সূর্যর শতরানে চাপ বাড়ল বিরাট-শ্রেয়সের, ইংল্যান্ডের কাছে শেষ ম্যাচ হেরে বিশ্বরেকর্ড অধরা ক্যাপ্টেন রোহিতের

ইংল্যান্ডের বিরুদ্ধে ৩-০ ব্যবধানে টি ২০ সিরিজ জেতা হলো না ভারতের। অক্ষত থেকে গেল রিকি পন্টিংয়ের ২০০৩ সালে টানা ২০টি আন্তর্জাতিক ম্যাচ জেতার বিশ্বরেকর্ড। তবে দুরন্ত শতরান সূর্যকুমার যাদবের টি ২০ বিশ্বকাপের দলে জায়গা একরকম নিশ্চিতই করে দিল। সেই সঙ্গে মিডল অর্ডারে চাপ বাড়াল বিরাট কোহলি ও শ্রেয়স আইয়ারের উপর। ম্যাচের সেরার পুরস্কার পেয়েছেন রিস টপলি। সিরিজের সেরা হয়েছেন ভুবনেশ্বর কুমার।

ইংল্যান্ড ২১৫

ইংল্যান্ড ২১৫

টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ইংল্যান্ড ৭ উইকেট হারিয়ে ২১৫ রান তুলেছিল। ডেভিড মালান ৩৯ বলে ৭৭ রান করেন ৬টি চার ও পাঁচটি ছয়ের সাহায্যে। চারটি ছয়ের সাহায্যে ২৯ বলে ৪২ রানে অপরাজিত থাকেন লিয়াম লিভিংস্টোন। জেসন রয় ২৭, অধিনায়ক জস বাটলার ৯ বলে ১৮ রান করেন। ফিল সল্ট ৮ ও মঈন আলি ০ রানে আউট হন। হ্যারি ব্রুক ৯ বলে ১৯ ও ক্রিস জর্ডন ৩ বলে ১১ রান করেন। রবি বিষ্ণোই ও হর্ষল প্যাটেল ২টি করে উইকেট দখল করেন। আবেশ খান ও উমরান মালিকের ঝুলিতে গিয়েছে ১টি করে উইকেট। উমরান অবশ্য এদিন ৪ ওভারে ৫৪ রান দেন।

সূর্যর শতরান

সুরেশ রায়না, রোহিত শর্মা, লোকেশ রাহুল ও দীপক হুডার পর পঞ্চম ভারতীয় ব্যাটার হিসেবে এদিন টি ২০ আন্তর্জাতিক শতরান হাঁকালেন সূর্যকুমার যাদব। ৪৮ বলে তিনি শতরান পূর্ণ করেন। ৫ ওভারে ৩১ রানের মধ্যে ভারতের তিন উইকেট পড়ে গিয়েছিল। ঋষভ পন্থ ১ এবং বিরাট কোহলি ও রোহিত শর্মা দুজনেই ১১ রান করে আউট হন। চতুর্থ উইকেট জুটিতে ৬২ বলে ১১৯ রান যোগ করেন সূর্যকুমার যাদব ও শ্রেয়স আইয়ার। ২৩ বলে ২৮ রান করে প্যাভিলিয়নে ফেরেন শ্রেয়স। দীনেশ কার্তিক ৬ ও রবীন্দ্র জাদেজা ৭ রানের বেশি করতে পারেননি।

ভারতের হার

শেষ দুই ওভারে জেতার জন্য ভারতের দরকার ছিল ৪০ রান। ১৯তম ওভারে বল করতে আসেন মঈন আলি। প্রথম তিন বলের মধ্যে দুটি ওয়াইড এবং সূর্য দুটি চার ও একটি ছয় মারায় প্রথম তিন বলে ১৬ রান এসে যায়। যদিও পঞ্চম বলে বিপজ্জনক সূর্যকুমারকে আউট করে দেন মঈন আলি। সূর্য ১৪টি চার ও ৬টি ছয়ের সাহায্যে ৫৫ বলে ১১৭ রান করেন। নির্ধারিত সময়ে পুরো ওভার করতে না পারায় ইংল্যান্ডকে ফিল্ডার সংক্রান্ত শাস্তির মুখে পড়তে হয়। তবে সেই ফায়দা নিতে পারেনি ভারত। শেষ ওভারে ভারতের জিততে দরকার ছিল ২১। কিন্তু লোয়ার অর্ডার ব্যাটাররা জয় এনে দিতে পারেননি।

রোহিতরা সিরিজ জিতলেন ২-১ ব্যবধানে

ইংল্যান্ড তৃতীয় টি ২০ আন্তর্জাতিকে জয় ছিনিয়ে নিল ১৭ রানে। শেষ ওভারে ভারত দুটি উইকেট হারায়। হর্ষল প্যাটেল ৬ বলে ৫ রান করে ক্রিস জর্ডনের শিকার হন। শেষ বলে রবি বিষ্ণোই (২ বলে ২)-কে দুরন্ত ইয়র্কারে বোল্ড করেন জর্ডন। রিস টপলি চার ওভারে ২২ রান দিয়ে ৩ উইকেট নেন। ডেভিড উইলি ও ক্রিস জর্ডন দুটি করে উইকেট নেন। রিচার্ড গ্লিসন ও মঈন আলি একটি করে উইকেট নেন। ভারতকে ২-১ ব্যবধানে সিরিজ জিতেই সন্তু্ষ্ট থাকতে হলো। মঙ্গলবার ওভালে ভারত-ইংল্যান্ড তিন ম্যাচের একদিনের সিরিজের প্রথম ম্যাচ। দিন-রাতের ম্যাচটি ভারতীয় সময় শুরু বিকেল সাড়ে পাঁচটায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+