India vs Bangladesh: তরুণদের পারফরম্যান্সের প্রশংসা, দাপুটে জয়ের নেপথ্যের রণকৌশল ফাঁস করলেন সূর্যকুমার
টেস্ট সিরিজে দাপুটে পারফরম্যান্সের পর টি২০ সিরিজের প্রথম ম্যাচেও বাংলাদেশের বিরুদ্ধে সহজ জয় পেয়েছে ভারত। ব্যাটিং-বোলিং উভয় বিভাগেই ভারতীয় ক্রিকেটারদের দুরন্ত পারফরম্যান্সের জেরে গোয়ালিয়রে প্রথম ম্যাচেই অনায়াস জয় পেয়েছে টিম ইন্ডিয়া। এরফলে সিরিজে ১-০ ফলে এগিয়েও গেল মেন ইন ব্লু। প্রথম ম্যাচ জয়ের পর দলের ক্রিকেটারদের পারফরম্যান্সের ভূয়সী প্রশংসা করেছেন অধিনায়ক সূর্যকুমার যাদব।
খাতায় কলমে প্রতিপক্ষ দল দুর্বল হলেও বাংলাদেশকে কোনওভাবেই হালকাভাবে নেয়নি ভারতীয় দল। বরং পরিকল্পনা করেই গোয়ালিরে খেলতে নেমেছিল ভারত, ম্যাচ জয়ের পর সূর্যকুমার জানিয়ে দিলেন তাঁরা যে পরিকল্পনা গুলো নিয়ে খেলতে নেমেছিলেন সেগুলি সঠিকভাবেই কার্যকর করা গিয়েছে মাঠে। সেইসঙ্গে ভারতীয় দলের ক্রিকেটাররা তাদের প্রতিভাকে মাঠে তুলে ধরতে সক্ষম হয়েছেন।

একঝাঁক সিনিয়র ক্রিকেটারকে বিশ্রাম দিয়েই বাংলাদেশ সিরিজ সুযোগ দেওয়া হয়েছে একাধিক তরুণ ক্রিকেটারকে। বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টি২০ ম্যাচে ভারতীয় দলে অভিষেক হল ময়াঙ্ক যাদব এবং নীতীশ রেড্ডির। ময়াঙ্ক প্রথম আন্তর্জাতিক ম্যাচেই একটি উইকেট নিয়েছেন অন্যদিকে নীতীশ ব্যাট হাতে করেছেন ১৬ রান। ভারতের টি২০ অধিনায়ক কিন্তু অভিষেক ম্যাচে ময়াঙ্ক এবং নীতীশের পারফরম্যান্সের ভূয়সী প্রশংসা করেছেন। দাপুটে জয়ের সঙ্গেই তরুণ ক্রিকেটারদের পারফরম্যান্স বাড়তি প্লাস পয়েন্ট ভারতের জন্য।
আগামী বুধবার দিল্লিতে দ্বিতীয় টি২০ ম্যাচ রয়েছে। এই ম্যাচ জিততে পারলেই সিরিজ নিশ্চিত হয়ে যাবে ভারতীয় দলের। দ্বিতীয় ম্যাচ প্রসঙ্গে সূর্যকুমার যাদব জানিয়েছেন, 'আমরা দ্বিতীয় ম্যাচ নিয়ে এখন থেকেই উত্তেজিত, যখন অতিরিক্ত বোলিংয়ের বিকল্প থাকে তখন সেটা দলের জন্য খুব ভালো হয়। আমরা প্রতি ম্যাচ থেকেই কিছু না কিছ শেখার চেষ্টা করি, সেই ভুল গুলি আগামী ম্যাচে শুধরে নেওয়াই থাকে আমাদের লক্ষ্য।'
উল্লেখ্য দীর্ঘদিন বাদে এই ম্যাচে ভারতীয় দলে ফিরে দুরন্ত পারফরম্যান্স করলেন কেকেআরের বোলার বরুণ চক্রবর্তী। ম্যাচের সেরা হয়েছেন অর্শদীপ সিং।












Click it and Unblock the Notifications