এবারও থাকছে। ৪১.৬.২ ধারা অনুযায়ী একজন বোলার টি২০-তেও প্রতি ওভারে ২টি শর্ট-পিচড ডেলিভারি করতে পারবেন। আইসিসি অবশ্য ওভারপিছু একটি বাউন্সার দেওয়ার নিয়ম রেখেছে। আইপিএলে অতিরিক্ত ১টি বাউন্সার দেওয়া যায় বলে ক্রিকেটাররা সেই সিদ্ধান্তকে সাধুবাদ জানান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+