Suryakumar Yadav: সূর্যকুমার যাদবের চোট কতটা গুরুতর? বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট দলে মিলবে সুযোগ?

Suryakumar Yadav: ভারতের টেস্ট দলে কামব্যাকের লক্ষ্যে এবার ধাক্কা খেলেন সূর্যকুমার যাদব। দেশের হয়ে একটিই টেস্ট খেলেছেন। আগামী কয়েক মাসে ভারতের ১০টি টেস্ট রয়েছে।

সূর্যকুমার এখন ভারতের টি২০ অধিনায়ক। লাল বলের ক্রিকেটে ছন্দে ফিরতে সূর্য বুচি বাবু আমন্ত্রণী ক্রিকেট প্রতিযোগিতায় খেলার সিদ্ধান্ত নেন। কিন্তু এখন সংশয় তৈরি হয় তাঁর দলীপ ট্রফিতে খেলা নিয়েও।

Suryakumar Yadav

দলীপ ট্রফির প্রথম ম্যাচ হওয়ার পরই বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজের দল ঘোষণা করবেন নির্বাচকরা। সূর্য বুচি বাবুতে তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে ম্যাচ খেলতে নেমে ফিল্ডিং করতে গিয়ে চোট পেলেন। সেই চোট কতটা গুরুতর, দলীপে খেলতে পারবেন কিনা, তা স্পষ্ট নয় এখনও।

টিএনসিএ একাদশের ৩৭৯ রানের জবাবে মুম্বইয়ের প্রথম ইনিংস শেষ হয় ১৫৬ রানে। সূর্যকুমার যাদব ৩৮ বলে ৩০ রান করেছেন। এরপর দ্বিতীয় ইনিংসে তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশন একাদশ দ্বিতীয় ইনিংসে ২৮৬ রান তুলে মুম্বইকে ২৮৬ রান তুলে মুম্বইকে ৫১০ রানের টার্গেট দেয়।

যদিও মুম্বইয়ের দ্বিতীয় ইনিংস গুটিয়ে যায় ২২৩ রানে। চার দিনেই পরাজয়ের সম্মুখীন হয় মুম্বই। হাল ২৮৬ রানে। সূর্য দ্বিতীয় ইনিংসে ব্যাট করেননি। শ্রেয়স আইয়ার ব্যর্থ। প্রথম ইনিংসে করেন ২, দ্বিতীয় ইনিংসে ২২। মুম্বই অধিনায়ক সরফরাজ খান প্রথম ইনিংসে ৬ রান করার পর দ্বিতীয় ইনিংসে চার বলে শূন্য রানে ফেরেন।

গত বছর নাগপুরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট অভিষেক হয়েছিল সূর্যর। মাত্র ৮ রান করেছিলেন তিনি। ভারত ওই টেস্ট জেতে ইনিংস ও ১৩২ রানে। কিন্তু তারপর আর টেস্ট খেলার সুযোগ পাননি সূর্য। সম্প্রতি তিনি জানিয়েছেন, সব ফরম্যাটে খেলাই তাঁর লক্ষ্য।

গত বছর দলীপ ট্রফি ফাইনালের পর কোনও প্রথম শ্রেণির ম্যাচ খেলেননি সূর্য। কুঁচকির চোটের কারণে অপারেশন হয়। মাস তিনেক মাঠের বাইরে ছিলেন। তবে দেশের হয়ে ৫০ ওভারের ও টি২০ বিশ্বকাপ খেলেছেন সূর্য। আগামী ১০টি টেস্টের মধ্যে টেস্ট দলে কামব্যাক তাঁর পাখির চোখ। সে কারণে বুচি বাবু ও দলীপ ট্রফিকে হাতিয়ার করছেন তিনি।

ঋতুরাজ গায়কোয়াড়ের নেতৃত্বাধীন ভারতীয় সি দলে রয়েছেন সূর্য। তবে দেখার, কোয়েম্বাটোরে বুচি বাবুতে ফিল্ডিং করতে গিয়ে হাতে যে চোট তিনি পেলেন তাতে দলীপে খেলতে পারেন কিনা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+