মহানবমীর দিন সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে তৃতীয় ম্যাচে জয় পেল বাংলা। মোহালিতে উত্তরাখণ্ডের বিরুদ্ধে দাপুটে জয তুলে নিল বঙ্গ ব্রিগেড। সেইসঙ্গে পাঁচ ম্যাচের মধ্যে তিনটিতে জয় পেয়ে নক আউটের আশা জিইয়ে রাখল লক্ষ্মীরতন শুক্লার দল। এই ম্যাচে শুরু থেকেই প্রাধান্য নিয়ে খেলতে শুরু করে বাংলা দল।সেই পর্যন্ত সেই ধারাই বজায় থাকল ম্যাচের শেষ পর্যন্ত।
প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬৭ রান তোলে বাংলা দল। উত্তরাখণ্ডের হয়ে সর্বোচ্চ ৩৭ রান করেন যুবরাজ চৌধুরি। ঋষভ পন্থের রাজ্যের দলের আর কোনও ব্যাটসম্যানই সেভাবে রান করতে পারেননি। বঙ্গ বোলারদের মধ্যে শাহাবাজ আহমেদ ২৩ রানে দুটি উইকেট নেন, ঈশান পোড়েল ৩৫ রানে দুটি উইকেট নেন।
ছবি- সিএবি ফেসবুক পেজ
জবাবে ব্যাট করতে নেমে ২ উইকেট হারিয়েই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় বাংলা দল। বাংলার এই জয়ের কাণ্ডারি অভিষেক পোড়েল।ব্যাট হাতে ৫৭ রানের দুরন্ত ইনিংস খেলেন চন্দননগরের এই তরু ক্রিকেটার। পাশাপাশি ঈশ্বরণ ৪৮ রান করেন। শাকির হাবিব গান্ধী ২৫ রান করে জয়ের জন্য প্রয়োজনীয় রান বাংলাকে এনে দেন। ১৭.২ ওভারেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় বাংলা।
ছবি- সিএবি ফেসবুক পেজ
বল হাতে ঈশানের দুরন্ত পারফরম্যান্সের পর ব্যাট তাঁর ভাই অভিষেকও দাপুটে পারফরম্যান্স করেন। এই ম্যাচ জয়ের ফলে ৫ ম্যাচ খেলে বাংলার পয়েন্ট হল ১২। ডি গ্রুপে দুই নম্বরে আছে বাংলা। ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বিদর্ভ। শেষ ম্যাচে হারের পর দুরন্তভাবেই ঘুরে দাঁড়াল বাংলা দল। বঙ্গ ব্রিগেডের পরের ম্যাচ ঝাড়খণ্ডের বিরুদ্ধে।