Syed Mushtaq Ali Trophy: বড় রান করেও জয় অধরাই, বোলিং ব্যর্থতায় মধ্যপ্রদেশের বিরুদ্ধে হার বাংলার

সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে প্রথম হারের স্বাদ পেল বাংলা। প্রথম তিন ম্যাচেই অনায়াসে জয় পেয়েছিল বঙ্গ ব্রিগেড। কিন্তু শুক্রবার মধ্যপ্রদেশের বিরুদ্ধে ম্যাচে হারতে হল বাংলাকে। ভালো রান করেই জয় পেল না বাংলা দল।

টস জিতে ব্যটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলা। অভিষেক পোরেল ও করণ লাল শুরুটা ভালোই করেন। কিন্তু ৪৬ রানের মাথায় বাংলার প্রথম উইকেটের পতন ঘটে। ২৫ রানে আইট হলেন অভিষেক। এরপর করণ লাল এবং শাকির গান্ধী বাংলার ইনিংসকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। তবে ৩০ বলে ৪৪ রান করে করণ এবং ২৩ বলে ৩১ রান করে গান্ধী আউট হলেন। অধিনায়ক সুদীপ ঘরামি ২১ বলে ২৯ রান করেন।

অলরাউন্ডার শাহবাজ আহমেদ ১৬ বলে ৩৭ রান করেন। এরপরই বাংলা দলের লোয়ার মিডল অর্ডার তাসের ঘরের মতোই ভেঙে গেল। ২০ ওভারে ৯ উইকেটে ১৮৯ রানেই শেষ বাংলার ইনিংস। মনে করা হয়েছিল ২০০ রানের গণ্ডি পার করে যাবে বাংলা দল। কিন্তু ঋত্বিক রায় চৌধুরি, প্রদীপ্ত প্রামাণিকরা ব্যাট হাতে রান করতেই পারলে না। মধ্যপ্রদেশ দলের হয়ে শিবম শুক্লা ৪ ওভারে ২৯ রান দিয়ে ৪ উইকেট নিলেন।

স্কোর বোর্ডে রান খুব একটা খাপার ছিল না, টি২০ ম্যাচে জয়ের জন্য প্রয়োজনীয় রান ছিল বাংলার। কিন্তু এই ম্যাচে বাংলার বোলাররা হতাশাজনক পারফরম্যান্স করলেন। যদিও ৩৭ রানেই বিপক্ষের ওপেনিং জুটি ভাঙে বাংলা দল। অভিষেক পাঠককে ১২ রানে আউট করেন কনিষ্ক শেঠ। ৪২ রানে দ্বিতীয় উইকেট হারায় এমপি। ওপেনার অর্পিত আউট হলেন ২৫ রানেই। তাকেও আউট করলেন সেই কনিষ্কই।

এরপরই রজট পাটীদার এবং শ্রুভাংশু সেনাপতি বাংলার জয়ের স্বপ্নে জল ঢেলে দিলেন। রজত ৪০ বলে ৬৮ রানের ইনিংস খেললেন। অন্যদিকে, সেনাপতি ৩৩ বলে ৫০ রানের দুরন্ত ইনিংস খেললেন। এই দুই ব্যাটারই মধ্যপ্রদেশকে জয় এনে দিলেন। যদিও সায়ন ঘোষ এই দুই ব্যাটারকে আউট করলেও, বেঙ্কটেশ আইয়ার এবং হরপ্রীত সিং এমপিকে দয়ের জন্য প্রয়োজনীয় রান টুকু তুলে দিলেন।

শামি, শাহবাজ, ঋত্বিক, প্রদীপ্ত চার বোলারই এই ম্যাচে একেবারেই ফ্লপ। প্রদীপ্ত প্রামাণিক ও ঋত্বিক চট্টোপাধ্যায় দু-জনের চার ওভারে এসেছে ৬২ রান। টানা চার ম্যাচে জয় পেল মধ্যপ্রদেশ।

এই ম্যাচে শামির চোট নিয়ে ফের আতঙ্ক তৈরি হয়। ম্যাচের মধ্যেই কোমরে হাত দিয়ে মাটিতে বসে যান শামি। ফিজিও নীতিন প্যাটেল ছুটে আসেন। পরে পুরো বোলিং করেন শামি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+