সর্যকুমারের দাপুটে ব্যাটই ফারাক গড়ে দেয় দুই দলের
কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে বড় রানের টার্গেট তাড়া করতে নেমে অর্ধশতরান করেন মুম্বইয়ের ওপেনার সূর্যকুমার যাদব। ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন তিনি।
২০১৮ আইপিএলে টিকে থাকতে হলে শুক্রবার কিংস ইলেভেন পঞ্জাবকে হারাতেই হত মুম্বই ইন্ডিয়ান্সকে। প্রথম দিকে একের পর এক ম্যাচ হারায় এখন সব ম্যাচই মুম্বইয়ের কাছে মাস্ট উইন। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে পঞ্জাবের ঘরে মাঠে পঞ্জাবকে হারানো একে বারেই সহজ ছিল না মুম্বই ইন্ডিয়ান্সের জন্য।

কিন্তু ম্যাচের অন্তিমলগ্নে বির্ধ্বংশী ব্যাটিং করে রবিচন্দ্রন অশ্বিনেরে কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্সকে জয়ে এনে দেন ক্রুণাল পান্ডিয়া।
মুম্বইয়ের জয়ের পিছনে ক্রুণালের অবদনা আছে এটা বাস্তব। তবে ক্রুণাল কিন্তু ম্যাচ উইনিং ইনিংস খেলার সেই সুযোগটাই হয়তো পেতেন না যদি না ম্যাচের ভীতটা শুরুতে গড়ে দিতেন সূর্যকুমার যাদব। পঞ্জাবের ১৭৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে অর্ধশতরান করেন সূর্যকুমার। ৪২ বলে ৫৭ রানের ইনিংস খেলেন এই মুম্বইকার। আর এই কারণেই এদিন ম্যাচের সেরা বাছা হয় সূর্যকুমার যাদবকে।
অ্যন্ডু টাই, মুজিব উর রহমানদের থেকে ক্রমাগত ধেয়ে আসা একের পর এক তীরকে রুখে দেন সূর্যকুমার। আর এই কারণেই পাওয়ার প্লের মধ্যে এভিন লুইসের উইকেট হারাতে হলেও, তাতে বিশেষ ক্ষতি হয়নি মুম্বই ইন্ডিয়ান্সের।
কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে খেলা সূর্যকুমার যাদবের ইনিংসটি সাজানো ছিল তিনটি ছয় এবং ছয়টি চার দিয়ে। স্ট্রাইক রেট ছিল ১৩৫.৭১।
ম্যাচ শেষে মুম্বইয়ের এই তারকা ক্রিকেটার বলেন, 'ওপেনার হিসেবে ইনিংস শুরু করার কাজটা ভালই লাগছে। প্রতিটা ম্যাচেই চেষ্টা করি যাতে মুম্বই ইন্ডিয়ান্সকে ভাল স্টার্ট দিতে পারি। যখন কোনও রানকে সামনে রেখে ব্যাট করতে হয় তখন ইনিংসের শুরুটা ভাল হওয়া আরও প্রয়োজনীয় হয়ে পড়ে। এর ফলে মিডিল অর্ডারের ব্যাটসম্যানরা ভাল ভাবে খেলতে পারে। তবে, আমি বিশেষ কিছুই ভাবিনি এদিন। শুধু নিজের খেলাটা খেলে যেতে চেয়েছিলাম।'
ম্যাচ শেষে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা বলেন, 'দলের প্রত্যেকেই আজ ভাল খেলেছে। এই ম্যাচে জয়টা আবশ্যিক ছিল এবং পেয়েছি। আমি এখনও বিশ্বস' করি লড়াইয়ে বেশ ভাল মতো আছি আমরা।'












Click it and Unblock the Notifications