Suryakumar Yadav: সূর্যকুমারের টেস্ট কামব্যাকের পরিকল্পনা বড় ধাক্কা খেল, ছিটকে গেলেন দলীপ থেকে
Suryakumar Yadav: সূর্যকুমার যাদবের টেস্ট দলে কামব্যাকের পরিকল্পনা বড় ধাক্কা খেল। তিনি ছিটকে গেলেন দলীপ ট্রফির প্রথম রাউন্ড থেকে।
কোয়েম্বাটোরে বুচি বাবু আমন্ত্রণী ক্রিকেট প্রতিযোগিতায় মুম্বইয়ের হয়ে ফিল্ডিং করতে গিয়ে হাতে চোট লেগেছিল সূর্যর। যার ফলে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে পারেননি।

হাতের চোটের কারণে সূর্যকে আপাতত বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। তিনি বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট আকাদেমিতে রয়েছেন। সেখানে রুটিন অ্যাসেসমেন্ট চলছে। সূর্যর দলীপে খেলার কথা ছিল ঋতুরাজ গায়কোয়াড়ের নেতৃত্বাধীন দলে।
দলীপ ট্রফির প্রথম ম্যাচের পারফরম্যান্স দেখে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজের দল গড়বেন নির্বাচকরা। বুচি বাবুতেও আহামরি খেলতে পারেননি সূর্য। তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশন একাদশের কাছে মুম্বই হেরেও যায়। সূর্যর দ্বিতীয় ইনিংসে ব্যাট না করার কারণ হিসেবে বলা হয়েছিল, দলীপে যাতে তিনি খেলতে পারেন সে কারণেই সতর্কতামূলক বন্দোবস্ত।
আগামী পাঁচ মাসে ভারতের ১০টি টেস্ট রয়েছে। ভারতের টি২০ অধিনায়ক সূর্য গত এক বছরে প্রথম শ্রেণির ম্য়াচ খেলেননি। তবে টেস্ট দলে কামব্যাকের লক্ষ্যেই তিনি লাল বলে বুচি বাবু ও দলীপে খেলার সিদ্ধান্ত নেন। কিন্তু চোটের কারণে সেই পরিকল্পনা ধাক্কা খেল।
বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজ চেন্নাইয়ে শুরু ১৯ সেপ্টেম্বর থেকে। সূর্য এখনও অবধি একটিই টেস্ট খেলেছেন, গত বছর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। সূর্যকে দলীপ ট্রফিতে রাখা হয়েছিল ঋতুরাজের নেতৃত্বাধীন ইন্ডিয়া সি দলে। যাদের সঙ্গে প্রথম খেলা শ্রেয়স আইয়ারের নেতৃত্বাধীন ইন্ডিয়া ডি-র। এই খেলাটি হবে অনন্তপুরে। বেঙ্গালুরুতে ইন্ডিয়া এ বনাম ইন্ডিয়া বি-র দ্বৈরথ।
অসুস্থতার কারণে দলীপ ট্রফির প্রথম ম্যাচ থেকে ছিটকে গিয়েছেন উমরান মালিক ও মহম্মদ সিরাজ। রবীন্দ্র জাদেজা নাম প্রত্যাহার করেছেন, এর কারণ জানায়নি বিসিসিআই। নভদীপ সাইনি ও গৌরব যাদব যথাক্রমে সিরাজ ও মালিকের স্থলাভিষিক্ত হলেন।
ভারত এ দল- শুভমান গিল (অধিনায়ক), ময়াঙ্ক আগরওয়াল, রিয়ান পরাগ, ধ্রুব জুরেল (উইকেটকিপার), লোকেশ রাহুল, তিলক বর্মা, শিবম দুবে, তনুশ কোটিয়ান, কুলদীপ যাদব, আকাশ দীপ, প্রসিদ্ধ কৃষ্ণ, খলিল আহমেদ, আবেশ খান, বিদ্ব্যথ কাভেরাপ্পা, কুমার কুশাগ্র, শাশ্বত রাওয়াত।
ভারত বি দল- অভিমন্যু ঈশ্বরন (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, সরফরাজ খান, ঋষভ পন্থ (উইকেটকিপার), মুশির খান, নীতীশ কুমার রেড্ডি (ফিট থাকলে), ওয়াশিংটন সুন্দর, নভদীপ সাইনি, যশ দয়াল, মুকেশ কুমার, রাহুল চাহার, আর সাই কিশোর, মোহিত অবস্থি, এন জগদীশান (উইকেটকিপার)।
ভারত সি দল- ঋতুরাজ গায়কোয়াড় (অধিনায়ক), সাই সুদর্শন, রজত পাটীদার, অভিষেক পোড়েল (উইকেটকিপার), বি ইন্দ্রজিৎ, হৃতিক সোকিন, মানব সুতার, গৌরব যাদব, বিশাখ বিজয়কুমার, আংশুল কম্বোজ, হিমাংশু চৌহান, ময়াঙ্ক মার্কণ্ডে, আরিয়ান জুয়াল (উইকেটকিপার), সন্দীপ ওয়ারিয়ার।
ভারত ডি দল- শ্রেয়স আইয়ার (অধিনায়ক), অথর্ব তাইড়ে, যশ দুবে, দেবদত্ত পাড়িক্কল, ঈশান কিষাণ (উইকেটকিপার), রিকি ভুই, সারাংশ জৈন, অক্ষর প্যাটেল, অর্শদীপ সিং, আদিত্য ঠাকারে, হর্ষিত রানা, তুষার দেশপাণ্ডে, আকাশ সেনগুপ্ত, কেএস ভরত (উইকেটকিপার), সৌরভ কুমার।












Click it and Unblock the Notifications