Suryakumar Yadav: সূর্যকুমার যাদব নিউজিল্যান্ড সিরিজেই গড়তে চলেছেন বিশ্বরেকর্ড, জানুন বিস্তারিত

সূর্যকুমার যাদব এই মুহূর্তে বিশ্বের ১ নম্বর ব্যাটার। এবার তিনি নয়া মাইলস্টোন গড়ার মুখে। ভারতের ৩৬০ ডিগ্রি ব্যাটার সূর্য যে ফর্মে রয়েছেন তাতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি ২০ সিরিজেই নতুন বিশ্বরেকর্ড গড়ে ফেলতে পারেন। আইসিসি টি ২০ আন্তর্জাতিকের ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে সর্বকালীন রেকর্ড থেকে সূর্য আপাতত ৭ রেটিং পয়েন্ট দূরে।

সূর্যর সামনে নয়া নজিরের হাতছানি

সূর্যর সামনে নয়া নজিরের হাতছানি

আইসিসি টি ২০ আন্তর্জাতিকে ব্যাটারদের সদ্যপ্রকাশিত র‍্যাঙ্কিংয়ে দেখা যাচ্ছে, সূর্যকুমার যাদব ৯০০ রেটিং পয়েন্টের সীমারেখা পেরিয়ে গিয়েছেন। আগের সপ্তাহে সূর্যর রেটিং পয়েন্ট ছিল ৮৮৩। সেটা নতুন তালিকায় বেড়ে হয়েছে ৯০৮। শ্রীলঙ্কার বিরুদ্ধে টি ২০ সিরিজের দ্বিতীয় ম্যাচে পুনেতে সূর্য ৩৬ বলে ৫১ রান করেছিলেন। এরপর তৃতীয় টি ২০ আন্তর্জাতিকে তিনি দুরন্ত শতরান হাঁকান।

দুরন্ত ছন্দে SKY

দুরন্ত ছন্দে SKY

রাজকোটে কেরিয়ারের তৃতীয় টি ২০ আন্তর্জাতিক শতরান পেয়েছেন সূর্য। ৬ মাসের মধ্যেই তিনটি টি ২০ আন্তর্জাতিক শতরান হাঁকান SKY। ৫১ বলে অপরাজিত ১১২ রানের ইনিংসে ছিল সাতটি চার ও ৯টি ছয়। মাঠের নানাদিকে আছড়ে পড়ে সূর্যর শটগুলি। বেশ কয়েকটি ঝুঁকিপূর্ণ শটও নেন, তবে ব্যাটিং করে গিয়েছেন অবলীলায়। যার জেরে ভারত ৫ উইকেটে ২২৮ রান তুলে ৯১ রানে ম্যাচ ও ২-১ ব্যবধানে সিরিজ জেতে। সূর্য হন ম্যাচের সেরা।

মালানের রেকর্ড ভাঙবেন নিউজিল্যান্ড সিরিজেই?

মালানের রেকর্ড ভাঙবেন নিউজিল্যান্ড সিরিজেই?

আইসিসি টি ২০ আন্তর্জাতিকে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে দীর্ঘদিন ১ নম্বরে থাকা ইংল্যান্ডের ডেভিড মালান সর্বাধিক ৯১৫ রেটিং সংগ্রহ করেছিলেন। সূর্য এবার মালানকে টপকে যেতে চলেছেন। এই মাসেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে দেশের মাটিতে ভারতের টি ২০ সিরিজ শুরু। মালানকে টপকাতে সূর্যর দরকার ৮ রেটিং পয়েন্ট। আগের সপ্তাহেও সূর্য রেটিং পয়েন্টের সর্বকালীন রেকর্ডের তালিকায় ছিলেন পাঁচে। মালান, অ্যারন ফিঞ্চ (৯০০), বিরাট কোহলি (৮৯৭) ও বাবর আজম (৮৯৬)-এর পরেই। কিন্তু চলতি সপ্তাহে সূর্য চলে এসেছেন মালানের পরেই। ৩০ বছর বয়সে দেশের হয়ে টি ২০ আন্তর্জাতিকে অভিষেক। তারপর ৪৫টি টি ২০ আন্তর্জাতিকে তিনি ১৫৭৮ রান করেছেন, স্ট্রাইক রেট ১৮০.৩৪। টি ২০ আন্তর্জাতিকে ২৫০-র বেশি রান করেছেন এমন ব্যাটারদের মধ্যে সূর্যর স্ট্রাইক রেট সর্বাধিক। গত টি ২০ বিশ্বকাপে সর্বাধিক রান সংগ্রহকারীদের তালিকায় সূর্য ছিলেন তিনে, ৬ ম্যাচে ২৩৯ রান করে। স্ট্রাইক রেট ছিল ১৮৯.৬৮, দক্ষিণ আফ্রিকা, জিম্বাবোয়ে ও নেদারল্যান্ডসের বিরুদ্ধে অর্ধশতরান করেন।

শীর্ষে রশিদ খান

শীর্ষে রশিদ খান

এদিকে, আইসিসি টি ২০ আন্তর্জাতিক বোলারদের র‍্যাঙ্কিংয়ে আফগানিস্তানের লেগস্পিনার রশিদ খান শীর্ষস্থান দখল করেছেন। তিনি সরিয়ে দিয়েছেন শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারঙ্গাকে। ভারতে টি ২০ সিরিজে প্রত্যাশামতো পারফরম্যান্স উপহার দিতে পারেননি হাসারঙ্গা। তিন ম্যাচে তিন উইকেট পেলেও ৯৯ রান দেন, ওভারপ্রতি ৯ রান করে দেন। ফলে রশিদ বিশ্বকাপের পর কোনও টি ২০ আন্তর্জাতিক না খেলেও বিশ্বের ১ নম্বর টি ২০ বোলার হয়ে গেলেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+