১৪ বলে হাফ সেঞ্চুরি, সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টিতে রেকর্ড, দেখুন ভিডিও

সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টি টুর্নামেন্টে ১৪ বলে হাফ সেঞ্চুরি করলেন মেঘালয়ের ব্যাটসম্যান অভয় নেগি।

সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টি টুর্নামেন্টে ১৪ বলে হাফ সেঞ্চুরি করলেন মেঘালয়ের ব্যাটসম্যান অভয় নেগি। মুম্বইয়ের ওয়াংখেড়ে ক্রিকেট স্টেডিয়ামে মুস্তাক আলির ম্যাচে মিজোরামের বিরুদ্ধে রবিবার এই বিধ্বংসী ব্যাটিং করেন অভয়।

১৪ বলে হাফ সেঞ্চুরি, সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টিতে রেকর্ড, দেখুন ভিডিও

প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে মেঘালয় ২০৭ রান তোলে। যার মধ্যে স্কোরবোর্ডে ৫০ রানের অবদান অভয়ের। ওপেনিংয়ের মেঘালয় দলের অধিনায়ক রাজ বিশ্ব ৩১ বলে ৩৬ রান করে দারুণ ছন্দে ইনিংস শুরু করেন। মিডল অর্ডারে ৩১ রানে ৫৩ করে রবি তেজা নটআউট থাকেন। অন্যদিকে অভয় নেগি ১৪ বলে ৫০ রান করেন।

সব মিলিয়ে ইনিংসে ১৫ বল খেলেছেন নেগি। ইনিংসে ২টি চার ও ৬টি ছয় রয়েছে।প্রসঙ্গত সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টি টুর্নামেন্টে এটাই দ্রুততম অর্ধশতরানের রেকর্ড। জবাবে মিজোরাম ২ উইকেট হারিয়ে ১৮২ রান তোলে। উইকেট হাতে থাকলেও মিজো দল ম্যাচ জিততে পারেনি। মেঘালয় ২৫ রানের ব্যবধান ম্যাচ জিতে নেয়।

🚨MUST WATCH : Meghalaya all-rounder Abhay Negi raised the fastest 50 in the @paytm #MushtaqAliT20 today in just 14 balls.😯

📹 - https://t.co/t0BhnLWEGo
— BCCI Domestic (@BCCIdomestic) November 17, 2019

সব ধরনের টি-টোয়েন্টি প্রতিযোগিতা মিলিয়ে ১২ বলে অর্ধশতরান হাঁকানোর নজির রয়েছে যুবরাজ সিংয়ের। ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসরে ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে বাঁ-হাতি যুবরাজ এই নজির গড়েছিলেন। যুবি ছাডা় ওয়েস্ট ইন্ডিজের তারকা ওপেনার ক্রিস গেইল, আফগানিস্তানের মারকুটে ব্যাটসম্যান হাজরাতুল্লাহ ঝাঝাই ক্লাব ক্রিকেটে ১২ বলে অর্ধশতরান করেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
• Block for 8 hours
• Block for 12 hours
• Block for 24 hours
• Don't block
Gender
Select your Gender
• Male
• Female
• Others
Age
Select your Age Range
• Under 18
• 18 to 25
• 26 to 35
• 36 to 45
• 45 to 55
• 55+