India vs Bangladesh: অধিনায়ক পাণ্ডিয়ার রেকর্ড ভাঙলেন সূর্যকুমার, বল হাতে নজির গড়লেন রবি বিষ্ণোই
ভারতের টি২০ অধিনায়ক অধিনায়ক হওয়ার দৌড়ে এগিয়ে ছিলেন হার্দিক পাণ্ডিয়া। এরআগে কয়েকটি টি২০ সিরিজ তাঁর নেতৃত্বেই খেলেছে ভারতীয় দল। তবে রোহিত শর্মা টি২০ আন্তর্জাতিক থেকে অবসর নেওয়ার পর ভারতীয় দলের অধিনায়ক করা হয় সূর্যকুমার যাদবকে। শ্রীলঙ্কার বিরুদ্ধে টি২০ সিরিজ জয়ের পর ঘরের মাঠে বাংলাদেশকেও হারাল ভারত। একইসঙ্গে অধিনায়ক সূর্যকুমার ভাঙলেন হার্দিক পাণ্ডিয়ার রেকর্ডও।
শনিবারহ হায়দরাবাদে বাংলাদেশের বিরুদ্ধে তৃতীয় টি২০ ম্যাচে রেকর্ডের ছড়াছড়ি। ব্যাটার সূর্যকুমার ক্রিকেটের ক্ষুদ্রতম ফর্ম্যাটে দ্বিতীয় দ্রুততম ভারতীয় ব্যাটার হিসেবে ২৫০০ রানও পূর্ণ করেন এই ম্যাচে। এই জয় সূর্যকুমার যাদবকে তাঁর মুম্বই ইন্ডিয়ান্সের সতীর্থ এবং প্রাক্তন টি২০ অধিনায়ক হার্দিক পাণ্ডিয়ার করা রেকর্ডকে ছাপিয়ে যেতে সাহায্য করেছে।

রোহিত শর্মা এখনও টি২০ সর্বাধিক সংখ্যক জয়ের সাথে অধিনায়ক রয়েছেন এবং তার অধীনে ভারত ৫০ টি ম্যাচ জিতেছে। মহেন্দ্র সিং ধোনি ৭২ ম্যাচের মধ্যে ৪২টিতে জয় পেয়েছে। বিরাট কোহলি ৫০ ম্যাচের মধ্যে ৩২টিতে জয় পেয়েছেন।
শনিবার বল হাতে দুরন্ত পারফরম্যান্স করেছেন রবি বিষ্ণোই। ভারতীয় স্পিনার ১টি মেডেন-সহ ৪ ওভারে ৩০ রান দিয়ে তিন উইকেট নেন। টি২০ আন্তর্জাতিকে ৫০ উইকেট হয়ে গেল রবির। ২৪ বছর ৩৭ দিন বয়সেই এই রেকর্ড গড়লেন বিষ্ণোই। অর্শদীপ সিংয়ের সঙ্গে তিনি এখন টি২০ ক্রিকেটে ভারতের দ্রুততম ৫০ উইকেট শিকারী।
A tour de force! 🇮🇳 pic.twitter.com/fzhpEaHxTN
— Gautam Gambhir (@GautamGambhir) October 12, 2024
এদিকে অধিনায়ক সূর্যের কীর্তির প্রসংশা করলেন ভারতের হেড কোচ গৌতম গম্ভীরও। সিরিজ জয়ের পর সূর্য ওই ট্রফি তুলে দেন মায়াঙ্ক যাদব ও নীতীশ কুমার রেড্ডির হাতে। সেই ছবি সোশ্যাল মিডিয়া সাইট এক্সে একটি ছবি শেয়ার করেছেন। যেখানে দেখা যাচ্ছে সূর্যকুমার যাদব মায়াঙ্ক ও নীতীশের হাতে ট্রফি তুলে দিচ্ছেন।












Click it and Unblock the Notifications