ম্যাচের সেরার পুরস্কার স্ত্রীকে কেন উৎসর্গ SKY-র? বিরাট কোহলির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ সূর্যকুমারের
লক্ষ্যপূরণে সফল হওয়ার ক্ষেত্রে স্কাই ইজ দ্য লিমিট কথাটি খুব প্রচলিত। ভারতীয় দলেও রয়েছেন স্কাই, SKY সূর্যকুমার যাদবের নাম ও পদবির আদ্যক্ষর। সতীর্থরা তাঁকে স্কাই বলেই ডাকেন। সেই সূর্যকুমার যাদব গতকাল জয়পুরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি ২০ সিরিজের প্রথম ম্যাচে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার পান।

SKY isn't the limit 👌
— BCCI (@BCCI) November 18, 2021
Battle with Boult 😀
Birthday gift for wife 😊@surya_14kumar talks about it all in this interview with @ashwinravi99 after #TeamIndia's win in Jaipur. 👍 👍 - By @28anand
Full interview 🎥 🔽 #INDvNZ @Paytm https://t.co/pPp17Ef51Q pic.twitter.com/hNQyLzfDTP
বিসিসিআইয়ের পোস্ট করা ভিডিওয় দেখা যাচ্ছে রবিচন্দ্রন অশ্বিনকে সাক্ষাতকার দিতে দিয়ে সূর্য বলেছেন, তিনি মনে করেন স্কাই ইজ নট দ্য লিমিট। এটা বেঞ্চমার্ক, অর্থাৎ মাপকাঠি। গতকাল তাঁর স্ত্রী-র জন্মদিন ছিল। টি ২০ আন্তর্জাতিকে ভারতের হয়ে নিজের সর্বাধিক রানের ইনিংস খেলে এবং ম্যাচের সেরার পুরস্কার পেয়ে সেটি স্ত্রীকেই উৎসর্গ করেছেন সূর্য। ৪০ বলে ৬২ রান করেছেন। ৫৭ রানে তাঁর ক্যাচ ফেলেন ট্রেন্ট বোল্ট। মুম্বই ইন্ডিয়ান্সের সতীর্থ ক্যাচটি ফেলে তাঁর স্ত্রী-র জন্মদিনে উপহার দিয়েছেন বলে মজাচ্ছলে বলেছেন সূর্যকুমার যাদব। যদিও তিনি বোল্টের বলেই বোল্ড হন। তাঁর আউট হওয়ার ধরন দেখে গৌতম গম্ভীর খুশি নন। বলেছেন, জিতিয়েই মাঠ ছাড়া উচিত ছিল সূর্যর। সূর্যর নিজেরও আক্ষেপ রয়েছে। তিনি বলেন, ম্যান ফিনিশ করে আসতে পারলে সত্যিই ভালো লাগত। আমি হতাশ। তবে এই ঘটনা থেকে প্রাপ্ত শিক্ষা নিয়েই সামনের ম্যাচগুলিতে নামব।

অর্ধশতরান, কেরিয়ারের সেরা টি ২০ আন্তর্জাতিক রান, ম্যাচের সেরা হওয়া- সবমিলিয়ে সন্তুষ্ট সূর্য। তিনি বলেন, যেভাবে নেটে ব্যাট করে থাকি সেভাবেই ম্যাচে খেলার পরিকল্পনা ছিল। প্রথম ম্যাচে সবকিছুই ঠিকঠাক হয়েছে। তবে নিউজিল্যান্ড যে যথেষ্ট প্রস্তুত হয়েই নেমেছে, সেটা বুঝেছি। আমি যাতে কভার ড্রাইভ মারতে না পারি তা নিশ্চিত করছিলেন কিউয়ি বোলাররা। তাই অন্য শট খেলার রাস্তায় হাঁটি। মিচেল স্যান্টনারকে আক্রমণের পরিকল্পনা আমি ও রোহিত মিলেই ঠিক করেছিলাম। সূর্যকুমার যাদব ৯টি টি ২০ আন্তর্জাতিক ম্যাচের সাতটি ইনিংসে তৃতীয় অর্ধশতরান পেয়েছেন। বিরাট কোহলি দলে ফিরলে সূর্যকেই তিনে পাঠানোর পক্ষে সওয়াল করেছেন গৌতম গম্ভীর।

সূর্যকুমার যাদবের কথায় উঠে এসেছে বিরাট কোহলির কথাও। তিনি বলেন, আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে বিগত তিন বছর ধরে তিনে খেলছি। তবে আমি ওপেনিং থেকে সাত অবধি ব্যাট করেছি। ফলে যে কোনও পরিস্থিতিতে খেলতে তৈরি। ভারতীয় দল আর ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট এক নয়, ফলে এখানে যে কোনও পজিশনে ব্যাটারদের খেলার জন্য প্রস্তুত থাকতে হয়। ইংল্যান্ডের বিরুদ্ধে আমার অভিষেকে বিরাট কোহলি আমার জন্য তাঁর তিন নম্বর জায়গাটি ছেড়ে দিয়েছিলেন। টি ২০ বিশ্বকাপেও যাতে আমি ব্যাট করার সুযোগ পাই তাই বিরাট নিজে না নেমে আমাকেই তাঁর আগে ব্যাট করতে পাঠিয়েছিলেন। তাঁর এই আত্মত্যাগের মর্যাদা দিয়ে ওই ম্যাচে অপরাজিত থাকতে পেরে ভালো লেগেছে।
When the SKY was full of stars ✨
— BCCI (@BCCI) November 17, 2021
It's a good night from Jaipur 👋 #TeamIndia @surya_14kumar #INDvNZ @Paytm pic.twitter.com/MnebSWFvwA
গতকালের ম্যাচে ভেঙ্কটেশ আইয়ার বল করেননি। এ প্রসঙ্গে সূর্য বলেন, ব্যাটিংয়ের আগে পরশ মামব্রের তত্ত্বাবধানে দীর্ঘক্ষণ বোলিং করছেন ভেঙ্কটেশ। শীঘ্রই তাঁকে বল করতে দেখা যাবে। প্রথম ম্যাচে রোহিত যে দারুণভাবে বোলারদের ব্যবহার করেছেন তাতে ভেঙ্কটেশকে বল করানোর প্রয়োজন হয়নি।












Click it and Unblock the Notifications