Suryakumar Yadav: বর্ষসেরা টি২০ দলের অধিনায়ক হওয়ার পর সূর্যের জন্য আবার সুখবর আইসিসির, এবার কী পেলেন?
চোট পেয়ে বর্তমানে মাঠের বাইরে আছেন সূর্যকুমার যাদব। এমনকি সম্প্রতি তাঁর স্পোর্টস হার্নিয়া অস্ত্রপচারও হয়েছে। কিন্তু ব্যাট হাতে বাইশ গজ থেকে দূরে থাকলেও আইসিসির থেকে একের পর এক সুখবর পাচ্ছেন সূর্যকুমার যাদব। দুই দিন আগেই আইসিসির বর্ষসেরা টি২০ দলের অধিনায়ক নির্বাচিত হয়েছেন স্কাই। বুধবার সূর্যকে আরও একটা সুখবর শোনাল আইসিসি।
২০২২ সালের পর ফের ২০২৩ সালেও আইসিসির বিচারে টি২০ ক্রিকেটে সেরা ক্রিকেটার হয়েছেন সূর্যকুমার যাদব। এই নিয়ে পরপর দুই বার আইসিসির বর্ষসেরা টি২০ ক্রিকেটারের খেতাব অর্জন করলেন ভারতীয় দলের তারকা ক্রিকেটার। আইসিসির পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ভারতের মিডল অর্ডারের ক্রিকেটার সূর্যকুমার যাদব পরপর দুই বার( ২০২২, ২০২৩) বর্ষসেরা টি২০ ক্রিকেটারের পুরস্কার পাচ্ছেন।

বুধবার আইসিসির পক্ষ থেকে একটি বিবৃতিতে জানানো হয়েছে, ভারতের টি২০ দলের মিডল অর্ডারের মেরুদণ্ড দল সূর্যকুমার যাদব। সারা বছর ধৱে ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স করেছেন, বেশ কয়েকটি ম্যাচ জেতানোর ইনিংস খেলেছেন। টানা দ্বিতীয় বছর এই পুরস্কার ঘরে তুলেছেন ভারতীয় ব্যাটার।বছরের শেষ দিকে তরুণ দল নিয়ে নেতৃত্বও দিয়েছে।
২০২৩ সালের শুরু থেকে ভারতীয় টি২০ দলের নেতৃত্বের দায়িত্ব ছিল হার্দিক পাণ্ডিয়ার উপর। কিন্তু বিশ্বকাপে হার্দিক চোট পাওয়ায় তাঁর বিকল্প হিসাবে প্রথমে ভারত-অস্ট্রেলিয়া টি২০ সিরিজে পরে দক্ষিণ আফ্রিকা সফরের টি২০ সিরিজে) নেতৃত্বের ভার ছিল তাঁরই উপরে।
যদিও বর্তমানে শারীরিক অসুস্থতার জন্য মাঠের বাইরে সূর্য কুমার যাদব। তাঁর হার্নিয়া অপারেশন হয়েছে। সূর্যকুমার জানিয়েছেন, তাঁর ভক্তরা খুব চিন্তিত ছিলেন। যদিও বর্তমানে অনেকটাই সুস্থ তিনি। খুব শীঘ্রই মাঠে ফিরবেন বলেও আশা প্রকাশ করেছেন। চলতি বছরের জুন মাসে রয়েছে টি২০ বিশ্বকাপ। তাঁর আগে স্কাইয়ের মতো ক্রিকেটার কত দ্রুত ফিট হতে পারেন, সেদিকেই নজর রয়েছে বিসিসিআইয়ের। শোনা গিয়েছে, এ বছরের আইপিএলের সময় তিনি মাঠে ফিরতে চলেছেন।
ICC's poster for Suryakumar Yadav won T20I Cricketer of the Year award 2023.
— CricketMAN2 (@ImTanujSingh) January 24, 2024
- The Best T20I Batsman in the World, What a player! pic.twitter.com/sdRAwyAbNI
সোমবার বছরের সেরা টি২০ দল ঘোষণা করে আইসিসি। ভারতীয় দলের তারকা ব্যাটার সূর্যকুমার যাদবকে অধিনায়ক করা হয় সেই দলে। রবি বিষ্ণোই, যশস্বী জয়সওয়াল, অর্শদীপ সিংকেও দলে অন্তর্ভূক্ত করেছে আইসিসি।












Click it and Unblock the Notifications