IPL: জোর ধাক্কা মুম্বই ইন্ডিয়ান্সের শিবিরে, আইপিএল থেকে ছিটকে গেলেন এই নক্ষত্র, ম্যাচের আগে স্বস্তিতে কেকেআর
IPL: জোর ধাক্কা মুম্বই ইন্ডিয়ান্সের শিবিরে, আইপিএল থেকে ছিটকে গেলেই এই নক্ষত্র, ম্যাচের আগে স্বস্তিতে কেকআর
জোর ধাক্কা মুম্বই ইন্ডিয়ান্সের শিবিরে। আইপিএল-এ থেকে ছিটকে গেলেন দলের ছন্দে থাকা ব্যাটসম্যান সূর্যকুমার যাদব। সূর্যকুমার যাদবের ছিটকে যাওয়ার কথা এ দিন প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেয় বিসিসিআই। যার ফলে একটু পরেই শুরু হতে চলা কেকেআর ম্যাচে মুম্বই-এর জার্সিতে দেখা যাবে না সূর্যকে।

বাম হাতে চোট লাগার কারণে গুজরাত টাইটানসের বিরুদ্ধে ফিল্ডিং-এর সময়ে মাঠে নামতে পারেননি সূর্যকুমার। ব্যথা না কমায়, তাঁর হাতের স্ক্যান করা হয়। রিপোর্টে দেখা গিয়েছে পেশিতে চোট লেগেছে সূর্যকুমার যাদবের। এই চোট কাটিয়ে ওঠার জন্য তাঁকে বিশ্রামের পরামর্শ দিয়েছে চিকিৎসকরা। এই কারণেই পাঁচবারের চ্যাম্পিয়নদের শেষ চারটি ম্যাচে মাঠে নামতে পারবেন না ছন্দে থাকা এই ডানহাতি ব্যাটসম্যান।
বিসিসিআই-এর তরফ থেকে প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, "বাম বাহুতে পেশির চোটের কারণে আইপিএল থেকে ছিটকে গিয়েছে সূর্যকুমার যাদব। গুজরাত জায়ান্টসেরর বিরুদ্ধে ৬ মে ম্যাচের সময়ে চোট পান যাদব।"
এ দিন মুম্বই ইন্ডিয়ান্সের পক্ষ থেকে জারি করা বিবৃতিতে বলা হয়েছে, "বাম বাহুতে পেশির চোট পেয়েছেন সূর্যকুমার যাদব এবং এর জন্য টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছেন তিনি। বিসিসিআই-এর মেডিক্যাল টিম তাঁকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছে।"

উল্লেখ্য চোট কাটিয়েই এই বারের আইপিএল-এ অংশ নিয়েছিলেন সূর্যকুমার। এই কারণে চলতি আইপিএল-এর প্রথম দু'টি ম্যাচে তাঁর সার্ভিসও পায়নি দল। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-২০ সিরিজে হেয়ারলাইন ফ্র্যাকচার হয় তাঁর। এর জন্য শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজেও মাঠে নামতে পারেননি সূর্যকুমার।
এই মরসুমে আটটি ম্যাচে মুম্বইয়ের হয়ে মাঠে নেমেছিলেন সূর্যকুমার যাদব। আট ম্যাচে ৪৩.২৯ গড়, ১৪৫ স্ট্রাইক রেট সহ ৩০৩ রান করেন তিনি।












Click it and Unblock the Notifications