India vs Bangladesh: সূর্যকে নিয়ে সুখবর দিল বিসিসিআই, বাংলাদেশ সিরিজের আগেই মাঠে ফিরছেন টি২০ অধিনায়ক

চলতি বছরের শুরু থেকেই চোটের সমস্যায় বার বার ভুগিয়েছে সূর্যকুমার যাদবকে। গত বছরের শেষ দিকে দক্ষিণ আফ্রিকা সফর থেকে চোট নিয়েই দেশে ফিরেছিলেন, তারপর জার্মানিতে যান চোট সারাতে। কিন্তু আইপিএলের মধ্যভাগেই ২২ গজে ফেরেন সূর্য। কিন্তু দলীপ ট্রফি শুরুর আগে ফের চোট পেয়েছেন সূর্য।

বাংলাদেশে সিরিজ শুরুর আগে ভারতের টি২০ অধিনায়ককে নিয়ে আশঙ্কা তৈরি হয়। যদিও সূর্যকে নিয়ে সুখবরই দিচ্ছে বিসিসিআই। বর্তমানে ভারতীয় টি২০ দলের অধিনায়ক সূর্য। তাঁর নেতৃত্বেই শ্রীলঙ্কার বিরুদ্ধে টি২০ সিরিজ খেলেছে ভারত। এবার বাংলাদেশের বিরুদ্ধেও টি২০ সিরিজে খেলতে দেখা যাবে সূর্যকে।

Suryakumar Yadav

সূর্যকুমার যাদব ভারত বনাম বাংলাদেশ টি২০ সিরিজে খেল‌তে পারেন বলেই বোর্ড সূত্রের খবর। তার আগে দুলীপ ট্রফির শেষ পর্বের ম্যাচে মাঠে নামতে পারেন সূর্য। ভারতের টি২০ অধিনায়ক সূর্যকুমার যাদবের রিহ্যাব পর্ব চলছে এবং আগামী মাসে বাংলাদেশের বিরুদ্ধে তিন ম্যাচের টি-২০ সিরিজে তাঁর খেলার সম্ভাবনা রয়েছে। একটি সর্বভারতীয় ইংরেজি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে, জানতে পেরেছে যে ন্যাশনাল ক্রিকেট একাডেমির মেডিকেল স্টাফ এবং সূর্য নিজে তার উন্নতিতে খুশি।

বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে ভারত এ এবং ইন্ডিয়া বি-এর মধ্যকার দুলিপ ট্রফি ম্যাচের ফাঁকে সূর্যের সাথে দেখা হওয়া বিসিসিআই সূত্র জানিয়েছে, "সূর্যের রিহ্যাব ভাল চলছে। প্রায় ১০০% ফিট হয়ে উঠেছেন সূর্য।"

বুচি বাবু টুর্নামেন্ট খেলার সময়ে এই চোট পান সূর্যকুমার যাদব। তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশন একাদশের বিরুদ্ধে খেলায় মুম্বইয়ের হয়ে খেলতে নেমেছিলেন সূর্যকুমার যাদব। সেই সময়ে হাতে চোট পান তিনি। এই ম্যাচে সরফরাজ খানের নেতৃত্বে খেলছেন সূর্যকুমার যাদব। মুম্বই টিম যখন ফিল্ডিং করছিল, তখন হাতে চোট পান সূর্যকুমার যাদব।

বিসিসিআই গত ৪ সেপ্টেম্বর একটি অফিসিয়াল প্রেস বিজ্ঞপ্তিতে বলেছে, প্রথম রাউন্ডের ম্যাচে চোটের জন্য সূর্যের না খেলার বিষয়টি নিশ্চিত করে। সেখানে বলা হয়, "বিসিসিআই মেডিকেল টিম তার চোটের মূল্যায়ন চালিয়ে যাচ্ছে, এবং পরের সপ্তাহে আরও মূল্যায়ন দ্বিতীয় রাউন্ডের জন্য তার প্রাপ্যতা নির্ধারণ করবে,"
ভারত এ বনাম ভারত বি ম্যাচের সমস্ত দিন সূর্য চিন্নাস্বামী স্টেডিয়ামে উপস্থিত ছিলেন। তিনি তার ভারতের কয়েকজন সতীর্থের সাথে দীর্ঘ সময় কথা বলতে দেখা যায়।

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজ । চেন্নাইতে হবে প্রথম টেস্ট, এরপর ২৭ সেপ্টেম্বর থেকে দ্বিতীয় টেস্ট ম্যাচ হবে কানপুরে। দুটি টেস্ট ম্যাচের পর হবে টি২০ সিরিজ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+