Indian Cricket Team: বিশ্রামে থাকতে পারেন পাণ্ডিয়াও, আয়ারল্যান্ড সফরে ভারতীয় দলের নেতৃত্বে কে?

বিশ্বকাপের আগেই অধিনায়ক বদল ভারতীয় দলে। প্রাথমিকভাবে স্থির হয়েছিল হার্দিক পাণ্ডিয়ার নেতৃত্বে তরুণ তুর্কিদের আয়ারল্যান্ড সফরে পাঠানো হবে। কিন্তু সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। সর্বভারতীয় সংবাদ মাধ্যমের খবর অনুসারে পাণ্ডিয়াকেও বিশ্রামে রাখা হতে পারে আইরিশদের বিরুদ্ধে সিরিজে।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পূর্ণাঙ্গ সিরিজের পর ভারতীয় দল যাবে আয়ারল্যান্ড সফরে। সেখানে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে মেন ইন ব্লু। মনে করা হচ্ছে এই সিরিজে বিশ্রাম দেওয়া হবে দলের একঝাঁক ক্রিকেটারদের । আয়ারল্যান্ডে সূর্যকুমারের নেতৃত্বে দ্বিতীয় সারির দল পাঠাতে পারে বিসিসিআই। এশিয়ান গেমসে সুযোগ পাওয়া বেশ কয়েকজনকে আয়ারল্যান্ডে পাঠানো হবে। ঋতুরাজ গায়কোয়েড়, রিঙ্কু সিং-দের আয়ারল্যান্ডে পাঠানো হতে পারে।

সূর্য

আইরিশদের বিরুদ্ধে সিরিজের পরই শুরু হবে এশিয়া কাপ। তারপরেই ভারতে খেলতে আসবে অস্ট্রেলিয়া যা মূলত বিশ্বকাপের প্রস্তুতি সিরিজ। তারপরে দেশের মাটিতে শুরু হবে একদিনের বিশ্বকাপ। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে রোহিত-বিরাটদের মতোই হার্দিকেও আয়ারল্যান্ড সফর থেকে বিরত রাখার সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

বর্তমানে ওয়েস্ট ইন্ডিজ সফরে রয়েছে ভারতীয় দল। এই সফর শেষ হলে টিম ইন্ডিয়া খেলতে যাবে আয়ারল্যান্ডে। সেই সফরে কোচ হিসাবে নাও থাকতে পারেন দ্রাবিড়। এই সফরে দলের কোচের ভূমিকায় দেখা যাবে লক্ষণকে। পাশাপাশি এনসিএতে তাঁর সহকারীরা টিম ইন্ডিয়া সাপোর্ট স্টাফ হিসাবে নিযুক্ত হবেন। সীতাংশু কোটাক, সাইরাজ বাহুতুলেরা যাবেন আয়ারল্যান্ড সফরে।

হার্দিক

অবশেষে চোট সারিয়ে বুমরাহ জাতীয় দলে ফিরছেন। সব ঠিক থাকলে আগামী মাসে আয়ারল্যান্ড সফরে তিন ম্যাচের টি-২০ সিরিজে বুমরাকে খেলতে দেখা যাবে। নিউজিল্যান্ডে গিয়ে কয়েক মাস আগে পিঠের অস্ত্রোপচার করিয়েছেন তারকা পেসার। নিউজিল্যান্ডের অস্থি ও শল্য চিকিত্সক রোয়ান সাউটন তাঁর অস্ত্রোপচার করেছিলেন। এররপর চোট সারিয়ে এনসিৃএ-তে প্রশিক্ষণ করে ম্যাচ ফিট হওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন বুমরাহ।

বুমরাহ

শুক্রবার বোর্ডের পক্ষ থেকে মেডিকেল রিপোর্টে উল্লেখ করা হয়েছিল, 'বুমরাহ এবং প্রসিদ্ধ কৃষ্ণ রিহ্যাবের চূড়ান্ত পর্যায়ে আছেন, নেটে পুরো দমে বোলিং করছেন। তবে বেশ কয়েকটি অনুশীলন ম্যাচে দেখার পরই এই দুই পেসারকে নিয়ে চূড়ান্ত রিপোর্ট দেবে বিসিসিআই।

বিসিসিআইয়ের এক সূত্র সংবাদসংস্থা পিটিআইকে জানিয়েছে, এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। ওয়েস্ট ইন্ডিজের একদিনের ওডিআই এবং টি-টোয়েন্টি সিরিজের পর হার্দিকের পরিস্থিতি দেখে সেই অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে। এ বছরই ঘরের মাঠে একদিনের বিশ্বকাপ। সেখানে রোহিত শর্মার ডেপুটি থাকবেন হার্দিক পাণ্ডিয়া।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+