Duleep Trophy: চোট কাটিয়ে দলীপে ফিরছেন সূর্য, ঈশ্বরণের নেতৃত্বে খেলবেন টিম ইন্ডিয়ার টি২০ অধিনায়ক

বৃহস্পতিবার চেন্নােইতে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচ খেলতে নামছে ভারতীয় দল। একইদিনে লাল বলের আরও একটি টুর্নামেন্টে খেলতে নামছে সূর্যকুমার যাদব। বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ম্যাচের আগেই চোট কাটিয়ে ২২ গজে প্রত্যাবর্তন করছেন সূর্য।

লাল বলের ক্রিকেটে প্রাক মরশুম প্রস্তুতির জন্য সূর্যকুমার যাদব মাঠে নামেন বুচি বাবু আমন্ত্রণী টুর্নামেন্টে। মুম্বইয়ের হয়ে মাঠে নেমে চোট পান সূর্যকুমার। প্রাথমিকভাবে জাতীয় দলের অন্য ক্রিকেটারদের মতোই প্রথম ম্যাচ থেকেই দলীপ ট্রফিতে মাঠে নামার কথা ছিল। তবে বুচি বাবু ট্রফিতে মুম্বইয়ের খেলার সময়ে আঙুলে চোট পাওয়ায় সূর্যকুমারকে ছিটকে যেতে হয় দলীপ ট্রফির প্রথম দুই রাউন্ড থেকে।

Duleep Trophy

বৃহস্পতিবার অনন্তপুরে শুরু হওয়া দলীপ ট্রফির ফাইনাল রাউন্ডে খেলার জন্য সূর্যকুমার যাদবকে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি ছাড়পত্র দিয়েছে। ফলে ফিট হয়ে লাল বলের এই টুর্নামেন্টে নামতে চলেছে‌নন

ক্রিকইনফোর প্রতিবেদন অনুসারে, সূর্যকুমার যাদব অভিমন্যু ঈশ্বরণের নেতৃত্বাধীন ইন্ডিয়া বি-তে সরফরাজ খানের স্থলাভিষিক্ত হবেন, যারা শ্রেয়স আইয়ারের নেতৃত্বাধীন ভারত ডি-এর বিপক্ষে খেলবে। সরফরাজ ভারতের টেস্ট স্কোয়াডের অংশ, যা বৃহস্পতিবার চেন্নাইতে শুরু হতে যাওয়া দুই টেস্টের সিরিজে বাংলাদেশের বিপক্ষে খেলবে।

দলীপ ট্রফির তৃতীয় রাউন্ডের ২টি ম্যাচ শুরু হবে ১৯ সেপ্টেম্বর অর্থাৎ, বৃহস্পতিবার থেকে। এই ২টি ম্যাচ খেলা হবে অনন্তপুরে। ইন্ডিয়া-বি বনাম ইন্ডিয়া-ডি দলের ম্যাচটি খেলা হবে রুরাল ডেভেলপমেন্ট ট্রাস্ট স্টেডিয়াম বি-তে। ইন্ডিয়া-এ বনাম ইন্ডিয়া-সি দলের ম্যাচটি খেলা হবে রুরাল ডেভেলপমেন্ট ট্রাস্ট স্টেডিয়াম এ-তে।

পাশাপশি, ভারত ও বাংলাদেশের মধ্যে হতে চলা দ্বিতীয় টেস্টে প্রত্যাবর্তনের দিকে নজর থাকবে সূর্যের। দুলীপ ট্রফির মঞ্চে ভালো পারফর্মেন্স করে জাতীয় টেস্ট দলে ফিরতে পারেন স্কাই। ২৭ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে ভারত ও বাংলাদেশের তৃতীয় টেস্ট।

আগামী পাঁচ মাসে ভারতের ১০টি টেস্ট রয়েছে। ভারতের টি২০ অধিনায়ক সূর্য গত এক বছরে প্রথম শ্রেণির ম্য়াচ খেলেননি। তবে টেস্ট দলে কামব্যাকের লক্ষ্যেই তিনি লাল বলে বুচি বাবু ও দলীপে খেলার সিদ্ধান্ত নেন।

বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজের পরেই দুই দল তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে। আর তারকা ব্যাটসম্যান স্কাই দলে ফিরতে পারেন এবং দলকে নেতৃত্ব দেবেন।ফলে হার্দিকের নেতৃত্ব দানের সুযোগ থাকছে না। বাংলাদেশের বিরুদ্ধে টি২০ সিরিজে একাধিক ভারতীয় তারকা বিশ্রামে থাকতে পারেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+