সুশান্তকে 'ধোনি' চরিত্রের জন্য তৈরি করা প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের প্রতিক্রিয়া জেনে নিন
সুশান্তকে 'ধোনি' চরিত্রের জন্য তৈরি করা প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের প্রতিক্রিয়া জেনে নিন
এমএস ধোনি সিনেমার মুখ্য ভূমিকায় অভিনয় করা সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার খবরে স্তম্ভিত গোটা দেশ। আচমকা কী এমন হল যে সাম্প্রতিক সময়ে একের পর এক হিট সিনেমা উপহার দেওয়া এই বলিউড অভিনেতা নিজেকে শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নিলেন, তা নিয়ে প্রশ্ন উঠছে সব মহলে। ঘটনার আকস্মিকতায় স্তম্ভিত হয়ে গিয়েছেন সুশান্তের কেরিয়ারের অন্যতম ব্লক ব্লাস্টার 'এমএস ধোনি, দ্য আনটোল্ড স্টোরি' সিনেমার জন্য অভিনেতাকে প্রশিক্ষণ দেওয়া দেশের প্রাক্তন উইকেটরক্ষক তথা নির্বাচক কিরণ মোরে।
দেশের সর্বকালের সেরা ক্রিকেট অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির চরিত্রে অভিনয় করা যে সহজ কাজ ছিল না, তা জানিয়েছিলেন সুশান্ত সিং রাজপুত নিজে। এই চরিত্র ফুটিয়ে তোলার জন্য তাঁকে কড়া অনুশীলনের পাশাপাশি প্রচুর ঘাম ঝরাতে হয়েছিল বলে জানিয়েছিলেন সদ্য প্রয়াত অভিনেতা। তবে বিসিসিআই এবং ভারতীয় ক্রিকেট দলের সহযোগিতায় তাঁর কাজ অনেক সহজ হয়ে গিয়েছিল বলেও স্বীকার করেছিলেন সুশান্ত। সিনেমা শুরুর আগে বাইশ গজে সাবলীল হতে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন উইকেটরক্ষক এবং নির্বাচক কিরণ মোরের কাছ থেকে প্রশিক্ষণ নিয়েছিলেন ৩৪ বছরের অভিনেতা।
It is a shocking moment for me personally, @itsSSR was someone whom I trained for the role as @msdhoni. I don't know how I or anyone who knows him will be able to recover from this shock, gone too soon my friend #SushantSinghRajput #RIPSushant
— Kiran More (@JockMore) June 14, 2020
Click it and Unblock the Notifications