ভারতীয়দের কাছে আজীবন পর্দার ধোনি হয়ে থাকবেন সুশান্ত, আরও এক অধিনায়কের বায়োপিক করতে চেয়েছিলেন!

ভারতীয়দের কাছে আজীবন পর্দার ধোনি হয়ে থাকবেন সুশান্ত, আরও এক অধিনায়কের বায়োপিক করতে চেয়েছিলেন!

রিয়েল লাইফের ধোনিকে সিনেমার পর্দায় মিলিয়ে দিয়েছিলেন! ছাক্কা হাঁকিয়ে পর্দায় বিশ্বকাপ দিয়েছিলেন! ঠিক সময়ে রেলের চাকরি ছেড়ে সঠিক ট্রেনটা ধরেছিলেন। কিন্তু জীবনের ইনিংসে সত্যিই কি টাইমিংটা ঠিক রাখলেন?

কেরিয়ারের শীর্ষে থেকে চিরবিদায় সুশান্তের

কেরিয়ারের শীর্ষে থেকে চিরবিদায় সুশান্তের

কেরিয়ারের শীর্ষে, একের পর এক হিট সিনেমা দিচ্ছেন, বয়স মাত্র ৩৪! এখানেই যখন আরও একবার সঠিক ট্রেনটা ধরে আরও এক শিখর ছোঁয়ার গন্তব্যে পৌঁছে যাওয়ার কথা তখন জীবনটাই শেষ করে দিলেন সুশান্ত।

সুশান্তের প্রয়াণে শোকস্তব্ধ দেশ

সুশান্তের প্রয়াণে শোকস্তব্ধ দেশ

রবিবার আত্মহত্যা করে না ফেরার দেশে চলে গেলেন দেশের অন্যতম সেরা প্রতিভাবান অভিনেতা। সুশান্তের প্রয়াণে শোকস্তব্ধ দেশ!

সিনেমার ধোনি

সিনেমার ধোনি

সুশান্তের অভিনয় প্রসঙ্গ যখনই উঠবে, শিখরে থাকবে ধোনি দ্য আনটোল্ড স্টোরি! বরাবর ফিটনেস নিয়ে সচেতন। ইনস্টাগ্রামে ফিট শরীরের একের পর এক ছবি আলপোড করতে ভালোবাসেন।

ক্রিকেট কেন্দ্রিক চরিত্রে সুশান্ত

ক্রিকেট কেন্দ্রিক চরিত্রে সুশান্ত

বলিউডে অভিনয় শুরুতেও ক্রিকেট দিয়ে হাতেছড়ি। অভিষেক কাপুর পরিচালিত কাই পো চে সিনেমা দিয়ে বলিউডে পা রাখেন সুশান্ত।

কাই পো চে

কাই পো চে

সেখানে ক্রিকেটার হতে চেয়েও স্বপ্নভঙ্গ হওয়া এক তরুণের চরিত্রে অভিনয় করেছিলেন। সিনেমা জুড়ে ক্রিকেটের প্রতি ভালোবাসার জোরে তরুণ প্রতিভাদের ক্রিকেট শেখাতে চাওয়া ফুটিয়ে তুলেছিলেন সুশান্ত।

ধোনি দ্যি আনটোল্ড স্টোরি

ধোনি দ্যি আনটোল্ড স্টোরি

কাট টু ধোনি! ধোনি দ্যি আনটোল্ড স্টোরিতে সুশান্তকে ধোনির থেকে আলাদা করা যায়নি। শেষ দৃশ্যে বিশ্বকাপ জয়ের পর ধোনির ভিকট্রি ল্যাপের অংশে মাহিকে না দেখালে সুশান্তকে আলাদা করা যেত না। আজীবনে দেশবাসীর কাছে পর্দায় ধোনি হয়ে থেকে যাবেন সুশান্ত।

আরও এক প্রাক্তন অধিনায়কের বায়োপিকে হতে পারতেন হিরো

আরও এক প্রাক্তন অধিনায়কের বায়োপিকে হতে পারতেন হিরো

শুধু ধোনি নয় ভারতের আরও এক প্রাক্তন অধিনায়কের বায়োপিকে দেখে যেতে পারত তাঁকে। শোনা যায় সৌরভের বায়োপিক করার জন্য নাকি সুশান্ত আগ্রহী ছিলেন। পুরোটাই যদিও একেবারে প্রাথমিক স্তরে আলোচনা হয়। বলিউডে সেই নিয়ে সামান্য গুঞ্জনও ছড়িয়েছিল। সৌরভ বা সুশান্ত এই নিয়ে অবশ্য কোনও দিনই কিছু বলেননি।

সৌরভের সঙ্গে নাকি বৈঠক হয়েছিল

সৌরভের সঙ্গে নাকি বৈঠক হয়েছিল

শোনা যায়, সৌরভকে বাঁ-হাতে ব্যাটিং করার ভিডিওও নাকি দেখিয়েছিলেন সুশান্ত। সৌরভের বায়োপিক এখন হয়নি। পরবর্তী সময়ে সৌরভ ঋত্বিককে তাঁর ভূমিকায় দেখতে চান বলে একবার জানিয়েছিলেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+